গণ জাগরন…..

কিছুই লিখতে পারলাম না আজকের দিনটিতে——
তাই সংরক্ষিত পুরোনো একটা লিখাই আমার সোনেলা’র বন্ধুদের জন্য দিলাম——-

গণ জাগরন…..
জাতীয় চেতনার প্রতীক!
গণ-আকাঙ্ক্ষার প্রতীক!
অহিংস আন্দোলনের প্রতীক!

ঘুমন্ত চেতনাকে জাগিয়ে তুলা এক বাশিঁ!
ছাই-চাপা আগুনে অঙ্গার হওয়া বীরাঙ্গনার মুখের হাসি।
বীর জনতার অহংকারকে গলা চেপে ধরা এক শ্বাপদের ফাঁসি।

”জয় বাঙলা” কে ফিরিযে আনা এক আগুনের নাম!
রাজাকারদের বিনাশ চাওয়া এক প্রতিবাদের নাম!
মুখোশধারীদের মুখোশ খুলে ফেলা এক আন্দোলনের নাম।
জয় বাঙলা….

মোট পড়েছেনঃ ১,৬৯৫জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

    1. ভালোলাগা থেকেই ভালবাসার জন্ম, তাই ভালবাসাকে বাঁচিয়ে রাখতে গেলে জাগরনের কাজটা আমাদের নিজেদের মতো করেই চালিয়ে নিয়ে যেতে হবে।

    1. রাজনীতির নোংরামিতে পড়ে সাময়িক খেই হারিয়েছে হয়তো, কিন্তু এর স্পিরিট দীর্ঘস্থায়ি।
      এ আমার বিশ্বাস।
      হয়তো এখনই নয়, তবে এর সুফল একদিন আসবেই।

    1. এই জাগরন মিথ্যে হতে পারে না। হয়তো সাময়িক থমকে গেছে।
      আমজনতার মননে যে জাগরন তৈরী হয়েছে, ফল একদিন আসবেই।

মন্তব্য করুন