শ্যাম-রুপে মন-প্রান নিলঃ রাধারমণ এর গান-৫

এখানে ক্লিক করে গানটি শুনুন আগে চোখ বন্ধ করে।এরপর আবার ক্লিক করে গানটি শুনতে থাকুন,চোখ খুলে গানের কথা পড়ুন,ভালো লাগবে আশা করি 🙂

আমার শ্যাম জানি কই রইলো গো ,
শ্যাম-রুপে মন-প্রান নিল।।
মন নিল প্রান নিল, নিল কুল মান গো,
শ্যাম-রুপে মন-প্রান নিল।

রুপপানে চাইতে চাইতে ও রুপ নয়নে লাগিল
রুপ সাগরের মধ্যে পন্থে ডুবাইয়া মারিল
শ্যাম-রুপে মন-প্রান নিল।

শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনল অনল জ্বলিয়া উঠিল
একবারই এনি দেখাও শ্যামরে প্রান গেল প্রান গেলগো
শ্যাম-রুপে মন-প্রান নিল।

ভাইবে রাধা রমন বলে আমার কি হইল কি হইল,
বিজলি চটকের মত  নয়নে লাগিলগো
শ্যাম-রুপে মন-প্রান নিল।

ইউ তিউব লিংক

রাধারমন দত্তঃ পূর্বের পোষ্ট সমুহের লিংক

মোট পড়েছেনঃ ৩,৬৪৭জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. আপনার সুবাধে এই গান শুনতে পেরেছি কতগুলো, এই জগত থেকে যেন হারিয়ে যাই খানিকের জন্য এমন গান শুনে। অসধারন। নিয়মিত ভক্ত হয়ে যাচ্ছি।

মন্তব্য করুন