ছুটির আবেদন

IMG_2547 (2) []
চলে যাওয়া যেতে পারে ঘুটঘুটে কালোরাত্তিরে, একা একাই। সাঙ্গপাঙ্গরা কাল রাত্রিতে যে গল্প বলেছিল, উহ, একটুও বুঝতে দেইনি, কিন্তু মুচকি হাসিতে বুঝেছিলো কিনা কে জানে, কি ভয়টাই না পেয়েছিলাম !!! কালকের গল্প আজ পিছু নিলো একটু একটু। আজো আমি মুচকি হেসে তুড়ি ফোটালাম। ভয় পাবার বিষয়, দেখাবার নয়। যেতে যেতে ভাবছিলাম অন্ধকারকে কেনো এতো ভয়? পথ খুঁজে না পাবার? ভয়ঙ্কর প্রেতাত্মারা ঘুরে বেড়ায়? নাকি মানুষকে ভয়?
আমার যাবার কোন ঠিকানা নেই। ছায়া কিংবা অপচ্ছায়া নেই। একটু আগের সঙ্গী ভয় টাও নেই। একটু একা একা লাগছে। ভয় হারিয়ে গেলেই কি আসলে সব হারিয়ে যায়? গুনগুনিয়ে গান গাইছে দূরে কেউ–
আমার অঙ্গহারা, সংগছাড়া, হতচ্ছাড়া মন,
মনের খোঁজে বাউল হলাম, সামনে ধুসর বন–
——- এরপর জোরে জোরে গলা ছেড়ে… দুমদাম করে কএকটা বাদুড় উড়ে গেলো সামনে দিয়ে।
মুঠো ভর্তি কএক ফালি অন্ধকার নিয়ে চোখের আলোয় জ্বালিয়ে দিলাম। বিড়বিড় করে কাকে যেন শোনালাম——–

চাই ছুটি।
এক পক্ষ গান থেকে, হাজার বেলার স্বপ্ন থেকে,
ফেরি করা হাসির ঝুড়ির তলানীতে হাজার ফুটো
মেরামতের সময় চেয়ে খানিকটা গড়িয়ে নেবো,
ভাইরাস আর ব্যাকটেরিয়ার মিলনমেলায় হাত লাগাবো।
এইমাত্র ছুটি চাইলাম?
তাতে কি?
কুইন এলিজাভেথ এর প্রজা আমি,
সেই কবে ছুটিকেই দিয়েছি ছুটি।
নমস্য এই সময়, নমস্য এই ব্যস্ততা।।

পরীক্ষার জন্য দু’মাসের ছুটি চাইছি সবার কাছ থেকে, সঙ্গে দুই সহস্র দোয়া। আর হ্যা, পরীক্ষায় ফেল মারলে কিন্তু কেউ কিছু কইবেন না। খুব মিস করছি সোনেলাকে এবং করতেই থাকবো। ভালো থাকবেন সবাই, অনেক ভালো।

মোট পড়েছেনঃ ৭৬৮জন আজ পড়েছেনঃ ০জন

৪৩টি মন্তব্য

  1. এ কেমন ইচ্ছে ঘুটঘুটে কালোরাত্তিরে চলে যাবার? আপনি একা নাকি? পথ খুঁজে না পাবার ভয় আছে তাহলে?আপনার যাবার কোন ঠিকানা নেই? এতদিন জানতাম সোনেলা আপনার ঠিকানা, এখন ঠিকানাই নেই? তাহলে সোজা আমার কাছে চলে আসুন আপু।
    আপনাকে কত্ত মিস করি সোনেলায়, শুন্য শুন্যালয় আর সোনেলা দুজনে দুজনার হয়ে গিয়েছে 🙂 পরীক্ষা ভালো হোক আপনার, সফল হোন আপনি প্রতিটি পরীক্ষায়, আন্তরিক ভাবেই দোয়া করছি।

  2. আপনার অঙ্গহারা, সংগছাড়া, হতচ্ছাড়া মন!
    অন্ধকারকে ভালোবাসেন নাকি?
    শুন্য শুন্যালয়ের মতই লেখা হয়েছে।

    ছুটি কে দেবে আপনাকে?

  3. ছবিটি দেখছি সকাল থেকে। অনিদৃষ্ট বেকে যাওয়া পথ, যার শেষ দেখা যাচ্ছেনা। আকাশে কাল মেঘ। সবুজের প্রানের ছোঁয়া থাকলেও জল ঢেউহীন স্তব্দ। মুগ্ধ এক বিষণ্নতা।

  4. //মুঠো ভর্তি কএক ফালি অন্ধকার নিয়ে চোখের আলোয় জ্বালিয়ে দিলাম।//

    একান্ত অনুভূতির অসাধারণ উপস্থাপন!!!

    অনিঃশেষ শুভকামনা।

    ভালো থাকবেন। সবসময়। অনেক।

  5. না গো শত ব্যস্ততার মাঝেও আমি ঘুটঘুটে কালোরাত্তিরে, একা একা যেতে চাই না। আমি আশা নিয়ে থাকি আসবো বলে। সুযোগের আশা এবং অপেক্ষা। অতঃপর ফিরেও আসি সময় সুযোগ বুঝে।
    এমন সময় সুযোগ বুঝে টুপ করে এসে পড়বে কিন্তু।
    ভাল থেকো ।

      1. নীড় ছেড়ে থাকতে,
        পথ ভুলে কতদিন থাকত্‌
        থাকতে পারবেন শুনি আপু।
        আস্তেই হবে নীড়ে হাওয়ায় মন মাতিয়ে কভুলিয়ে ভালিয়ে কতদিন কাল সময় চলবেন শুনি?????????????????????????????

  6. ছুটি দিলাম তবে আবার যখন আসবে, তখন কিন্তু অনেক বেশী দায়িত্ত্ব দেয়া হবে। মনে থাকে যেনো।

    ও আপু তোমাকে মিস করি তো! উফ কি যে করি!!
    শোনো মেয়ে পাশ তো করবেই জানি, তাই আগেভাগেই অভিনন্দন। -{@ (3

      1. কি যে বলো না আপু!
        ভালো বলতে কি বোঝায় বলতে পারো?
        আগে এ প্রশ্নের উত্তর দাও, তারপর কথা হবে।

        চুপিচুপি বলি আমার খুব ভালো লাগছে তুমি ফিরে যে এসেছো। \|/
        তোমার জন্যে -{@ (3

      2. উম কতদিন তোমার চুল কেউ টানে না। আইসা গেছি। ভালো-মন্দ জানিনা, তবে মন্দ হইছে ১০০%।
        ফিরে এসে আমারও ভাল্লাগছে। যদিও গেলাম কখন তাইতো বুঝলাম না। 🙂

মন্তব্য করুন