জন্মান্তর

"শৈশব"  ২৮ আগষ্ট, ১৯৭৯ ইং
“শৈশব”
২৮ আগষ্ট, ১৯৮০ ইং

পোড়া দীনতার নীচে দাহ হয়েছে বিভৎস স্বপ্নের আঁকিবুঁকি
জীবনের কাব্যও একটি মানচিত্রাবলি, বুঝলে হে অনুমান?
ওহে বয়ষ্ক বালিকা কবে তুমি বড়ো হইবে? দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে থাকিয়া দীর্ঘ পথ—
সেই কাল কি আসিয়াছে কিংবা আসিবে?
নতূন-পুরাতন দ্বন্দ্বের কাছে নীরব কোনো এক ভাষা পরাজিত হইয়াছিলো,
চক্ষু খুলিয়া দেখো,
মন মেলিয়া দেখো
রবীন্দ্রনাথও নাই, জীবনানন্দও নাই।
কেহ কোথাও নাই।
গুরুচন্ডালী দোষে কেবল তুমি-ই আক্রান্ত।
এবার অমরত্ত্বের এ জন্মে ফিরে এসো।
মনে আছে কোনো এক জন্মে তুমি কাব্য-শ্রোতা ছিলে,
রানীমাতা পাঠ করতেন, তুমি  কপট স্তুতিতে কতো অলঙ্কার পেয়েছিলে!
এ জন্মে তোমার কি পেয়েছো?
চোখের দিকে তাকাও, ঠোঁটের দিকে;
কি দেখা যায়?
হাসি! কোনো চাটুকারিতার জন্যে পাওয়া নয় এ।

 

"হাসি" গতকাল ২৯ আগষ্ট
“হাসি” গতকাল ২৮ আগষ্ট

হ্যামিল্টন, কানাডা
২৮ আগষ্ট, ২০১৫ ইং।

মোট পড়েছেনঃ ৮৩০জন আজ পড়েছেনঃ ০জন

৬১টি মন্তব্য

  1. বয়স আর নূতন-পুরাতনের দ্বিধা-দ্বন্দ্ব পেরিয়ে তুমি ফিরে এসেছো নতুন অমরত্বের জীবনে। ফিরলে তো ফিরলে ;( সিম্বল টাকে সরিয়ে দিয়ে ফিরলে। দারুন তোমার লেখা আপু।
    হাসি! কোনো চাটুকারিতার জন্যে পাওয়া নয় এ। এ হাসি পাবার জন্য নয়, দেবার জন্য। পুরনো দিনের সেই মেয়েটির মত যাকে দেখে সব বয়সের পুরুষ ফেঁসে যাবে, যেমন কিনা উত্তম কুমারের জন্য, আমিও।

    1. কি যে ভালো লাগছে! প্রথমেই তোমার মন্তব্য পেলো লেখাটি।
      এইরে পুরুষ। ওরা যতোই ফেঁসে যাক, আমায় বাঁধবে এমন আর কেউ নেই।
      একজনকেই ফাসিয়েছি :p
      বেচারার জন্যে খারাপই লাগে। গত পনেরোটি বছর ধরে বুঝছে কোন পাপের শাস্তি :p

      আর তোমার জন্যে তো আমার (3 ফেঁটেছে (-3
      “আমার হৃদয় তোমার আপন হাতের দোলে
      দোলাও দোলাও দোলাও আমার (3

      1. সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলডোরে বাঁধা ঝুলনা 🙂
        বেচারা জানে জানে সে কি পেয়েছে 🙂 এই একদিন তরুন দাকে ধরে বেঁধে নিয়ে আসোনা সোনেলায়। ছিনা ফুলে এই এত্তো হয়ে যাবে 🙂
        তোমার এই ছবিটি লুকিয়ে লুকিয়ে একদিন দেখে এসেছিলাম ফেসবুকে।
        প্রতিমা তুমি, নীল বদনে সাদা মেঘের হাসি
        বর্ষন পালায় হাতের বর্শা দেখে
        বাতাসে সাজে পূজোর ঢাকরাশি।।

        1. প্রথম গানটা আমার দেখা উত্তম-সুচিত্রা(বাপি-মামনি)র রোমান্টিক ডুয়েট। আহা চোখের দিকে চোখ রেখে সুচিত্রা হারমোনিয়মে, উত্তম তবলায়। আর আমি মধ্যে বসে কাবাব মে হাড্ডি :p

          এ মা এইতো এখন লজ্জ্বা পাচ্ছি। লুকিয়ে আমাকেও কেউ দেখে? ইস লজ্জ্বার ইমো নেই কেন? কিভাবে এই চোখ ঢাকি?

          আপু এতো সুন্দর মন্তব্য করোনা, আমি ভাষাহীন হয়ে যাই যে! -{@ (3

        1. ইশশশশ আমি কি এত্ত বোকা নাকি যে বয়স জানতে চাইব। আপনার বয়স জানতে চাইলে আপনিও আমার বয়স জানতে চাইবেন। তখন আমার কি উপায় হবে বলেন :p

        2. উহু। আমি অমন নই। যখন ২৪ ছিলাম, তখনই লুকোইনি। সবাই বকতো। আর এখন তো ১৩ বছরের ছেলের মা। লুকোনোর প্রশ্নই আসেনা। ২৪ কেন বললাম, বলুন তো আপু? 😀

  2. এখানে মন্তব্য করা দেখছি বড়ই দুরূহ, মন্তব্য আর উত্তর যে দুজনে দুজনার(রং টানছি না) সেখানে
    সুঁই ফোটানো যে বড়ই মুস্কিল। ঠোট আর চোখের দিকে তাকাতে হবে কেন? তাল গাছ বেল গাছ দেশ
    থেকে উধাও হলো নাকি।
    এত্তো ভালো ভালো না, ল্যাহা-লুহ্যা ছাইড়া দিমু কইলাম।

    1. বাপরে কি কঠিন মন্তব্য!
      কঠিন কবিতা লেখা ছেড়ে এখন মন্তব্য নিয়ে পড়েছেন বুঝি? এমনিতেই চুল পড়ে যাচ্ছে, সেদিন পার্লারে দানও করে এলাম। মন্তব্য বুঝিয়ে দিন। সারারাত ঘুমাইনি, এখন মাথা খাটাতে গেলে জন্মান্তর না মরণ নিশ্চিত নয়তো পাবনা। কানাডা থেকে পাবনা যেতে যা টাকা লাগবে তা আপনি দিলে তাহলে সমস্যা নেই।
      কেমন লিখলাম সে কথা কি বলেছেন মন্তব্যে? ;?

        1. বায়ো তেয়ো না। আমি কতো সে সকলেই জানে এখানে।
          আর বুড়ীও হবো না কোনোদিন। বয়স নিয়ে তারাই ভাবে
          যারা নিজেদের হাসি নিয়ে ভাবেনা।

          “ওরে সবুজ ওরে আমার কাঁচা
          আধ-মরাদের ঘাঁ মেরে তুই বাঁচা।”

  3. নতূন-পুরাতন দ্বন্দ্বের কাছে নীরব কোনো এক ভাষা পরাজিত হইয়াছিলো,
    চক্ষু খুলিয়া দেখো,
    মন মেলিয়া দেখো
    রবীন্দ্রনাথও নাই, জীবনানন্দও নাই।

    অসাধারণ………

    রবীন্দ্রনাথ আর জীবনানন্দ যায় নাই ,ভাল হয়েছে। যাদের কাছে এরা যায় তারা চিনতে পারেনা।

  4. আপু এখন আপনি অনেক সুইট আর ছোট বেলায় অনেক কিউট ছিলেন দেখছি। আমি যদি আপনার সমকালের হতাম আর আপনাকে দেখতাম তবে মরন ফাঁসা ফাসতাম এইটা নিশ্চিত। যেই ফাঁসা আমার ফাঁসি ডেকে আনলেও ফাঁসতাম। ঠিক আমার এই রম্য কাব্যের মতঃ

    ভর দূপুরে বারান্দাতে
    এক ঝলকের হাঁসি,
    ভাবনা ভেবে দিতে পারি
    হাজার বারো ফাঁসি। :p

    কাব্যখানা কিন্তু চমৎকার। আপনি কি জানেন আপনার কবিতার শব্দ নির্বাচনের আমি বিশাল ফ্যান। শব্দ সংযোজন কিন্তু আপনার অসাধারন।

    1. না ভেবে লেখা তাও ভালো লেগে গেলো? কি যে ছাই শব্দ লিখি, একঘেঁয়ে লাগে নিজের কাছে। ভালোবাসা যে অন্ধ সেটা ভালোভাবেই বুঝেছি আপনার মন্তব্যে।

      ভাইয়া ফেঁসে লাভ হতো না, পালিয়ে যেতেন। আমি যে কি সে তো আমি জানি। বন্ধুরা এখনও চিন্তায় থাকে সংসার আমৃত্যু করে যেতে পারবো তো! বোহেমিয়ান নারী সবাই জানে। বুঝলেন ভাইয়া?
      ভালো লাগছে লেখাটি একটি কবিতা পেয়ে গেলো। আর কি চাই!
      অফুরান ভালোবাসা -{@

      1. আপোনি বোহেমিয়ান, বলেন কি আমিতো বোহেমিয়ানের উপর আগে পিএইডি করছি তারপর জন্ম নিয়ে দুনিয়ায় আসছি আপু। আমি পালাতাম না এইটা পৌনে দুইশভাগ গ্যারান্টি। -{@ (3

        1. ভাইয়া গো নারীরা বোহেমিয়ান হতে নেই, পৃথিবীর কোথাও নেই। ওটা পুরুষদের মানায়। তাই পালিয়ে যেতেন। আজ আমার বন্ধু কবিতা শুনতে চাইলো, কবিতা নয় পড়লাম কয়েকটি লাইন “আমি মৃণালিনী নই” বই থেকে। আমরা যখন পেয়ে যাই, তখন সে গুরুত্ত্বহীন হয়ে পড়ে।

        2. পেয়ে গেলে আসলেই কেন মানুষ সেই প্রাপ্তিকে গুরুত্বহীন ভাবে আমি ভেবে পাইনা। আমারতো কিছু পেলে অনেক আনন্দ হয় সেটা দুঃখ পেলেও। তাই তো মাঝে মাঝে উন্মাদ হয়েও হৃদ পোকার নামে কিছু একটা লিখে ফেলি, আপু, যদিও আমি নিশ্চিত জানি আমার কবিতা কিংবা গানের কোন আগামাথা নেই।

  5. গান এবং কবিতা শুনতে চাই। আচ্ছা এমন হয়না গীটার বাজিয়ে আপনি গান আর আমি কবিতা। কি যে স্বপ্ন ছিলো, ভাইয়া গো কবে হবে এমন?

    1. ওরে বাব্বা। তুমি!!! 😮
      শোনো নানা প্রেম ট্রেমে নাই। ওই রবীন্দ্রনাথ বুড়া আর আমার আনন্দ এই দুজনের সাথে একেবারে আটকানো।
      আর কোনো বুড়ার প্রয়োজন নাই। 😀

      ক্যামনে লিখি? টাইপ করি অভ্রে, ল্যাপটপ একটা আছে। আর হাতের আঙুলগুলা টকর টকর করে পটাপট চালাই।
      শিখতে চাইলে শেখাতে পারি, কিন্তু ফ্রী এডভাইস দেইনা। :p

    1. হায়রে। এভাবে প্রেমে পড়লে তো সর্বনাশ।
      হাসি না দিলেও মুখ অমনই থাকে। বড়ো ভয়ঙ্কর ব্যাপার। কি যে করি! ;?

      পিচ্চি আপু গো শোনো আমি নাক-মুখে মাষ্ক পড়ে দাঁড়াবো, তাহলে ঠিক আছে? 😀

        1. এইরে সেরেছে। তাইতো কাল সিগনালে গাড়ী-বাস সব থেমে গিয়েছিলো শুধু আমার হাসির জন্যে। আমার একটা আহ্লাদী বান্ধবী আছে, একেবারে বাবু বাবু। ও আমায় অনেক হাসায়। গতকাল রাত ১১টার সময় দুই বান্ধবী অনেকটা পথ হেঁটে হেঁটে আসছি বাস ধরবো বলে। ও একটা ঘটনা বললো আমি তো সিগনালের মধ্যে দাঁড়িয়ে হাসতে হাসতে…গাড়ীর হর্ণে…আর কি বলবো? আকাশ-বাতাস শোনে আমার হাসি। বুঝেছো পিচ্চি আপু? 😀

    1. কি যে আসে মাথায়, আর লিখি, আপনার সেটা ভালোও লেগে যায়। বুঝিনা, কিচ্ছু বুঝিনা ;?
      তবে লীলাদি আপনাদের যখন ভালো লাগে মনে হয় একটা লাফ দিই। :p

      ভালোবাসায় ভালোবাসায় -{@ (3

    1. পরী আপু কিউট না, বলো চরম দুষ্টু। :p
      এখনকার আমি যে কি পরিমাণ দুষ্টুমী করতে পারি, ভাবতেও পারবে না। :p

      তবে এও ঠিক ভালোবাসি -{@

  6. দু একটা পঁচা লিখতে পারেন না আপু? তখন এমন ছবি দেবেন, নইলে আমরা দ্বিধায় পড়ে যাইযে।
    যে এমন হাসে সে এমন কঠিন কঠিন কেমন করে লেখে ;?

    1. বুড়ো হয়েছি বয়সে। আমার এক বন্ধু আমায় শিশু/বাবু ডাকে। কি যে রাগ ওঠে না। বকে-ঝকেও কাজ হয়নি। এখন বাকী আছে উত্তম-মধ্যম।

      ভালো থাকুন আপনিও প্রিয় অরণ্য। -{@
      আমার খুব প্রিয় একজন বন্ধুর নাম অরণ্য।

মন্তব্য করুন