এভাবে চলতে চলতে একসময়।।

 

ঠায় দাঁড়িয়ে থাকাই গাছের ভাষা
তাই গাছে উঠতে পারিনা আমি।
পায়ের শব্দে ঘুম ভেঙে যায় তার

বাতাস ইচ্ছা করলে কথা বলতে পারে ফিসফিসিয়ে
তবু কথা বলার ইচ্ছা নেই বাতাসের।
যাদের ভাষা নেই তারা কেউ বাঁচেনা

হাসির জন্যই আকাশ মুখোমুখি হতে সাহস পায় অন্ধকারের।
শুধু অপলক চেয়ে থাকে অন্ধকার চাবুকের মতো

আমার ছোট হাসি
সংসার ঘিরে বয়ে চলছে আমারই নাম ডাকতে ডাকতে।।

মোট পড়েছেনঃ ৯৮জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. স্বাগতম আপু আমাদের ছোট এই সোনেলা পরিবারে। -{@
    চমৎকার একটি কবিতা দিয়ে প্রথমেই বুঝিয়ে দিলেন আপনার লেখার হাত।
    পায়ের শব্দে গাছের কথোপকথন হতে পারে কিন্তু আপু। হয়তো সেও অপেক্ষায় থাকে কারো পায়ের শব্দের। একা একা কথা বলা যন্ত্রণার।
    শেষের লাইন দুটো মুগ্ধ হয়ে পড়ছি বারবার। ভীষন সুন্দর। এমনি করেই আপনাকে ডেকে চলুক, আপনার হাসি আপনারই নাম ধরে। শুভকামনা।

  2. আমাদের ভালোবাসার সোনেলায় স্বাগতম। -{@

    গাছের অবোধ্য ভাষা, পায়ের শব্দ, বাতাসের ফিসফিসানি, চাবুকের মতো অন্ধকার সবাই যারযার জায়গায় সুন্দর।

    চমৎকার লেখনী বুঝিয়ে দেয় লেখকের হাত কতোখানি পাকা।

    শুভকামনা রইলো আপু। -{@

  3. বাহ্‌! চমৎকার… প্রকৃতির সাথে মিশে কবিতায় অনুভূতি প্রকাশ সব সময়ই ভাল লাগে।

    স্বাগতম সোনেলায়। সোনেলায় নিয়মিত উপস্থিত থাকুন এবং অন্যদের পোস্টেও অংশগ্রহণ করুন।

    শুভেচ্ছা। -{@

  4. ঠায় দাঁড়িয়ে থাকাই গাছের ভাষা
    তাই গাছে উঠতে পারিনা আমি।
    পায়ের শব্দে ঘুম ভেঙে যায় তার!

    এটা কোন ছন্দের কবিতা!!! ;?

    তবে ভাবনাটা খুবই ভালো।।

  5. চমৎকার একটি কবিতা দিয়ে যাত্রা শুরু হল আপনার | সোনেলা পরিবারে আপনাকে স্বাগত জানাচ্ছি | আশা করি আমাদের পাশে থাকবেন 🙂 -{@

মন্তব্য করুন