মা… প্রকৃতি

সন্তানকে মা কখনোই দূরে রাখেন না।প্রসূতি মায়ের কষ্টকর দিনের মাঝেও অনুভব করেন নিজের মধ্যে একজনকে পরম মমতায়।সন্তানকে জগতের আলোতে নিয়ে আসার কষ্টের সময়ের সাথে কোন যন্ত্রনারই তুলনা হয়না।অজ্ঞান মা এর মুখে হাসি আসে নবজাতক সন্তানের ফুটফুটে মুখ আর চিৎকার। এরপর জীবনের শেষ দিনটি পর্যন্ত সন্তানের মঙ্গল আকাঙ্ক্ষায় মা থাকেন অবিচল।সন্তান দূরে চলে গেলেও মা সন্তান হতে দূরে থাকেন না কখনোই।তাকে নিজের মাঝেই রাখেন।

এই জগৎ মাতাও তেমনি।পাহাড়ের জংগল,প্রকৃতিকে কেটে কুটে পরিষ্কার করে যে গ্রাম তৈরী করেছিলেন একদা কিছু মানুষ।কালের প্রবাহে নিজেদের তৈরী করা গ্রাম পরিত্যাগ করে চলে যায় সে মানুষ। মানুষ পরিত্যাগ করলেও সে গ্রামকে এই ধরণী মাতা পরিত্যাগ করেনি। আদর করে বুকে নিয়েছে পরম মমতায়।পরিত্যক্ত সব কিছুকে জড়িয়েছেন নিজের ঐশ্বর্য দিয়ে।

12168065_1647191802233496_860771815_n
চীনের ইয়াংজি নদীর মাঝের দ্বীপে মৎস্যজীবীরা তৈরী করেছিল এই গ্রাম।এক সময় এখানে মাছের ক্রেতা না আসায়
গ্রামটি পরিত্যাগ করে সবাই চলে যান অন্যত্র। কালের বিবর্তনে তাদের পরিত্যাক্ত ঘর বাড়ী প্রকৃতি তার বুকে টেনে নিয়েছে।
12166755_1647191735566836_1168849257_n
প্রকৃতি যে মা,কিভাবে ফেলে দিবেন তার সন্তানকে? রুক্ষ হতে দেননি, শুষ্ক হতে দেননি তার সন্তানকে।পরম আদরে বুকে জড়িয়ে রেখেছে।
12165872_1647191755566834_528837881_n
প্রকৃতির কাছে আমাদের শেখার আছে অনেক কিছু। মাতৃ রূপ দেখার মত চোখ চাই সবার।
12166407_1647191798900163_964963126_n
ইচ্ছে হয়ে সব কিছুকে উপেক্ষা করে চলে যাই এখানে।গিয়ে বলি ‘মা আমি এসেছি আমাকেও গ্রহণ করো।’
china-5 [320x200]
এই বাড়িতে একসময় তৈরী হয়েছিল কত স্বপ্ন। স্বপ্নবাজরা স্বপ্নকে ফেলে দিয়ে হয়েছে নিরুদ্দেশ,তবুও স্বপ্নেরা আজ
রয়ে গিয়েছে। স্বপ্নবাজদের আজ নেই খোঁজ।
12064243_1647191885566821_1743684983_n
সবুজে জড়ানো এমন জানালা বাস্তবে না হলেও আমরা যেন আমাদের হৃদ মাঝারে ধারণ করি। আমার স্বপ্নের জানালা (3

আরো ছবি এবং তথ্য সূত্রঃ 

আসুন এই গানটি শুনি সবাই

মোট পড়েছেনঃ ১,৫৪৫জন আজ পড়েছেনঃ ০জন

৪৪টি মন্তব্য

      1. গতকাল অনেকের পুরনো পোস্টে হামলা চালিয়েছি, বুঝেছেন নিশ্চয়ই :p

        কিন্তু আপনার এমন মারদাঙ্গা রূপ দেখে ভুলেই গিয়েছিলাম আপনি লীলাবতী :D)

  1. ছবি গুলোর দিকে সম্মোহিতের মত তাকিয়ে আছি
    কল্পনা করার চেষ্টা করছি ঐ স্থানের প্রকৃত দৃশ্য কেমন তা উপলব্দির
    সবুজে ছেয়ে গেলো আমার মনও
    ধন্যবাদ এমন একটি পোষ্টের জন্য।

    চীনে যদি আবার যাওয়া হয়, চেষ্টা করবো এখানে যাবার।

    1. আপনি ঐ দেশে দুইবার গিয়েছেন।আজ পর্যন্ত এ নিয়ে আপনার কোন ভ্রমণ পোষ্ট দেখলাম না।সম্ভব হলে এখানে একবার ভ্রমণ করে আসুন।আর লিখুন কি দেখলেন।
      আমার আম্মা অসুস্থ ভাইয়া।দোয়া করবেন।

  2. ছবি গুলো আমি আগেও দেখেছি। এখনো দেখি। এত ভাল লাগে যে তা বলার নয়। মন বলে আহা আমার যদি এমন একটি বাড়ি থাকত।
    ধন্যবাদ লীলাবতি এত সুন্দর একটা পোস্ট এর জন্য 🙂

        1. আপু সিডি আছে না? মোবাইলে না হয় গান নিয়ে নিবে।ডায়াপার চেঞ্জ করতে হবেনা আপু, তবে বাথরুমে গেলে আমি কিন্তু জাগাবো আপনাকে।রাতে একা একা বাথরুম!! ওরে বাবা,আমি পারবো না 🙁

        2. ওরেএএএ তোমার বাড়ি ঘর বারান্দা ছাদ কিছুই আমি চাইনা। আমারে একটু ঘুমাতেও দিবানা তুমি। আমি গাছ তলায় চললাম,,,,,,
          চন্দন পালঙ্কে শুয়ে
          জেগে জেগে কি হবে
          যদিনা শান্তি মত ঘুমাতে না পারি 🙁

    1. আমাদের মা দুই। এক প্রকৃতি ও দুই জন্মদাত্রী। আমার আপনার সকলের এই দুই মাই সুস্থ থাকুক। ……… এমন মন্তব্যের ধন্যবাদ আপনাকে ভাইয়া -{@

  3. যাক পাইলাম উনাকে পাইলাম। না মানে লীলা আপু আপনি তো অনেক দিন নাই ছিলেন তাই বললাম। আমিও আপনার সাথে যাবো নেবেন তো??? 🙁

    1. লিজের যখন কোন লেখা আসেনা,তখন ছবি পোষ্ট দেই।তোমার সামনে লিখতেই তো এখন ভয় করে আমার।যা লিখছো আজকাল!কেন নেবো না? আমরা একসাথে যাবো -{@

  4. “সবুজে জড়ানো এমন জানালা বাস্তবে না হলেও আমরা যেন আমাদের হৃদ মাঝারে ধারণ করি। আমার স্বপ্নের জানালা।” (y)
    গানটি ছেড়ে লিঙ্ক ভিজিট করে ভিতরে একটা হাহাকারও টের পেলাম।
    “It’s unclear why the village was abandoned, but it’s been empty for quite some time. The village shows us what the world might look like after we’re gone.” – এইটুকু একটু বেশিই নাড়ালো।
    শুভ কামনা সকলের জন্য।

    1. It’s unclear why the village was abandoned, but it’s been empty for quite some time. The village shows us what the world might look like after we’re gone.” – একথায় নাড়া না দিয়ে পারেনা ভাইয়া।আপনিও ভালো থাকুন -{@

    1. সোনেলার বেইজ কালারটাই যে সবুজ বানিয়েছেন সোনেলার মডুরা।কিছুটা সবুজ আমিও দিলাম ভাইয়া।ভালো লাগাতে পেরে ভালো লাগলো 🙂

  5. ছবিগুলো চমৎকার। আগে দেখিনি। সোনেলা’য় না এলে কত কি অজানাই থেকে যেতো। বাইরে থেকে দৃশটি সুন্দর মনে হলেও কেন যেন থাকার কথা ভাবতে গিয়েই শিউরে উঠলাম। সাপ টাপের ভয় আর কি ! 🙂

  6. ছবিগুলো দেখে কি অনুভূতি হলো জানো? আমার সমস্ত শরীর এমনি করে সবুজে ঢেকে গিয়েছে। আমার চোখ দুটো জেগে আছে ফিরে আসবার অপেক্ষায়। নীচের ছবিটা নিয়ে নিয়েছি, এ জানলা আমার, তোমাকে দেবোই না। 🙂
    লীলাবতী তোমাকেই আজ মা বলে মনে হচ্ছে। কি সুন্দর এক পোস্ট দিলে, সবটা মমতা দিয়ে লিখেছ যেন। -{@ (3

    1. আপনার মন্তব্যের পরে ভাবছি,আপনার সমস্ত শরীর সবুজ, শুধু চোখ দুটো চকচক করছে। নিন নিন আমার সবকিছুই বিলিয়ে দেয়ার জন্য,কিছুই রাখবোনা নিজের কাছে।ত্যাগের আনন্দ উপলব্দি করছি আমি ইদানীং 🙂 -{@

  7. লীলাবতিদি পোষ্টটা দেয়ার পর থেকে কতোবার যে দেখলাম আর পড়লাম আপনার লেখা, আপনি ভাবতেও পারবেন না। অনেক ভেবেছি কি মন্তব্য করা যায় এমন অসাধারণ একটি পোষ্টের জন্য। কিছুই খুঁজে পেলাম না। এ এমন একটি পোষ্ট আপনার যেখান আবেগ চুইয়ে চুইয়ে পড়ছে নরম, কোমল মায়াবী জ্যোৎস্নার মতো।

    অনেক আগে লিখেছিলাম মা আমাদের দুজন একজন গর্ভধারিণী মা, অন্যজন প্রকৃতি মা। একজন জন্মদেন আর একজন আমাদের ধারণ করেন জন্ম থেকে মৃত্যু অবধি।

    অফুরান ভালোবাসা আপনার জন্য লীলাদি। -{@ (3

    1. আপনি ঠিক বলেছেন নীলাদি,মা আমাদের দুজন একজন গর্ভধারিণী মা, অন্যজন প্রকৃতি মা।দুজনার কেহই আমাদের বিমুখ করেননা।যত অন্যায়ই করি না কেন,বুকে আগলে রাখেন মা।
      আপনার জন্যও অফুরান ভালোবাসা নীলাদি -{@

  8. লিলাপু, আমি সজীব এই পোষ্টটি দিলে ভালো হতনা? সবুজের সজীবতায় এমন পোষ্টই মানায়।ছবি গুলো দেখে মন ভালো হয়ে গেলো আপু। মা,প্রকৃতিও মা আমাদের।

মন্তব্য করুন