রূপকথা নয় চুপ কথা

মৎস্যকন্যা

 

প্রজাপতি তার বহুবর্ণিল কাব্যময় পাখাদুটো তুলে দিল মেয়েটির হাতে…
মেয়েটি জানতে চাইল, তোমার কী খুব কষ্ট হচ্ছে?
প্রজাপতির নীল ঠোট, নড়লো সামান্য, বলল, এই দেখো আমি কেমন কথা বলছি…
তোমার কী খুব ঘুম পাচ্ছে?
আমার চোখের পাতা অবাধ্য ভীষণ…
তুমি মরে যাচ্ছো না তো!
আমি একলব্য! আমার বৃদ্ধাঙ্গুল অনাশ্রিত চিরকাল… কেবল রক্তক্ষরণ…
আমার খুব ভয় করছে…
আমার কথা ফুরিয়েছে রাজকন্যা…
আকাশে পুষ্পবৃষ্টি হলো…
এলো জল…
জলে জলে সৃষ্টি হলো সমুদ্র…
মেয়েটি সমুদ্রে নেমে গেল…
মৎস্যকন্যা হলো…
মৎস্যকন্যার পুচ্ছে সুখের রূপালি ঝিলিক…

সমুদ্রের দ্বাররক্ষীরা মৎস্যকন্যার পথ আটকালো…
একটা মৃত প্রজাপতির মন চাই তাদের…
না হলে যে প্রবেশ করা যাবে না জলের স্বর্গে…
মৎস্যকন্যা চিৎকার করে কাঁদলো, তুচ্ছ ভেবে প্রজাপতির মন সে ফেলে এসেছে পথে…
অন্যমনস্ক মেঘ বেদনার জন্ম দিলো…
দ্বিধাগ্রস্ত সমুদ্র ঘর বাঁধলো মৎস্যকন্যার চোখে…

ছবি: সংগৃহীত

মোট পড়েছেনঃ ৮২৬জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

    1. নীতেশ দা,

      অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা উপস্থিতিতে।

      অপ্রত্যাশিত অদ্ভুত সুন্দর মন্তব্যের কথা উল্রেখ না করলেই যে নয়!

      মুগ্ধতা!!!

      আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

      অনেক ভালো থাকবেন। সবসময়।

      1. কবিতার চাইতে দাদা আমি কবিতায় ভাবকে পড়ার চেষ্টা করি। ভাবটুকুতেই বলেছি কারণ কবিতা বুঝতে পারি না অতো সহজে।

        ভাল থাকবেন দীপংকর দাদা। শুভেচ্ছা -{@

        1. শুভকামনা পুনরায় নীতেশ দা।

          গদ্য আর পদ্যের সীমানাটাও কি সবসময় সঠিকভাবে নির্ণয় করা সহজ??

          অনুভবই মূখ্য হয়ে দাঁড়ায় বেশিরভাগ ক্ষেত্রে!

          ভালো থাকবেন। অনেক।

        2. আর যাই হোক শৈল্পিক কোন কিছুর সীমানা নেই যখন তা পাঠক বা দর্শক/শ্রোতার কাছে আসে। কারণ তা তাদের ভাবনার সাথেই নানানভাবেই আসে।

          ভাল থাকবেন আপনিও দাদা। ধন্যবাদ -{@

  1. আমরা অবহেলায় এমন অনেক কিছুকে গুরুত্বহীন ভাবে ফেলে দেই ,তখন তার প্র‍্যয়োজনীয়তা আমলে রাখিনা |কিন্তু যখন ভুল ভাঙে তখন আর কিছুই করার থাকেনা

    1. মন্তব্যের গভীরতায় শ্রদ্ধা থাকছে।

      আজ যা গুরুত্বহীন মনে হচ্ছে, সময়ের আবর্তে হয়তো তা-ই গুরুত্ববহ আগামীকাল!

      শুভকামনা অনিঃশেষ জানবেন অরুনি মায়া।

      অনেক ভালো থাকবেন। সবসময়।

    1. এই সুরের আধিপত্যের কারণেই ভালোবাসা মোহনীয় সম্ভবত!!

      হা হা হা হা

      কথাটা কিন্তু সংশয় রেখে বললাম!!!

      আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।

      আর ভালো যে আপনাকে থাকতেই হবে, তাই না??

      শুভকামনা পুনরায়।

      1. সংশয় নয় বাস্তব বলেছেন। মানুষ জানে অতি সুখের পিছনে কষ্ট থাকে তবে সেই কষ্টের পথ পাড়ি দিয়ে সবাই সুখের দেখা পেতে চায়।

        অবশ্যই ভালো ত শুধু আমাকে নয় আপনাকেও থাকতে হবে।
        হা হা হা
        -{@ -{@ -{@

        1. সুন্দর বক্তব্য।

          // মানুষ জানে অতি সুখের পিছনে কষ্ট থাকে তবে সেই কষ্টের পথ পাড়ি দিয়ে সবাই সুখের দেখা পেতে চায়।//

          শুভকামনা ভাই। পুনরায়।

    1. শুভকামনা অপার্থিব। অনিঃশেষ।

      একলব্য মহাভারতের এক প্রান্তিক চরিত্র, যিনি পরাভূত আভিজাত্যের কাছে!

      বেদনাদায়ক!!

      ভালো থাকবেন। অনেক। সবসময়।

    1. আমার প্রত্যাশা একজন ভালো মানুষ হবার।

      প্রার্থণা করবেন, আমার মাথা যেন নত থাকে সবসময় কৃতজ্ঞতায়।

      আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

      অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

  2. অসাধারন একটি লেখা, এর বেশি কিছু বলতে পারছিনা দাদা। পুরো লেখাটিতেই আচ্ছন্ন হয়ে গেলাম। সুযোগ থাকলে অবশ্যই এটা নিজের প্রোফাইলে নিয়ে রাখতাম। অসম্ভব সুন্দর।

    1. কি যে বলেন!!

      আসলে আপনাদের অকৃত্রিম আন্তরিকতা থেকে মনে হয় এমন!

      কৃতজ্ঞতা জানবেন।

      জানবেন শুভকামনা। অনিঃশেষ।

      ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

মন্তব্য করুন