শূন্যস্থান

যদি পালিয়ে যাই?
কি ভেবেছ পালিয়ে যেতে পারিনা আমি?
একদিন আমিও পারবো দেখো।
তল্পিতল্পা না হয় রেখেই যাবো,
কোনদিন যদি;
যদি কোনদিন  ফিরে আসি, ছুতো যেন থাকে।
হারিয়ে গেলে কেউ কাঁদে?
হয়তো, হয়তো না, হয়তো কিছুদিন।
শূন্যস্থান পূরন হয় যাবে আবারও ঠিক অন্য কোন প্রিয়ে।
শুধু হারিয়ে যাওয়া সে কাঁদবে
আস্তাকুড়ে টয় স্টোরির মতো গল্প ফাঁদবে
অভিমানে জট ফেলে দেবে  চুলে,
খুঁজে বেড়াবার অবহেলায়, শূন্যস্থান পূরন হবার কস্টে কাঁদবে
কাঁদতেই থাকবে …

যদি কোনদিন ফিরে আসি?
কি ভেবেছিলে ফিরে আসতে পারবো না কোনদিন?
একদিন আমিও ফিরবো, ফেলে যাওয়া ছুতো ফিরিয়ে নিতে।
সেদিন আমি কাঁদবোনা।
দেখবো ভুলভাল প্রশ্নত্তোরে ফেলের কারিগররা
আবারও ঠিক শূন্যস্থানে পরে আছে …

ছেলেমানুষি এমন কিছু লিখে কতোবার ডিলিট করি ঠিক নেই। কবে, কি কারনে লিখেছি মনে পরেনা কিংবা মনে করতে চাইনা। আজ ছেলেমানুষই সই।

মোট পড়েছেনঃ ১,০৭৯জন আজ পড়েছেনঃ ০জন

৭৪টি মন্তব্য

  1. সত্যিই পুরাতন লিখা তো? নাকি আপনি আবার ডুবমারার চিন্তা করছেন? ভুলেও এই কাজ করার চিন্তা করবেন না। আপনার শুন্যস্থান কাকে দিয়ে পুরন হবে বলেন????
    ঠিক আছে আজ ছেলে মানুষীই সই।

  2. পালিয়ে যাওয়ার চিন্তাভাবনা বাদ! আমরা হারাতে চাইনা। 🙁
    অভিমানে চুলে জট ফেলে দেয়ার ব্যাপারটা মনে ধরেছে। ভাবছি চেষ্টা নেবো কিনা। ;?
    আজ ছেলেমানুষিই সই। বড়োর ভূমিকায় আর কাঁহাতক থাকা যায়? মাঝেমধ্যে তো ব্রেক নেয়া চাই। 🙂

  3. সম্পর্কের দূরন্ততায়
    কিছু রয়ে যায়, পড়ে থাকে
    ফিরে ফিরে আসে,
    ফিরেও যায়;
    আসে ও
    হৃদয় হৃদে।

    সব লিখলেন বলে তো মনে হচ্ছে না। বাকিটুকু ও যোগ করে দিন।

    1. সম্পর্কের দূরন্ততা!! বেশ তো!! দূরন্ত সম্পর্ক এটা নিশ্চয়ই আপনার বানানো শব্দ।
      না সব লিখে ফেলেছি, কিছু বাঁকি নেই। আমি জামাহীন সেই সুখি মানুষ হতে চাইনা, যে সব বিলিয়ে দিয়ে সুখি। স্বার্থপরের মত নিজের জন্য কিছু রাখতে হয়।

  4. পালাবার চিন্তা আসে কেন আপু?মানুষের শুন্যস্থান পূর্ন হয়না,শুন্যই থেকে যায়।আবার ফিরে আসবেন?এরপর তো ফিরে এসেছেন বাকী রয়ে গেলো 🙂

    1. হা হা পালাইনি, ফিরেও আসিনি। আমি যে যেতেই পারিনা। মানুষের শুন্যস্থান পূর্ণ হয়না ঠিক নয়, হয়তো আগের চাইতেও সুন্দর করে হয়, পুরনো কাউকে সম্পূর্ণ ভুলিয়ে দেয়। সবার মধ্যেই পালানোর একটা চিন্তা কিন্তু আসে। খেয়াল করে দেখুন।

        1. পালানোর চিন্তা আছে কিনা দেখতে গিয়ে আবার পালিয়ে যেয়েন না। খবর দিয়ে দিব কিন্তু আপনার তেনার কাছে।

  5. আস্তাকুড়ে টয় স্টোরির মতো গল্প ফাঁদবে
    অভিমানে জট ফেলে দেবে চুলে,
    খুঁজে বেড়াবার অবহেলায়, শূন্যস্থান পূরন হবার কস্টে কাঁদবে
    কাঁদতেই থাকবে …………………………………………………শূন্য জায়গা হয়তো বা অল্প সময়ের ব্যবধানে পূর্ণতা পেয়ে যায়, কিন্তু একজনের অভাব অন্যজন মেটাতে পারে না……….সব লেখার কারণ খুঁজতে হয় না আপু……….ছেলেমানুষই আপুটাকেই চাই (3

    1. উম আমি চলে গেলে কেউ না খুঁজলেও পরী ঠিক খুঁজবে। একজনের অভাব আরেকজন মেটাতে পারেনা ঠিক তবে সেই অভাবের কথা ভুলে যাওয়াই আমাদের স্বভাবজাত। সবার মধ্যেই কি তবে একটা শিশু থাকে? অস্থিরতা থেকে বের হয়ে ছেলেমানুষ হতে চাই!!

      1. হুমমমম ঠিক ধরেছো আমি তোমাকে সত্যি খুঁজবো……….
        নারে আপু কিছু অভাব থাকে যা হৃদয়ে দাগ কাটে তা কখনো ভুলা যায় না–সবার মধ্যে একটা শিশু যেমন থাকে তেমনি হিংস্র কিছু একটাও হয়তো বা থাকে…….
        সব অস্থিরতা ঝেড়ে ফেলে দাও, ছেলেমানুষ হয়েই থাকো 🙂

        1. খুব ভালো বলেছ, শিশু যেমন থাকে হিংস্রতাও থাকে। হিংস্রতাটা খুব সহজে বের হয়ে আসে।
          তুমি ভালো আছো? দেখিনি তোমাকে কএকদিন।

        2. আমিও সবসময় ভালো থাকি 🙂
          জানি তুমি সবসময় পাশে আছ, তাই একদিন না দেখলেই অস্থির লাগে। অদৃশ্য ছায়ায় মত লাগে, ভূত পেত্নী বলি নাই কিন্তু 😀

  6. থিতু হয়ে বসে থেকে এমন প্রশ্ন কেন?
    বর্তমান স্থানে সন্তষ্ট না হলে এমন চিন্তা আসার কথা।
    প্রশ্ন কর্তা/কর্তি বর্তমান অবস্থানে অস্থির?

    অবশ্য ছেলেমানুষি প্রশ্নের ছেলেমানুষি মন্তব্য করতে ভালোই লাগে।

    1. কি যে বলেন!! আমার মত সুখি কে আছে, আয় সখী আয় আমার কাছে। হাজব্যান্ড বা ওয়াইফ কে বলতে শোনেন নি, সংসারে লাত্থি দিয়া যেদিক দুইচোখ যায় চলে যাব 😀 যায় কি?

  7. আমি কিন্তু ঠিকই ভেবেছি বন্ধু তুমি পালিয়ে যেত পারোনা। :p

    মনের মাঝে যা কিছু আসে তা সাবলিল ভাবে লিখলেই বেশি ভালোলাগে, আর এই কারনে তোমার এই লিখাটা আমার বেশ ভালো লেগেছে।

    শুভকামনা নিরন্তর।

      1. সব যদি আমার ভালো লাগে তাইলে আমি কি কইরতাম শুধু ভালোলাগার পরিমান কম আর বেশি। আর আমি সব সময় উৎসাহ দেই বেশি এইটা আমার স্বভাব তাই কিছু করার নাই। \|/

  8. বাহ্‌ বেশ তো। ছেলেমানুষীই সই তাহলে…।
    প্রায়ই তো এমন ইচ্ছে চাপে হারিয়ে যাওয়ার।
    যায় কি?একজীবনে মানুষ বড্ড বন্দী!! জীবনের কাছে…।

  9. আফগানিস্থান,বেলুচিস্থান এর মত শুন্যস্থান কি কোন জায়গার নাম নাকি আপু? 🙂
    একা একা কথা বলা?একা একা এমন ভাবনা খেলা করে নিজের মাঝে।বুঝেছি আপু।তবে শুন্য আপুর শুন্য স্থান পুর্ন হবে না কিছুতেই।

    1. আরে আপনি দেখি আমার মনের কথা বলছেন!! কদিন ধরে ভাবছি নিজের সাথে কথা বলার একটা সিরিজ করবো। কেমন হবে? শুন্যস্থান এদের চাইতেও ভয়ংকর একটা জায়গার নাম। 🙂

  10. একজন মানুষের স্থান আরেকজন মানুষ কখনো পূরণ করতে পারে না, যেমনটি একজন শিল্পীর আঁকা ছবি তাঁর ভাবনার মত করে আরেকজন শিল্পী শেষ করতে পারে না।

    1. হ্যাঁ আপু। আর কেন যেন আমাদের কাছে হারিয়ে যাওয়া মানুষদের অভাব বেশি মনে হয়, কাছের মানুষদের চাইতেও যতক্ষন না সেও হারিয়ে যাচ্ছে।

  11. প্রথমতঃ ভাল লিখেছেন বা লিখেছিলেন।
    দ্বিতীয়তঃ যে কোন শুন্যস্থানই পুরন হয়ে যায় – কিছু না পেলেও বাতাস তো আছেই।
    তৃতীয়তঃ আবেগটা বেগকে প্রভাবিত করে বেশ, হোক সে ত্বরণে নতুবা সে মন্দনে।

    1. আপনি যখন মন্তব্য করবেন তখন সেটা লিখেছিলেনই হবে 🙂
      বাতাসের অস্তিত্ব ভুলে যাইযে আমরা।
      ত্বরণ আর মন্দনকে এখানে পোস্ট প্রকাশ করা আর ডিলিট করা বললে কেমন হবে বলুনতো? 😀

    1. কাছাকাছি সময়ের লেখা, হয়তো মাথাতে থেকেই থাকবে। আশা কি সব শেষ হয়ে গেলো? এভাবে আমাদের নিরাশায় ডুবিয়ে চলে গেলেন যে 🙁

  12. আপনাকে খুজে খুজে আমি পাগল হয়ে গেলাম। 🙁
    আমি ডুব মারলে কিন্তু আর এ মুখু হবো না। :@
    আপনার শুন্যস্থান কাওকে দিয়ে পূর্ণ হবে না বিশ্বাস করেন।।।। ;(

    1. আমাকে ছেড়ে ডুব দিয়ে থাকতে পারবি? চেষ্টা করেই দেখ না। যাদু জানি তো, ছুঃ মন্তরেই নিয়ে আসবো আবার, মিথ্যে নয়, তিন সত্যি। নামই তো শুন্যস্থান, তার স্থানে অন্য কাউকে বসতে দিলে তো!! ধাক্কা দিয়ে সরিয়ে দেবনা! আমি বড় হিংসুটে 🙂
      জানিস রে, তুই আমার আদরের একটুখানি ছোট্ট আপু। লাভু (3

      1. তাও ঠিক। থাকতে পারবো কি না! যাদু,মন্তর দিয়ে ধরে আনলে তো আর না এসে পারা যাবে না।
        কিন্তু তারপরেও আবার না বলে ডুব মারলে আপনার একদিন কি আমার যে কদিন লাগে। :p
        🙂 🙂 🙂 ♥♥♥♥♥

মন্তব্য করুন