পিরীত হইলো আজন্মকাল চক্ষুভরা জল

pirit

বিষের জ্বালায় অঙ্গ জ্বলে
মানুষ তারে পিরীত বলে
আমি বলি, পিরীত হইলো বিষকাটালী ফল
পিরীত হইলো আজন্মকাল চক্ষুভরা জল

মানুষ বলে, পিরীত হইলো
জোয়ার-ভাটির সুর
বাউলা বাতাস, ফাগুন দিনের
আহলাদী রোদ্দুর
আমি বলি, না-রে! পিরীত যন্ত্রনা কেবল-
পিরীত হইলো আজন্মকাল চক্ষু ভরা জল

মানুষ বলে, পিরীত হইলো
সুখ কেবলই সুখ
চকোর যেমন শুক্লাতিথীর
চাঁন্দে দেয় চুমুক
আমি বলি, না-রে! পিরীত মানেই রসাতল-
পিরীত হইলো আজন্মকাল চক্ষুভরা জল

মানুষ বলে, পিরীত হইলো
জ্যোৎস্নামাখা ঘুম
তারায় তারায় আদর সোহাগ
রাত হইলে নিঝুম
আমি বলি, না-রে! পিরীত কষ্টে টলোমল-
পিরীত হইলো আজন্মকাল চক্ষুভরা জল

ছবি: সংগৃহীত

মোট পড়েছেনঃ ৬২৫জন আজ পড়েছেনঃ ০জন

৩৮টি মন্তব্য

    1. অনেক অনেক ধন্যবাদ অরুনি মায়া।

      লেখার ধরন নিদিষ্ট করার অক্ষমতার জন্যই তো ”বিবিধ” বললাম!!

      হা হা হা হা

      হোক কবিতা, হোক গান- কিছু একটা লেখার সামান্য চেষ্টা করলাম- এই আর কি!!

      শুভকামনা।

      শুভকামনা শূন্য শূন্যালয় আপনার জন্যও।

      ভালো থাকবেন। সবসময়।

  1. মানুষবল, িপরীতহইলা জায়ার-ভািটরসুর বাউলাবাতাস, ফানিদেনর আহলাদীরাুর আিমবিল, না-র! িপরীতযনাকবল-িপরীতহইলাআজকালচু ভরাজল (y)

      1. শুন্য, এটা হচ্ছে জিব্রু ভাষা, জিব্রু ভাষা আপনি বুঝেছেন দেখে ভালো লাগলো খুব 🙂 কত ভাষা যে জানেন আপনি, যে ভাষাতেই লেখি তা বুঝে যাবেন মনে হচ্ছে 😀

    1. মন্তব্যটি সঠিক করে দিলাম,গতকাল মোবাইল দিয়ে দিয়েছি,কি প্যাডে ভুত চেপেছিল মনে হয় 🙂

      ”” মানুষ বলে, পিরীত হইলো
      জোয়ার-ভাটির সুর
      বাউলা বাতাস, ফাগুন দিনের
      আহলাদী রোদ্দুর
      আমি বলি, না-রে! পিরীত যন্ত্রনা কেবল-
      পিরীত হইলো আজন্মকাল চক্ষু ভরা জল ”” (y)

      1. হ, ঠিক ঐ ভুতেই পাইছিল। একজনকে মেসেজ দিতে গিয়ে যেই একটা বাটন এ ক্লিক করছি — ওমনি শুরু হইছে ভুতুরে কারবার। নিজের খেয়াল খুশী মত লিখে মেসেজ সেন্ড ও করে দিল আমার মোবাইল। অবশেষে ব্যাটারী খুলে আবার চালু দিতে ঠিক হয়েছে মোবাইল 🙂

      2. অনেক অনেক ধন্যবাদ জিসান ভাই।

        বোঝা যাচ্ছিলো কোন কারিগরী ত্রুটি এটি। এমন হতেই পারে।

        অামার শুভকামনা অনিঃশেষ জানবেন।

        ভালো থাকবেন। সবসময়।

    1. হা হা হা হা

      আপনি এক হাজার মিটার দূরে থাকলে ফায়দা কিতা??

      পিরীত চলে মিটার ছাড়া!!! কখন যে কার কান্ধে আইসা পড়ে কেডা জানে!!!

      কৃতজ্ঞতা উপস্থিতিতে।

      অনিঃশেষ শুভকামনা।

      ভালো থাকবেন। সবসময়।

    1. হা হা হা হা

      গোলমাল থামালে?? শান্তির সেই সময় সম্পর্কে কবি কি কিছু বলেছিলেন?? বড়ো জানতে ইচ্ছে করে!!!

      কৃতজ্ঞতা উপস্থিতিতে।

      আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

      ভালো থাকবেন। অনেক। সবসময়।

    1. ধন্যবাদ। অনেক। অনেক।

      উপস্থিতিতে কৃতজ্ঞতা জানবেন।

      জানবেন শুভকামনাও। অনিঃশেষ।

      ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

    1. হা হা হা হা

      অনেক ধন্যবাদ ভাই।

      উপস্থিতিতে কৃতজ্ঞতা।

      আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

      ভালো থাকবেন। অনেক। সবসময়।

মন্তব্য করুন