ছুঁয়ে থাকা যুগল

 

(১) তোমার কপালের টিপ হতে চাই
না না ,বৃষ্টি ভেজা চুলের ঢেউ হতে চাই ..
নাকফুল অথবা কানের দুল হলেও ক্ষতি নেই ।
তোমার এলো চুলের সিঁথি অথবা চোখের কাজল !!
তোমার গায়ের ঐ নীল জামাটা !!
ইস যদি হতে পারতাম ?
সারাক্ষণ তোমাকে ছুঁয়ে ছুঁয়ে থাকতাম । ভালোবাসতাম !

 

(২) তোমার চোখের চশমা হতে চাই ,
না না , ডান গালের ঐ তিল হতে চাই ।
তোমার শার্টের বোতাম অথবা প্রিয় ঘুম বালিশ হলেও ক্ষতি নেই ।
হার্টবিট হতে চাই, হতে চাই তোমার প্রতিটি শ্বাস প্রশ্বাস।
আরো গভীর ভাবে ভালোবাসতে চাই তোমাকে !
তোমার প্রিয় হাত ঘড়িটা !! ইস যদি হতে পারতাম ?
সারাক্ষণ তোমাকে ছুঁয়ে ছুঁয়ে থাকতাম আর ভালোবাসতাম ।

 

মোট পড়েছেনঃ ৭৩১জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. সুন্দর কবিতা । সহজ সরল ভালোবাসার প্রকাশ। আপু আপনি এত ভালো কবিতা লিখেন , আমাদের কেনো বঞ্চিত করেন ? নিয়মিত চাই আপনার লেখা ।

মন্তব্য করুন