একটা কবিতা লিখব…

ভাবছি একটা কবিতা লিখব…
শুরুটা হবে দুর্দান্ত আর শেষটা,
শেষটা হবে ভয়াবহ…
ঠিক বাস্তবতার মত…
যেখানে আবেগ থাকবে কিন্তু
আবেগের মূল্যায়ন থাকবেনা…
ভালবাসা থাকবে কিন্তু
পূর্ণতা থাকবে না আর
মানুষ থাকবে কিন্তু
মানবতা থাকবে না…
একটা কবিতা লিখব ভাবছি…
অবাস্তব একটা কবিতা কিন্তু
ঠিক বাস্তবতার মত…

মোট পড়েছেনঃ ৮৬৬জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. কবিতায় কবিতা লেখার ভাবনা দেখে ভাল লেগেছে ।
    চালু রাখুন ।
    কিন্তু আপনি আপনার আগের লেখায় আমাদের কোন মন্তব্যের উত্তর দেননি কিন্তু ।

  2. “এমন একটা মন্তব্য করতে চাই
    যা আপনাকে ভাবাবে…
    কিন্তু নিজেই ভাবতে পারছি না” 😛
    আমার মন্তব্য কেমন লাগলো? 😛
    ভিন্ন ধরনের কবিতার জন্য ভিন্ন ধরনের মন্তব্য 🙂

মন্তব্য করুন