সম্পর্কের টানে আছি বেঁচে
এই দেহের মায়া করে লাভ কি বলো?
কয়েকটা প্রহর
প্রিয় মুখগুলো
না দেখলেই কি নয়!
আমার ভয়, আমি জীবিত
মায়া হয়; বড্ড মায়া হয়
শশ্মানের দিকে তাকালে
আমার সুখ লাগে ভাবতে
এই দেহ শুধুই দেহ
বেঁচে থেকেও লাশ ঘর…
মোট পড়েছেনঃ ৬৬০জন
আজ পড়েছেনঃ ০জন
জীবনের মায়া খুব সংজ্ঞাহীন। সব কিছুতেই পিছু টান। সবকিছুই লাশ আবার সবকিছুই জীবন। জীবনের কাছে পরাজিত হোক নিথর দেহ।
আমি পরাজিত
এই দেহ শুধুই দেহ
বেঁচে থেকেও লাশ ঘর……. ভালো লেগেছে দাদা ভাই।
ধন্যবাদ দিভাই।
আসলে পরিস্থিতি অনেক কিছুই ভাবতে শেখায় | জীবনে যখন ফাগুনের রং তখন মাটির দেহের অনেক মূল্য, আবার জীবন যখন জলন্ত শশ্মান দেহ তখন জীবন্ত লাশ |
একটা কথা না বললেই নয়। এই কবিতার নাম ও লেখা একটা জীবন্ত মানুষের।
সেটা আমি বুঝে গিয়েছি | বাস্তবতার ছোঁয়া ব্যতিত এমন লেখা হয়না |
তবে সে ব্যক্তি আমি না।
উফ মৃত্যু! এ জীবনে নিজের মৃত্যুর কথা ভাবতে কেন পারিনা?
আর তাই পেরেছি পুরো শরীরটা ডোনেট করে দিতে।
লিখুন, জীবনের কথা। যা আসবেই, তাকে নিয়ে এতো ভাবনা কেন?
ভাবতে হয় দিভাই। ভাবতে হয়।
একটা কথা না বললেই নয়, এই দিদিভাই ডাকটা আমার অনেক প্রিয়। 🙂
জেনে ভালো লাগলো 🙂
আহা, এখানেও মায়া! :p
অস্ট্রিক সিরিজের এটাই মনে হয় সবচাইতে সহজ করে বলা অনেক কঠিন কথার কবিতা।
হ্যাঁ দাদা বলাটা সহজ কিন্তু মূল ব্যাপারটা ধরতে একটু বুঝে পড়তে হবে।
তবে সে ব্যক্তি আমি না।
মৃত্যুর চাইতেই বেঁচে থাকা কঠিন। সম্পর্ক, প্রিয় মানুষের মুখগুলো, অহর্নিশ অভিমানে আমাদের মৃত্য ঘটায়।
খুব সুন্দর।
অনেক ধন্যবাদ
তানজির খানের সাথে একমত — দারুন বিশ্লেষণ —-
আমি পরাজিত।