অন্ধ চাকা

পার্কে সন্ধ্যের হাওয়া মেখে
রমণীরা বাসস্টপের দিকে হেঁটে যায়
তাদের কাপড়ের ভাঁজে
লেগে থাকে নখ ও আঙুলের দাগ।

অন্ধ চাকাগুলো থেমে গেলে
ভিড় ঠেলে যাত্রীরা গন্তব্যে নামে

সোডিয়াম আলোয়―
অন্ধরা জেগে থাকে শুধু।

মোট পড়েছেনঃ ৬৩৩জন আজ পড়েছেনঃ ০জন

৪টি মন্তব্য

  1. “সোডিয়াম আলোয়―
    অন্ধরা জেগে থাকে শুধু।” এখানে “অন্ধরা” কারা? বুঝতে পারলাম না। এটাকি গাড়ির চাকাকে বোঝান হয়েছে?

মন্তব্য করুন