আসুন প্রশ্নোত্তর পর্বে অংশ নেই

2014-01-15_031157
প্রশ্ন ১= আমরা যারা সোনেলায় আছি সবাই কি নীতিমালা পঠন করেছি? নীতিমালা পড়ুন এখানে ক্লিক করে।
উত্তরঃ না

প্রশ্ন ২= আমরা কি সবাই জানি সোনেলায় একজন ব্লগার একটি পোষ্ট দেয়ার ২৪ ঘন্টা অতিক্রান্ত না হলে অন্য একটি পোষ্ট দিতে পারি না?
উত্তরঃ না

প্রশ্ন ৩ = আমরা সবাই কি অন্য ব্লগারের পোষ্ট পঠন করি ?
উত্তরঃ না

প্রশ্ন ৪ = আমরা কি সোনেলায় প্রকাশিত লেখা আমাদের সামাজিক আইডি সমুহে শেয়ার করি?
উত্তরঃ না

প্রশ্ন ৫ = সব প্রশ্নের উত্তর না হওয়া কি ভালো ?
উত্তরঃ না

প্রশ্ন সমূহের উত্তর  আপনিও দিন।
উত্তর গুলো যেদিন সব হ্যা হবে সেদিন সোনেলা একটি পরিপুর্ন এবং আমাদের প্রত্যাশানুরূপ  ব্লগে পরিনত হবে।

শুভ ব্লগিং -{@

মোট পড়েছেনঃ ৮৫২জন আজ পড়েছেনঃ ০জন

৭৩টি মন্তব্য

  1. আমার প্রায় সব প্রশ্নের উত্তর হ্যাঁ ।

    তবে আমি ব্যাস্ততার কারনে ব্লগে সময় কম দিই । অনেক সময় পড়লেও কমেন্ট করি না । অটো শেয়ার অপশন আসার পর তেমন একটা শেয়ার করি না

      1. মন্তব্য পড়ে।
        অনকেই বলছেন “আমার সব প্রশ্নের উত্তর হ্যা”। তার নামে ৫ নং টাও হ্যা।
        কিন্তু ওটার উত্তর “না ” হওয়া আবশ্যক।
        তাই আর কি। ;?

  2. ৪ এবং ৫ ছাড়া বাকি উত্তর আমার হাঁ। পেশাগত কারনে সময় বের করতে না পারায় অনেক কম আসা হয় কিন্তু আমি অল্প সময় আসলেও আমি পোষ্ট পড়েই মন্তব্য করি। সেটা দিনে একটা পোষ্ট হোক আর দুইটা, কিংবা যখনি আসি।
    ৪ নম্বর প্রশ্নের উত্তর না হবার কারন, অনেকে ব্যাক্তিগত নিরাপত্তা কিংবা নিজেকে আড়াল করে রাখতে ভালোবাসে বলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিতে চায় না, যাদের ব্লগ নিকে কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন আইডি নেই তারা এই কাজটি করে। যেমন আমি আমার কথা বলতে পারিঃ আমার সীমান্ত উন্মাদ ফেইসবুক আইডিতে আমি ইন একটিভ নিরাপত্তার স্বার্থে অন্যদিকে ব্যাক্তিগত নিরাপত্তার স্বার্থে আমার অরিজিনাল নামের ফেইসবুক আইডিতে সীমান্ত উন্মাদের ট্রেস রাখা সম্ভব না। হয়ত ভাবতে পারেন কি এমন লিখি যে নিরাপত্তা বিঘ্নিত হবে, সীমান্ত উন্মাদ সোনেলায় ২ বছর হলেও এটি বাংলা ব্লগিং এর শুরু থেকে এমনকি প্রিন্টেড কাগুজে স্যাটায়ার ম্যাগাজিন উন্মাদের একটি ছদ্ম নাম। যা আজ পর্যন্ত খুব ব্যাক্তিগত সম্পর্কের একান্ত আপন কিছু মানুষ ছাড়া কেউ জানেনা। তাই আমার পক্ষে সামাজিক মাধ্যমে সোনেলার লিখা অরিজিনাল আইডিতে শেয়ার দেওয়া সম্ভব না। এতো কথা বললাম, কারন যাতে কেউ ভূল না বুঝেন। আর আপু আশাকরি আপনি বুঝতে পারছেন। আর ৫ নাম্বার উত্তর না ই হবে। কারন কারো কারো জন্য ৪ ছাড়া বাকিগুলো হাঁ হওয়া উচিত।

    তবে যেভাবেই থাকি, সোনেলার সাথে থাকি এবং থাকবো আশাকরি।

    শুভ ব্লগিং। -{@

  3. আমার ১ আর ২ কিন্তু নিশ্চিত “হ্যাঁ” হবে। অনেক ব্যস্ততা শেষে সময় করে আসি যদিও, সবার পোস্ট পড়া হয় না, এটিও ঠিক। শুভ ব্লগিং। -{@

      1. বাকী ৩টার উত্তর প্রশ্নকর্তা আমাকে অবজারভ করে খুঁজে বের করবে, আমি দিমু ক্যান?…..
        টিচার দেখি বহুত ফাঁকিবাজ–নিজের কাজ নিজে না করে ছাত্রদের উপর চাপায় দিছে সব :@

        1. সোনেলাকে জমিয়ে রাখতে পরী আপুর তুলনা নেই,আমরা সবাই তা জানি।আমার এই জবাবের মাঝে পরীর উত্তর লুকিয়ে আছে 🙂

  4. এমনিতেই পরীক্ষা নিয়ে ম্যালা ঝামেলায় আছি। সোনেলাতে এসেও পরীক্ষা!! 5 নম্বর প্রশ্নের উত্তরে “না” বাঁকি সব “হ্যাঁ “। হ্যাপি?
    হ্যাপ্পি সোনেলা ব্লগিং। পাশ করেছি আপামনি?

  5. ৫ নম্বর প্রশ্নের উত্তরে হ্যা অবশ্যই না। আর ব্লগে যখনই আসি পড়ি। আমি বাসে বসে যখন কাজে যাই, তখনও ব্লগের লেখা পড়ি। কিন্তু মন্তব্য করতে পারিনা।
    ওহ বলে নেই আগেই সবগুলো উত্তর হ্যা। আর ৪ নম্বরের উত্তর ফেবুতে দেই মাঝে-মধ্যে।

    আমি দুষ্টু-মিষ্টি ব্লগার \|/ কিন্তু ভালো পাঠক 😀

  6. প্রশ্ন ১= আমরা যারা সোনেলায় আছি সবাই কি নীতিমালা পঠন করেছি? নীতিমালা পড়ুন এখানে ক্লিক করে।
    উত্তরঃ হ্যাঁ

    প্রশ্ন ২= আমরা কি সবাই জানি সোনেলায় একজন ব্লগার একটি পোষ্ট দেয়ার ২৪ ঘন্টা অতিক্রান্ত না হলে অন্য একটি পোষ্ট দিতে পারি না?
    উত্তরঃ আমি জানি পোস্ট দিতে পারি না।

    প্রশ্ন ৩ = আমরা সবাই কি অন্য ব্লগারের পোষ্ট পঠন করি ?
    উত্তরঃ না, সবার পোস্ট পড়া হয় না স্বীকার করি। এর অনেক কারণের মাঝে আরেকটি কারণ ব্লগে অনেকেই ছদ্মনামে লিখেন যাতে আমি ব্যক্তিগতভাবে স্বাচ্ছন্দ বোধ করি না বলেই অনেকের বলতে প্রায় বেশিরভাগের পোস্ট পড়া হয়ে উঠে না। 🙁

    প্রশ্ন ৪ = আমরা কি সোনেলায় প্রকাশিত লেখা আমাদের সামাজিক আইডি সমুহে শেয়ার করি?
    উত্তরঃ না

    প্রশ্ন ৫ = সব প্রশ্নের উত্তর না হওয়া কি ভালো ?
    উত্তরঃ না

    ৫ এ ২০ পেলাম মানে ফেইল করলাম :'(

    তবে বাকি তিন প্রশ্নের উত্তর আমার পক্ষে হ্যাঁ কিংবা না তে উত্তর দিলে সঠিক উত্তর জানানো সম্ভব হয় না।

    পুনশ্চঃ লীলাপু, আপনি বেশী খারাপ, মনের সব খবর বের করে নেন এইভাবে -_-

  7. আপু কই আপনি? শিষ্য একটা গাড়ি দিছে দেখছেন তো? আজ তাজমহল রোডে কতক্ষণ গাড়ি নিয়ে দাড়ায়ে ছিলাম। আপনি এলেন না কেনো??

      1. আপু তাতে কি হয়েছে আমার টা দিয়ে দেবো। আপনি চালানো শিখে নেন। তার আগ পর্যন্ত চলেন গাড়ি নিয়ে টিএসসিতে চা খেয়ে আসি। যাবেন? 🙂

  8. ১ থেকে ৩ নং প্রশ্নগুলোর উত্তর এখন ‘হ্যাঁ’।

    ৪ নং প্রশ্নের উত্তর ‘না’ কারণ বর্তমানে আমার অন্য কোন সামাজিক আইডি নেই, বলতে গেলে আর কোথাও নেই এই আইডি ছাড়া।

    ৫ নং প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ হওয়া উচিত :p

    আপনার এই এক পোস্ট সোনেলায় আমার নড়চড়া পাল্টে দিয়েছে।

    এইবার বলুন আমি কি পাশ করেছি? ;?

    1. দাদার উত্তরের সাথে আমার উত্তর মিলে গেছে। ৪নং প্রশ্ন এর উত্তর যখন ছিল তখন করতাম মাঝে মাঝে এখন নাই তাই করি না।

মন্তব্য করুন