যা ঝরে যা পাতারা
ঝরে যাওয়া দেখে কাঁদবো না আর,
ঝরে যাওয়া থেকেই ফিরে আসা শুরু।
অর্হনিশি বুকের ভিতর শুনি,
তোকে বলেছিলাম
“জীবন থেকে আনন্দ কুড়ানো
শিখে নে রে মন ”
তুই শুধুই শিখলি দুঃখ কুড়োনো
দুঃখই তোর ভালো লাগে বুঝি?
মোট পড়েছেনঃ ৬৪৪জন
আজ পড়েছেনঃ ০জন
মন বড্ড বেয়াড়া | দু:খের চাষাবাদ না করলে স্বস্তি পায়না | তাই ইচ্ছে করেই দু:খের দুয়ারে কড়া নাড়ে |
দুঃখ বিলাস কিন্তু মন্দ না। কেউ কেউ এর চর্চা করে।
অল্প কথায় ভালই লেখেন।
সবাই সুখ চেনে না কেউ কেউ সুখ কি তাই বুঝে না।
কিছু কিছু মন হয়তো সুখ কুড়ানোর চেয়ে দুঃখ কুড়াতেই বেশি পছন্দ করে। 🙁
ও দিকে তুই যাসনে, ওদিকে দুঃখ আছে।
….কী বলে!!!! দেখতেই হবে কি আছে ওখানে?
*** কিন্তু ওদিকে আসলেই দুঃখ আছে, আর ওদিকে যাওয়া-ই হয়ে ওঠে ও’র প্রধান কাজ। “ও’ই” হল মন।
ধন্যবাদ আপনাকে। অনেক ভাল লাগল আপনার কবিতা।
ভাল থাকবেন। -{@
অনেকের কাছে দুঃখই ভাল লাগে
দুঃখী হয়ে থাকতে চান কিছু মানুষ।
ভালো লিখেছেন।
দুঃখ ভাল লাগা কিন্তু ভালো। দুঃখ বেশি বেশি না থাকলে সুখটা ঠিক টেস্টি হয়না 🙂
আপনি তো বেশি লেখেন মনি। অল্প অল্প লাইনেই চমৎকার সব অভিব্যক্তি। সুন্দর (y)
শুন্যাপু মনি ডাকটা আমার অনেক পছন্দের। অনেক অনেক খুশি হলাম। লেখা যা হয় হোকগে
বেশ লেখেন লিখতে গিয়ে বেশি লেখেন বলে ফেলেছি। লেখার হাত খুব ভাল আপনার। বেশি করে লিখুন আমাদের জন্য।
মনি-ই ডাকবো এখন থেকে। ভাল থাকবেন।
দুঃখ ব্যাপারটা আমার কাছে লাগে আপেক্ষিক।
কেউ কেউ এটিকে লালন করেন, কেউ কেউ পালন করেন আর কেউ কেউ এড়িয়ে যান।
তবে লেখাটি আপনার ভালো লেগেছে খুব।
নীলা আপু অনেক অনেক ধন্যবাদ
ভাল লাগলো
দুঃখ সঙ্গী অনেক ের আমার কিছুটা
অল্পতে অনেক।
দুঃখ বিনে সুখ……….. (পরেরটুকু ভুলে গেছি।)
আপনারা সবাই এতো ভালো কেন? সবাই আমার হাবি জাবি লেখাগুলোও কষ্ট করে পড়েন! আমি এতো দিন কেন এখানে লিখিনি খুব আফসোস হচ্ছে। সব্বাইকে আমার এত্তো এত্তো ধন্যবাদ।