নিরুদ্দেশে

  • ধূসরতা...
    ধূসরতা…

    অভিমান ছিটকে পড়ে অমার্জনীয় সভ্যতার ভেষজদ্রব্যের ভেতর
    দূর্লভ অথচ মধ্যবিত্ত অনুভূতির দোলনায় দুলতে থাকে একটি ভেঁজাল হৃদয় একরকমের জড় পদার্থর মতো।
    রাত্রির অন্ধকারে নিরুদ্দেশ জীবন যেনো পুড়তে থাকে তাপদগ্ধতার গন্ডিতে
    সকলেই জানে কতোটা তীক্ষ্ণ হয় বিদ্রূপের ভাষা এবং অবহেলার মর্মকথা।
    আত্মসংজ্ঞার উত্তর খোঁজা বড়ো কঠিন
    অলস দুপুরের কোল ছুঁয়ে শত যুগের নীরবতা ভাঙ্গাও সহজ নয়
    বিরল ঘুঘু পাখীর ডাক এখন আর কোথায়?
    অবলুপ্তির তালিকা বড়ো ভারী এবং বহু দীর্ঘ—
    সময়ের ইতিহাসে একেকটি ভোররাত জাবর কাটে,
    মধ্যরাত ঢেকুর তোলে;
    তারপর আকাশ নেমে আসে মাটির কাছে এবং অরণ্যের বুকে আত্মসমর্পণ করে।
    কেউ কি জানে ওই অরণ্য এখন কংক্রিটে রূপান্তরিত হয়েছে?
    এমনকি আকাশে নীলও নেই, ধূসরতা বিরাজমান।

    হ্যামিল্টন, কানাডা
    ২৯ এপ্রিল, ২০১৬ ইং।

    **ছবিটি এক্সিডেন্টের ঠিক আগের দিন তোলা। যে ক্লায়েন্টে যাবার পথে এক্সিডেন্ট হয়েছিলো ৮ জানুয়ারী। ৭ জানুয়ারী তারিখে সেই ক্লায়েন্টের বাসার সামনে দাঁড়িয়ে তুলেছিলাম।

মোট পড়েছেনঃ ৫৪৫জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

    1. আসলে লিখতে পারিনা আজকাল।
      তবু চেষ্টা থাকে লেখার। তবে ব্লগে লগ ইন না হলেও আপনাদের সকলের লেখা পড়ি।

      ধন্যবাদ মন্তব্যের জন্যে।

  1. বিষাদ!!

    সংযুক্ত আলোকচিত্রের প্রতি বিশেষ মুগ্ধতা!!

    আমার শুভকামনা থাকছে। অনিঃশেষ।

    অনেক ভালো থাকবেন। সবসময়।

    //অলস দুপুরের কোল ছুঁয়ে শত যুগের নীরবতা ভাঙ্গাও সহজ নয়
    বিরল ঘুঘু পাখীর ডাক এখন আর কোথায়?//

    1. ছবিটার জন্যেই লেখাটা লিখতে পেরেছিলাম কিন্তু।
      এতো সুন্দর মন্তব্য করেন আপনি।
      প্রতি-মন্তব্য করতে গিয়ে হিমসিম খেয়ে যাই। 🙂

    1. লীলাবতীদি না গো নিরুদ্দেশ হইনি। অফিস ডিউটি শুরু করেছি। এখনও সুস্থ হইনি। বাসায় ফিরে খুব ক্লান্ত হয়ে যাই।
      আছি, সময় পেলেই আসবো।

  2. কবিতার লাইনগুলো ভাল লেগেছে। বিশ্ব জুড়েই অরণ্যগুলো আজকাল কংক্রিটে পরিণত হতে চলেছে। কংক্রিটের দালানে বসে নীল আকাশটিকেও আজকাল ঠিক যেন নীল বলে মনে হয় না।

  3. বিরল ঘুঘুর ডাক শুনতে আমার এই কুড়িগ্রামের বাসায় চলে আসুন।
    জীবনটা আসলেই কেমন যেন এখন যন্ত্রিকতায় ভরা। কেন এমন হলো বলুন তো ?
    আপনার কবিতার প্রতিটা লাইনই আমাকে সবসময় মুগ্ধ করে।
    ধুর, হিংসে হয় খালি। ;?

    1. মৌনতা আপু একসময় চা’ বাগানে ভর দুপুরে ঘুঘু পাখীর ডাক শুনতাম।

      ইস আমার লেখায় আপনি হিংসিত হন? আমি যে মহাহিংসিত ^:^ আপনার লেখা পড়ে! :@

মন্তব্য করুন