দুঃখই তোর ভালো লাগে বুঝি?

যা ঝরে যা পাতারা
ঝরে যাওয়া দেখে কাঁদবো না আর,
ঝরে যাওয়া থেকেই ফিরে আসা শুরু।
অর্হনিশি বুকের ভিতর শুনি,
তোকে বলেছিলাম
“জীবন থেকে আনন্দ কুড়ানো
শিখে নে রে মন ”
তুই শুধুই শিখলি দুঃখ কুড়োনো
দুঃখই তোর ভালো লাগে বুঝি?

মোট পড়েছেনঃ ৬৪৪জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. ও দিকে তুই যাসনে, ওদিকে দুঃখ আছে।

    ….কী বলে!!!! দেখতেই হবে কি আছে ওখানে?

    *** কিন্তু ওদিকে আসলেই দুঃখ আছে, আর ওদিকে যাওয়া-ই হয়ে ওঠে ও’র প্রধান কাজ। “ও’ই” হল মন।

    ধন্যবাদ আপনাকে। অনেক ভাল লাগল আপনার কবিতা।
    ভাল থাকবেন। -{@

  2. দুঃখ ভাল লাগা কিন্তু ভালো। দুঃখ বেশি বেশি না থাকলে সুখটা ঠিক টেস্টি হয়না 🙂
    আপনি তো বেশি লেখেন মনি। অল্প অল্প লাইনেই চমৎকার সব অভিব্যক্তি। সুন্দর (y)

      1. বেশ লেখেন লিখতে গিয়ে বেশি লেখেন বলে ফেলেছি। লেখার হাত খুব ভাল আপনার। বেশি করে লিখুন আমাদের জন্য।
        মনি-ই ডাকবো এখন থেকে। ভাল থাকবেন।

  3. দুঃখ ব্যাপারটা আমার কাছে লাগে আপেক্ষিক।
    কেউ কেউ এটিকে লালন করেন, কেউ কেউ পালন করেন আর কেউ কেউ এড়িয়ে যান।

    তবে লেখাটি আপনার ভালো লেগেছে খুব।

  4. আপনারা সবাই এতো ভালো কেন? সবাই আমার হাবি জাবি লেখাগুলোও কষ্ট করে পড়েন! আমি এতো দিন কেন এখানে লিখিনি খুব আফসোস হচ্ছে। সব্বাইকে আমার এত্তো এত্তো ধন্যবাদ।

মন্তব্য করুন