সৌন্দর্য নিরন্তরাল

তবুও সৌন্দর্য নিরন্তন...
তবুও সৌন্দর্য নিরন্ত…
উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে একেকটি সম্পর্ক
রক্ত এবং আত্মিক দ্বন্দ্বে নি:শ্বাস নিরাপত্তা খোঁজে আজন্মকাল
অবিচ্ছেদ্য জীবনের কেন্দ্রবিন্দু কি আদৌ আছে কোথাও!
তবুও বাঁচার জন্যেই মৃত্যুকে ফেরাই,
আবার মৃত্যুও কামনা করি।
দোটানা জীবন দু:খ-বিলাস, সুখ-বিলাস নিয়ে মত্ত থাকে।
ইতিহাস বদলে হাইহিল আর কাঁধে ঝোলানো ব্যাগ উঠে আসে।
যেমন, পলেস্তারা উঠে যাওয়া পুরোনো জমিদারবাড়ীর বাঈজীমহলের গল্প জানে সবাই
অন্দরমহলের রানীর দীর্ঘনিঃশ্বাস অলঙ্কারের ঝঙ্কারে মিইয়ে যায়।
অপসৃয়মান আলোয় নারী সত্তার চিরন্তন রূপ আমারই আদলে গড়া
                                                        পৃথিবীর অতৃপ্তবোধের সৌন্দর্য এই আমি ক্ষুধিত পাষাণ।

হ্যামিল্টন, কানাডা
৪ মে, ২০১৬ ইং।

মোট পড়েছেনঃ ৫৮৪জন আজ পড়েছেনঃ ০জন

৪০টি মন্তব্য

    1. এই সেরেছে! এভাবে বললে অহঙ্কারে মাটিতে পা পড়বে না, আকাশে উড়তে থাকবো। আর লেখাগুলো মেঘের জলে মুঁছে যাবে, তখন কোথায় পাবেন? 😀
      ভালো থাকুন আপু।

  1. //অবিচ্ছেদ্য জীবনের কেন্দ্রবিন্দু কি আদৌ আছে কোথাও!//

    গুরুত্বপূর্ণ আত্মজিজ্ঞাসা!!

    বরাবরের মতো লেখা ও ছবিতে ভালো লাগা অনেক।

    অনেক শুভকামনা।

    ভালো থাকবেন। সবসময়।

    1. এখন ভালোই আছি পিচ্চি আপু। অফিস ডিউটি করছি। এখনও ফিল্ডে মানে নার্সিং-এ নামিনি। পেপার ওয়ার্কস করছি।
      কিন্তু আপনাকে পাওয়া যায় না, পরীক্ষা তো শেষ। এবার কিছু লেখা আসুক। অপেক্ষা করি বোঝেন না?

      1. পিচ্চি আপু তাই করুন। আপনার লেখা কোথায়? খুঁজে তো পেলাম না।
        এসব কিন্তু ঠিক না। কথা দিয়ে কথা না রাখা।
        শুন্য আপুকে খুব মিস করি।

  2. সবাই আগেভাগেই সব বলে ফেলেছে। আমি কী বলে প্রশংসা করবো? ;(
    “উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে একেকটি সম্পর্ক” – আমি এখনো জানিনা সম্পর্কেরা কোন পথে পরিভ্রমণ করে। 🙁

  3. পৃথিবীর অতৃপ্তবোধের সৌন্দর্য এই আমি ক্ষুধিত পাষাণ।
    কবিদের কখনো কোন কিছুতেই আত্ত্বতৃপ্তি নেই এটা সত্য।
    অনেক লেখার মাঝে এই লেখাটি একটু
    আত্ত্ব জিজ্ঞাসা এনে দিল মনে।তাহলে সত্যিই আমরা দুটানায় বেচে আছি -{@

    1. “পৃথিবীর অতৃপ্তবোধের সৌন্দর্য এই আমি ক্ষুধিত পাষাণ।”—–এই একটি লাইন আমার স্যারের ভাবনা থেকে নেয়া।
      মনির ভাই আপনাদের সকলের প্রেরণাদায়ক মন্তব্যে লেখার চেষ্টা করি।
      তারপর আপনাদেরই কথার অলঙ্কারে সেজে ওঠে আমার একেকটি লেখা।

      ধন্যবাদ আপনাকে। -{@

মন্তব্য করুন