শুন্য শুন্যালয় যখন ছুন্য ছুন্যিয়ালয় এবং জিরাফ সহ কিছু প্রশ্নোত্তর

12076273_702348476565381_988455407_o (2) [640x480]
ঘটনা নং ১।
শুন্য যখন ছুন্য হয় শুন্যালয় তখন ছুন্যিয়ালয়।

কয়েকদিন আগের ঘটনা। আমি আল্লাহর সকালে উঠে প্রাইভেটে যাচ্ছি। দুচারটা শিউলি ফুল পড়া শুরু করেছে। হাতে সময় আছে কয়েক মিনিট ভাবলাম তাহলে ফুল কুড়িয়ে একটা নাম লেখি। কি নাম লেখবো সেটা বেশ ক’মাস আগেই ঠিক করে রেখেছি। নাম টা হলো “শুন্য”। আমার খুব প্রিয় একটা নাম। হুম দরজার সামনে রাখা ব্রেঞ্চে নামটা লিখছি। দেখি একটা ম্যাডাম এসে আমায় খুব খুঁটিয়ে দেখছেন। এবার ম্যাডাম বলে
= কি করছো?? ( ঢেউ খেলানো টান,সম্ভবত উনি চাঁপাইনবাবগঞ্জ এর)
// নাম লিখছি!
= কি নাম লেখছো? ( আবার সেই টান)
// শুন্য শুন্যালয়।
= এটা কিসের নাম? ( আবার টান)
// আমার এক বড় আপুর নাম।
= কি নাম? ছুন্য ছুন্যিয়ালয়? এটা কি নাম গো? সে হিন্দু না মুসলমান? ( বিখ্যাত টান)
// ( আমি মনে মনে কই বৌদ্ধ তাতে আপনার কি? কিন্তু জানি উনার সাথে বিতলামো করা যাবে না কারন উনি আমার পাশের হোস্টেলের সুপার।) সামান্য হেসে উনি মুসলমান ম্যাম।
= এমন নাম তো আমি জীবনেও ছুনিনি!!
// জি ম্যাম একটু অন্য রকম। ( আমি আবার মনে মনে কই ভাগ্যিস আপনি “সোনেলা” নাম শুনেন নাই। সেখানে ঢুকেন নাই। তাহলে আপনার ডায়াবেটিস এর লগে লগে ফিট হয়ে যাওয়া অসুখ ও শুরু হতো।এবং সেটা লুপে চলতে থাকতো। একটা করে নাম শুনবেন ফিট হয়ে যাবেন কয়েক মিনিট পরে জ্ঞান ফিরে আবার নতুন ও উদ্ভট নাম শুনে আবার ফিট।

ঘটনা নং ২
প্রশ্ন : জিরাফের গলা লম্বা কেনো?
উত্তর : বিজ্ঞানী ল্যামার্কের মতে জিরাফ এক সময় ছাগলের মত গলা বিশিষ্ট ছিলো। কিন্তু সময়ের সাথে সাথে প্রকৃতির বিপর্যয়ের ফলে মাটি সংলগ্ন সকল গাছাপালা শেষ হয়ে যায়। তার ফলে বাঁচার তাগিদে জিরাফ উপরের দিকের বড় বড় গাছের পাতা খাওয়া শুরু করে। এর ফলে জিরাফের গলা কাল ক্রমে লম্বা হয়েছে।

প্রশ্ন : কোন এক প্রজাতির ইঁদুরের লেজ কেটে নেওয়া হলে পরবর্তী প্রজন্মের ইঁদুরে কি দেখা যাবে?
উত্তর : বিজ্ঞানী ল্যামার্কের মতে পরবর্তি প্রজন্মের সকল ইঁদুরের লেজ কাটা থাকবে।

প্রশ্ন : নেংটি ইঁদুরের জন্ম হয় কি ভাবে?
উত্তর : বিজ্ঞানী ডারউইন এর মতে ঘামেসিক্ত কোন কাপড় এবং কয়েকটি গমবীজ কোন স্যাঁতস্যাঁতে ঘরের কোণে রেখে দিলে তা থেকে নেংটি ইঁদুরের জন্ম হয়।

আমি যখন এসব পড়ে সত্যতা বা মিথ্যা কি না প্রমান করতে গিয়ে মাথা নষ্ট করে ফেলছি এবং সামান্য একটু সময় পাচ্ছি। তখন আমার প্রাণের ব্লগে একবার ঘুরতে গেলাম। আল্লাহ সেখানে দেখি এমন এমন কিছু লেখা,যে গুলা বুঝা তো দূর লেখার উচ্চারণই করতে পারছি না। ভয়ে এসে লুকায়ে গেছি। ভেবেছি ভালো সময় আসুক ব্লগে যাবো। তার আগে আর না।

বি:দ্র:
১। আমার মনে হয় তামাম দুনিয়াই যত পাগল সব বিজ্ঞানী। বা যত বিজ্ঞানী সব পাগল।
২। জীবনে প্রথম বার কাওকে নাকের ডগায় পেয়েও হিমুগিরী করতে পারলাম না। আফসোস।
৩। নাকে মাটি এ জীবনে আর জন সম্মুখে শিউলি দিয়ে কোন নাম লেখতেছি না।

মোট পড়েছেনঃ ৯৮১জন আজ পড়েছেনঃ ০জন

১৩৯টি মন্তব্য

      1. আমি ভাবি এই পুচকির মাথায় এইসব আসে কি করে!!! স্বভাবে তো এমন গোছালো মনে হয় না (ইয়ে মানে গুলতি ছোড়া বন্দুকওয়ালি লাগে আর কি :p )

        মন্তব্য করবো কি! আগে জোরসে হেসে নিন :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D)

        1. সে জানে কি না জানি না জিসান ভাইয়া তবে তার স্বকীয় উদ্ভট যুক্তি আর ভাবনাগুলো বেশ চমকপ্রদ আর ভাবনাময়…ভাবছি না জানি সে কোনদিন এ যুগের মিসির আলী উপাধি পেয়ে পাগলা বৈজ্ঞানিক থুক্কু পাগলা যৌক্তিক বনে না যায় :p

  1. হা হা হা হা ,তোমার ম্যাডামকে আমাদের সোনেলায় আনো
    সোনেলাকে বলবেন ছোনেলা
    আর আমাকে বলবে জিছান ছা
    ছোনেলার জিছান ছা :D)

  2. যদি শিউলি ফুল গুলো দিয়ে অরুনি মায়া লেখা হত তবে এক ইতিহাস রচিত হয়ে যেত। কেন যে মেয়েটা শুন্যাপুর নাম লিখতে গেল ;?

        1. আপনি এতো দিন হলো ব্লগে আসছেন কোন দিন কোন খানে কোন ভাবে ব্লগে বা ফেসবুকে আমি আপনাকে ” মায়া ” বলে ডাকছি। মনে করে দেখেন??

          কি উত্তর টা ” না” তো?
          তাইলে আমি মায়া লিখবো কেনো????? :D) :D)

  3. এ যাত্রা যে ম্যাডাম বিশেষ লুপ থেকে বেঁচে গেলেন তার কি হবে।
    সে এক বিরাট রাধা চক্কর হয়ে যেত।
    তবে তাজ সাহেবের হাতে পড়লে খালি একা ছুন্যালয় হতো না, বহু জনকেই উল্টো পায়ে হেঁটে
    নয় দৌড়ে পালাতে হতো।
    জিনিয়াস তাজ সোনেলার গর্ব।
    রং……চালু রাখার জন্য ধন্যবাদ।

    1. ভাইয়া দৌড় স্বাস্থ্যের জন্য ভালো। হা হা হা হা
      খুব খুশি লাগছে। এক সাথে দুটা ওয়ার্ড। জিনিয়াস, গর্ব। আর কি লাগে। 😀 : D

  4. ম্যাডামের উচ্চারন এবং সুরটা মিস করছি এই পোষ্টে।ম্যাডামের ভয়েস টা কি রেকর্ড করা যেতোনা তাড়? :p
    এতো ভালো কিভাবে লিখছো আজকাল তুমি?যা লিখছো লেখনীর গুনে অত্যন্ত ভালো হয়ে যাচ্ছে।উপরে জিসান ভাইয়া,ছাইরাছ ভাইয়া যা বলেছেন,এরপরে আমি আর কি বলবো তোমার প্রশংসায় 🙂

    1. আপনি চাইবেন আর সেটা হবে না তা কি করে হয়? রেকর্ড করলে তো ভালো শোনা যাবে না। আপনি বরং উনার সাথে ফোনে কথা বইলেন হবে না?? :p
      আচ্ছা আপনি কি সত্যি ইচ্ছে করে আমায় তাড় ডাকলে????

      1. তাজ,স্যরি আমি।ইচ্ছে করে নয়।গতকাল এবং আজ অনেক ভুল বানান লিখেছি।ভুল বুঝোনা আমাকে। এমনিতেই অনেকেই ভুল বুঝে আছে আমার আগের পোষ্টের কারনে।ভুল টাইপের কারনে,তুমি ভুল বুঝলে খারাপ লাগবে আমার।আম্মা অসুস্থ খুব,একারনে ছুটে যেতে হয় বার বার তার কাছে।মন দিতে পারছিনা। আবার স্যরি বললাম তাজ।

        1. লীলা আপু আপনি দেখতেই পাচ্ছেন এটা ” একান্ত অনুভূতি ” নামে একটা ফান পোষ্ট। এখানে নাম নিয়ে কি ইতিহাস তৈরি হচ্ছে আর পাতিহাঁস এর জন্ম নিচ্ছে সেটাও দেখেছেন। এই রকম একটা পোষ্টে এসে “সরির” বন্যা বানায়ে দিলেন। আমি জানি আন্টির শরীর খারাপ তার জন্য আপনি খুব ঝামেলায় আছেন এই ছোট একটা বিষয় কি আমি বুঝবো না?? আপনার মত মানুষজন আমার কাছে বিনা কারনে সরি বললে খারাপ লাগে। কোন দিন সরি বলবে না কোন দিন না। এমন কি কোন ভুল করলেও না। মনে থাকবে। 🙁

  5. “” আমি আবার মনে মনে কই ভাগ্যিস আপনি “সোনেলা” নাম শুনেন নাই। সেখানে ঢুকেন নাই। তাহলে আপনার ডায়াবেটিস এর লগে লগে ফিট হয়ে যাওয়া অসুখ ও শুরু হতো।এবং সেটা লুপে চলতে থাকতো। একটা করে নাম শুনবেন ফিট হয়ে যাবেন কয়েক মিনিট পরে জ্ঞান ফিরে আবার নতুন ও উদ্ভট নাম শুনে আবার ফিট।””
    তার মানে প্রথম প্রথম আপ্নেরো এই অবস্থা হইছে ।আপ্নেত দেখি বিটলামীটা ভালই পারেন । তাই আপনারে (y) -{@

  6. লেখা পড়েছি, যেই তুই পোস্ট করেছিস ওমনি। পাক্কা তিনদিন হাসতে হাসতে টায়ার্ড হয়ে এখন মন্তব্য করছি। তোর আশেপাশে তোরই বাতাস ঘোরে এটা বুঝতে হবে। ছুন্য ছুন্যিয়ালয় :D) ওনাকে আমার আসল নাম জানানোই যাবেনা, পাগল 😀
    বিজ্ঞানী ল্যামার্ক সোনেলার জিরাফের আসল ঘটনা জানেনা, অবশ্য লতাপাতা সব সাবাড় করে উপরের দিকে গলা বাড়াইছে এইটাও যুক্তিযুক্ত কথা 🙂
    ম্যাডাম কে একটু দাওয়াত দে না ছোনেলায় 🙂
    তোর মত মহা দুস্টু আমি আরেকটা দেখিনাই 😀

    1. আচ্ছা মেনে নিলাম আগেই এই পোষ্ট পড়েছেন হেসেছেন! কিন্তু ডুব মেরে ছিলেন কেনু?? :@
      আচ্ছা আপনার আসল নাম কি “স/ শ” এ ভরা না কি?? ;?
      বেটা ল্যামার্ক না জানলেও চলবে আমার তো হক আছে সোনেলার জিরাফের আসল কাহিনী। 🙁
      অরে বা বা না না না ম্যাডাম কে সোনেলায় ডাকা যাবে না। কারন ” উনি ছমতায় বিছ্বাছি”। এটা আমার কথা না উনার কথা। উনি এলে মডু ফডু ওস্তাদ শিষ্য ভাই ভাউ কিচ্ছু থাকবে না। যা থাকবে সেটা হচ্ছে ” ছমতা”।

      আয়য়য় আমি আবার কি দুষ্টামি করলাম। 🙁

      1. ডুব মেরে ঝিনুক এর ভেতর থেকে একটা মুক্তা নিয়ে এসেছি তোর জন্য, এই দেখ 🙂
        জিরাফ হইলো আমাদের রূপকথার(?) লেখক ছাইরাছ ভাইয়া। তার ঘাড়খানা রঙ খুঁজতে খুঁজতে লম্বা হয়ে গেছে, ইহাই আসল কাহিনী। উহা আরো লম্বা হইতেই থাকবে।
        ছমতা? :D) তোর ম্যাডামের একটা ইন্টারভিউ আমি নিমুই নিমু 😀

        1. আপু মুক্তার রং টা গোলাপি কেনো? মাথা ঘুরে গেলো। 🙁
          ম্যাডাম এর ইন্টার্ভিউ…..
          আমার তো কল্পনা করতেই অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেলো।
          হা হা হা হা হা হা হা

        2. আমার আসল নাম থেকে শুরু করে সব আইডি স অথবা শ দিয়ে, ইচ্ছে করে করিনি যদিও, হয়ে গেছে। আমার ভাবতেই আক্কেল গুরুম হচ্ছে তোর ম্যাডামরে আমার পরিচিতি ক্যাম্নে কমু।
          তবে ইন্টারভিউ আমার লাগবেই, সাথে সাউন্ড রেকর্ডারও থাকবে 🙂

  7. নীতেশ দা, তাজের ম্যাডামরে কিন্তু সোনেলায় নিয়ে আসবো বলে দিলাম। আর মডু মডু ডাক পাড়ি, গেলো কোন শ্বশুরবাড়ি? এক্ষুনি সোনেলা থেকে সব সিম্বল উঠায় দেয়া হোক। সিম্বল সন্ত্রাসী সব তাবাতাবা কইরা ফালাইলো 🙁

  8. আমি পাল্টামু কিন্তু আমার নাম না, কক্ষনো না। ম্যাডাম আসুক, ওনার কথারই তেরোটা বাজায় দিমু 🙂
    আচ্ছা ম্যাডামের নামতো জানা হইলো না।

  9. আপু আপনার ম্যাডামের কথা শুনে হাসতে হাসতে দম বন্ধ হবার অবস্থা।আমাকে উনি তাহলে ছপ্ন ডাকবেন 🙂
    **প্রশ্ন : নেংটি ইঁদুরের জন্ম হয় কি ভাবে?
    উত্তর : বিজ্ঞানী ডারউইন এর মতে ঘামেসিক্ত কোন কাপড় এবং কয়েকটি গমবীজ কোন স্যাঁতস্যাঁতে ঘরের কোণে রেখে দিলে তা থেকে নেংটি ইঁদুরের জন্ম হয়।** একথা কি সত্যি আপু? জানতাম না আমি।

মন্তব্য করুন