ফেসবুক তে কি হয়/ঠিক কি পাওয়া যায়

facebook
নীল আলোতে চ্যাটের সুরু ফেসবুক জনগণের
লাইক কমেন্ট দিয়ে পসার বাড়ানো কারগিল যুদ্ধের
শীতের কম্বলে উষ্ম শ্বাস
নিরীহ প্রেমিক প্রেমিকার সর্বনাশ
মনের দরজা উদার হয়ে সলমন খানের তেরে নাম
জেনে রেখো সুখমৃত্যু অবধারিত মাথা থেকে বেরিয়ে যাবে সব সর্বনাম
পায়ের হাতের কুকুরের ছবিতে ৪০০ লাইক
পর্নোগ্রাফীতে সুন্দরী মেয়েদের হাই স্ট্যাটাসে কমেন্টের বিস্ফোরন
আনন্দে সব আত্মহারা
সেলিব্রটিদের আধা পর্ন পিকতে বর্ষায় গালির শিহরণ
কিছু মহাপুরুষ ইনবক্সে মজা নেন
আউটবক্সে চিনতে পারেন না
ধন্য জুকেরবার্গ ধণ্য সৃস্টি
প্রেমের নামে একাধিক দেহ উপভোগের দারুণ আয়োজনের লিস্টি
না আছে কোন এইচ আই ভি পজিটিভ আর পকেটে কনডোম নিয়ে ঘোরার ব্যাপার স্যাপার
১০০০এম বি নেট আর বাড়ির দরজা বন্ধ করা একটা ল্যাপটপ আর স্মার্ট ফোন
চালু হয়ে যায় যুবক আধাবুড়োদের অন্তরঙ্গ ম্যাসাঞ্জারের প্রেমলীলার বাহার
ধন্য আঠারো প্লাশ ধন্য সানি লিওনে ধন্য সাকিরা ধন্য বিশ্ব পর্ন সাইট
সকাল বিকেল দুপুর সবসময় হচ্ছে লেট নাইট শো
আর হচ্ছে গুড নাইট¡

মোট পড়েছেনঃ ৭৫১জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. আপনার উপস্থাপনায় আমি সহমত প্রকাশ করছি । কারন ফেসবুকে এমন-ও ব্যাবহারকারী আছেন, যারা এটা বুঝেননা যে, ফেসবুক একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। (যার কারনে, অনেক সময় দেখা যায় অসামাজিক বিষয়ের উপস্থাপন-ও করা হয়ে থাকে এখানে)

    আর এটার প্রমান তখন-ই পাওয়া যায়, যখন একটা স্ট্যাটাসে শুধু মাত্র “লাইক” পাওয়া যায়। শ’য়ে-শ’য়ে লাইক পড়লেও কমেন্টের সন্ধান পাওয়া দূষ্কর হয়ে পরে। আর “কমেন্ট” পাওয়া গেলেও এর অধিকাংশ ওযৌক্তিক বলেই মনে হয়।

    *** কারনে-অকারনে কোন ভালো কিংবা খারাপ কোন ছবি “ট্যাগ” করাও আরেকটা বিরক্তিকর অবস্থার প্রকাশ করে।

    তবে এটাও স্বীকার করাটা অতি জরুরি যে এর-ও(ফেসবুক) অনেক ভালো দিক আছে।

    ভাল থাকবেন -{@

  2. সবাই মূলকথা গুলো আগেই মন্তব্যে বলে দিয়েছে। আপনার কবিতার শিরোনাম ফেসবুকের একটা পার্ট হলে বেশি মানানসই হবে। লেখালেখি বা ব্লগের প্রতি আবার টান ফিরে আসাটা ফেসবুকের কারনেই সম্ভব হয়েছে, তাই ফেসবুকের ভাল দিকগুলো কোনভাবেই পাশ কাটানোর নয়। বিভিন্ন ভালো কাজের জন্য উৎসাহীও করে তুলছে ফেসবুক। বিজ্ঞানের উপকারিতা আর অপকারিতা দুই-ই আছে, যে যেটা যেভাবে নেয়, তবে আমরা অপকারিতের দিকেই ঝুঁকি বেশি। তাই আপনার কবিতার সাথে সহমত, এসমস্তই বেশি হচ্ছে এখন, যেটা জুকারবার্গও আগে বুঝেছিল কিনা কে জানে :p

  3. ফুলে মধু বিষ দুইই থাকে। মৌমাছি যোগাড় করে মধু আর মাকড়শা শুষে নেয় বিষ। আমাদের মনে ভালোমন্দ দুইই অবস্থান করে। কোনটা রেখে কোনটা নেবো সেইটা আমাদের মন মানসিকতার উপর নির্ভর করে।
    ফেসবুকের কল্যাণে উপকৃত হয়েছে এমন মানুষের সংখ্যা কম নয়, তেমনি ফেসবুকের কারণে উচ্ছন্নে যাওয়া মানুষও আছে প্রচুর।
    জরুরি ভিত্তিতে রক্ত সংগ্রহের জন্য ফেসবুকের ভূমিকা অনস্বীকার্য। ব্যক্তিগতভাবে আমি নিজে উপকৃত হয়েছি, বেশ কয়েকজনকে উপকৃত হতে সাহায্য করেছি। 🙂

  4. আপনি দারুন লিখেছেন। ফেসবুকের ভাল খারাপ দুটোই আছে। কিন্ত আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে ইন্টারনেট ছড়ানোর পূর্বে ইন্টারনেটের ইতিবাচক ব্যবহার শেখানো প্রয়োজন কিন্ত সেই কাজটি করা হয়নি।

  5. ডিনামাইট দিয়ে কি করে আজকাল? মানুষ মারে এবং ধ্বংস করে
    এটিই ডিনামাইট এর কাজ বলে আমরা জানি
    অথচ ডিনামাইট প্রস্তুত করা হয়েছিল মানব কল্যানের জন্য
    সে কল্যান কি? এর উত্তর খুঁজতে আমাদের গুগলে সার্চ দিতে হবে অনেকেরই।

    একদিন ফেইসবুকও তেমন ডিনামাইট হবে 🙂
    আপনার লেখার সাথে সহমত।

  6. ফেসবুক আমাদের তরুন সমাজ কে যেমন অনেক কিছু দিতে পারে ঠিক সেভাবেই ধ্বংসও করতে পারে । কিন্ত একটা কথা বলতে হয় । ইংরেজিতে একটা কথা আছে । ” Twitter made me love strangers
    Facebook made me hate my own people”

  7. যেকোন কিছুর ভালো এবং মন্দ দুইই আছে। ফেসবুকটাও তেমন। যে যেভাবে ব্যবহার করে, তবে আমাদের দেশে এর নেতিবাচক ব্যবহারই বেশি হচ্ছে। এর কারন কিন্তু ফেসবুক নয়, আমাদের মানসিকতা। এতে করে স্পষ্ট ফুটে উঠেছে বৃহত্তর জনতার মানসিকতা।
    ২০০৮ সাল থেকে আমি ফেসবুকে আছি। সরব ভুমিকায় আছি ২০১১ থেকে অথচ আমার বন্ধু তালিকা এখনো ৫৫০ ক্রস করতে পারলো না। তার মধ্যে আত্মীয় পরিজনসহ চেনা জগতের সংখ্যাই প্রায় ৩০০।
    পেইন্ডিং লিস্ট থেকে মাঝেমধ্যে সময় নিয়ে বসি ইনক্লোড করবো কিন্তু বেশির ভাগের টাইমলাইন ঘুরলে শ্রেফ আতঁকে উঠতে হয়। দশটা চষে বেড়ালে অনেক সময় একজনকেও নেয়া যায় না, এমন অবস্থা। আমি আমার বেশিরভাগ লিখাই ‘পাবলিক’ পোস্ট দেই কিন্তু বন্ধুলিস্টের ব্যাপারে আমার অভিমত “দুষ্ট গরু থেকে শূণ্য গোয়াল অনেক ভালো।”

    1. তবে সময়ের সাথে তাল বজায় রেখেই জীবনের পথে এগিয়ে যেতে হয়। এক্ষেত্রে চেষ্টা করি, যতোটা সম্ভব মানুষকে ইতিবাচক পথে টানতে। অধৈর্য হয়ে হাল ছাড়তে চাই না। হাল ছাড়া মানেই পরাজয় বরন করা।
      দুঃখিত আপনার পোস্টের সাথে সংগতি নেই, এমন বিষয় নিয়েও আলোচনা করে ফেললাম।

মন্তব্য করুন