ক্রিং ক্রিং…সবাই আমার ছালাম নিন(আড্ডা)

ক্রিং ক্রিং
অন লাইনে আছেন যারা হাজিরা দিন
সবাই আমার ছালাম নিন।

এটেনশন প্লিজ,এটি একটি আড্ডা পোষ্ট। যারা জেনুইন বেকার তারা আসুন এখানে,আড্ডা দেই।

হুসিয়ারীঃ
এখানে যারা হাজিরা দিবেন না,তাদের খবর আছে।অনুপস্থিত ব্লগারদের জরিমানা হচ্ছে-আগামী এক মাস আমি তাদের লেখা পড়বো না।

মোট পড়েছেনঃ ৯৫৬জন আজ পড়েছেনঃ ০জন

১২০টি মন্তব্য

        1. :D)
          আহা বেচারা সজীব ভাই!!
          শূন্য আপু কিন্তু কাজটা ঠিক করেন নাই।এমন অবুঝ বালককে এরকম পেট্রোল বোমা থুক্কু ব্লক মারা মোটেই ঠিক হয় নাই!!

        2. হুম সেটাই।আর বড় আপুকে না হয় মশকরা করে একটু চোখ টিপেই দিয়েছে,তাতে কানটা মলে দিলেই হতো!!তাই বলে একেবারে ব্লক মেরে বেচারার এই হাল করা ঠিক হয় নাই।
          ব্লক খাওয়া ছেলের জন্য পাত্রীও বা কোথায় মিলবে!! :p

    1. প্রথম বিষয়বস্তু আমি কেন?ভত্তাবতী কাকে বলা হয়,তা সবাই জানে।বড় হয়েও কে ভর্তা উচ্চারন করতে পারেনা, এটাও সবাই জানে।

      1. সজীব ভাই আপনার তো খুশিতে আত্মহারা হয়ে যাওয়া উচিত।আপনি এখন সেলিব্রেটি।
        একারনেই জাতি আজ আপনার ব্লক খাওয়া নিয়ে টক শো করছে!! 😀 :p

        1. গুরু শিষ্য রহস্য কাল এসে আরো ভালভাবে জানবো।আজ আপাতত যাচ্ছি।আড্ডা জমে উঠুক।আড্ডার সাথে আছি…।
          আড্ডা কি খালি মুখে হবে?
          চা,কফি,মুড়ি,বেগুনী,আলুর চপ,সিঙ্গারার ব্যবস্থা থাকলে ভাল হতো। 😀

        2. মডু বাবাজিরা তো কখনোই দেখা দেন না।
          তিনি তো ধ্যানমগ্ন মাঝে মাঝে এসে কীসব গুরু-গম্ভীর কথাবার্তা বলে চলে যায়!!তারা কি আর চা-মুড়ি খাওয়াবে!! ;(

        3. এই সোনেলার মডুরা খুব কিপটা আর খ্রাফ
          কিছুই খাওয়ায় না
          একটা আড্ডার পর্যন্ত আয়োজন করেনি আজ পর্যন্ত।
          এমন মডু দিয়ে কি হবে ?

        4. জিসান ভাইয়া কিপটা বলেই পার পাবেন না–খাওয়ার আয়োজন করেন–আজ এমনিতেই ভর্তা দেইখা সেই সন্ধ্যা থেকেই খিদা লাগছেেএএএএএএএএএএ ;(

          লীলাবতী আপু কিছু একটা করেন–

        5. হুম এইসব আমিও মানি না।
          ভর্তার ছবি দেখিয়ে জাতিকে লোভাতুর করার অপরাধে জিসান ভাইকে আমাদের সবাইকে ভুড়িভোজ করাতেই হবে।
          মডু কিপটা না কি আমরা সেসব বুঝি না।

      1. আজকাল দেখি ছোট্ট পোলাপাইনগুলোই বিয়ের জন্য বেশী লাফায়–লজ্জা শরমের মাথা খাইয়া বিয়া বিয়া কইরা চিৎকার করে–ছোট্ট না হইলে কি এমন করে বলেন?–অবুঝ নাদান :p

        1. আমি ছোট পোলাপাইন?অবুঝ? নাদান? হে মাটি দুই ভাগ হও,আমি মাটির মধ্যে ঢুকে যাই 🙁
          আপু বড় হয়েছি,আপুরা না বুঝলে নিজেরই তো বিয়ের কথা বলতে হবে,তাই না? 🙂

        2. আপনাকে বড় বলে বড় সে নয়,লোকে যাকে বড় বলে বড় সে হয়…সময় আসলে অন্ধ চোখেও একদিন আলোর বন্যা বইবে-অপেক্ষায় থাকেন 🙂

          ছোট পোলাপাইনরে এফবিতে ব্লক মারাই উচিত-এটা কখনো বড়ত্বের প্রমান না..

        1. হুম কিভাবে যে এত ব্লক খাওয়ার পরও তিনি বেঁচে আছেন!!-জানতে মুঞ্চায়!! :p
          আল্লাহ তার মনের আশা পূর্ন করুক।তাকে সৎ পাত্রীস্থ করুক…।!! :p :p
          আমিন!!

  1. কিপটা? অমিতও ভেবেছিলাম আপু হাল্কা কিছুর ব্যাবস্থা থাকবে, এমন দিনে আড্ডা ডাক দিলেন যেদিন ঘাপটি মেরে দেখা ছাড়া কিছু করার নাই।

    1. একা আমি বলিনি,এই দেখুন জিসান ভাইয়া কি বলেছেন, জিসান শা ইকরাম বলেছেনঃ
      এই সোনেলার মডুরা খুব কিপটা আর খ্রাফ
      কিছুই খাওয়ায় না
      একটা আড্ডার পর্যন্ত আয়োজন করেনি আজ পর্যন্ত।
      এমন মডু দিয়ে কি হবে ?

      1. একজন মডুর খবর আমি পাইছি, প্রমাণ আছে,
        নাম কমু না এখন। পরমান নিজের কাছেই আছে সময়মত সবার সামনে হাজির করুম।

        বড় অপুরাও আজকাল কিপটা, ছোট ভাইকে একটা চা দিতেও কিপটামি।

        1. ভাইয়া মডু একজনের কথা জানেন আপনি?প্লিজ ভাইয়া বলুন।মডুরা কি আমাদের মত মানুষ? আগে দেখি তো,মডুরা কিছু করে কিনা,এরপর আমরা তো আছিই 😀

  2. ছবিটা স্মৃতি এনে দিল কিছু। কিউট একটা ফেস। লেফটেন্যান্ট ফারহানা। পিচ্চিটা মনে হয় এখন মেজর হয়ে গেছে।

    1. আপনি এনাকে জানেন?স্যরি ভাইয়া,অনুমতি নেয়া হয়নি ছবি প্রকাশে।গুগলে সার্চ দিয়ে এই ছবিটা সবচেয়ে ভালো লেগেছে,তাই দিলাম।ছবিটা কি ডিলেট করে দেবো?অবশ্য একটি ওয়েবসাইটে তো আছে ছবিটা।

      1. চিনি আরকি। ছবি দেয়াতে তো অসুবিধা নাই। টোটালি ওকে।

        আর কমেন্টও দেয়া হইলো। নাইলে তো আমার পোস্টে আপনি অটো কমেন্ট ব্যান নিতেন।

        1. আচ্ছা চিন্তা মুক্ত হলাম।কমেন্ট ব্যান না,এসব ভয় দেখানো ভাইয়া :p আমি তো কমেন্ট করি মনের আনন্দে।লেখার চেয়ে কমেন্ট করতে মজা,কত কিছু পড়া হয় 🙂

        2. ভালোই তো। আমার তো কিচ্ছুই হয়না। কমেন্টে তো পোস্টের চেয়ে আরো দুর্বল। কিসে যে মজা পাই আল্লাহ জানে। খালি ঝগড়া লাগাইতে ইচ্ছা করে।

  3. সবুজকে ব্লক করলে তো দেশের পতাকায় সবুজ রংয়ের অভাব হবে দিদি। এ কেমন আড্ডা যার শুরুটা কাউকে আঘাত করে।সোনেলা সেটা সমর্থন করবে না।অন্য বিষয় বলুন। -{@ ধন্যবাদ আপনাকে প্রানবন্ত আড্ডা দেবার এত রস কোথায় পান আপনি। -{@

  4. নীনাঞ্জনা নীলা হাজিইইইইইইইইইইইইইইররররররররররর………… অনুপস্থিতের শাস্তির ভয়ে এসেছি :p চলে যাচ্ছি। আড্ডাবাজ আমি ইচ্ছে থাকলেও আড্ডা দিতে পারছি না।

  5. : হেলৌ! হ্যাঁ, নীতেশ বলছি। ওয়ালাইকুম ছালাম। জ্বী আমি ভালো আছি, আপনিও ভালো বলছেন? বাহ্‌ বেশ তো! কি বললেন!! আমার লেখা পড়বেন না? সে কি কেন? আরে নাহ্‌, তা কি করে হয়! আরে না না, হ্যাঁয় হ্যাঁ… অবশ্যই। আহা কি যে বলেন না! আমি আসবো না? অবশ্যই আসবো, আমার লেখায় থাকুন আর না থাকুন অবশ্যই আসবো। আপনী লিখেছেন আর আমি আসবো না এ কি করে হয় বলুন? হ্যাঁয়য়য়য়, খুব মনযোগ দিয়েই থাকবো আপনার লেখায়, একেবারে কমা পর্যন্ত বুঝে নিবো। অ্যাঁ! কি বলছেন?? শুধু পড়লেই হবে না, লিখতেও হবে! সে কি!! আমি কি আর অমন কেউ যে লিখবো? আহা, বিনয় নয় মোটেও। আপনারা এতো ভাল লিখেন যে কি বলবো বলুন-বলতে গেলে তো লিখতেই হবে বাহ্‌ চমৎকার! ছিঃছিহ, এইসব কি বলছেন? আমি মোটেও তেমন নই কিন্তু। ওহহ! বুঝেছি, এটা আড্ডার পোস্ট? বাহ্‌ বেশ বেশ! ঠিকাছে, আমিও থাকছি। হ্যাঁ, একদম নিশ্চিত থাকুন। ও হ্যাঁ, তাই বলে ভাববেন না যে আমার লেখায় থাকবেন না বলাতেই আড্ডা দিতে এসেছি। আচ্ছা। একদম। হ্যাঁ, ঠিকাছে, ভাল থাকবেন, শুভেচ্ছা।
    …(এঁহহহহ!! এয়েছে আবার ভয় দেখাতে! কারো লেখা পড়বেন না! তার ইচ্ছেতেই নাকি অ্যাঁ!! নিজে বাঁচি না নিজের লেখা লিখতে, তা আবার উনার ঐখানে যেয়ে লিখতে হবে, যত্তোসব আদিখ্যেতা আর কি! আজকাল হয়েছে…মরণ!!! ঃ/ :/ )

      1. আজকে আবার সব মন্তব্য পড়লাম। আমি একা বড়ো একা ;(
        কেউ কি আছেন আসুন আড্ডা দেই?
        না আসলে আরোও জোরে ;( ;( সবার ঘুম ভাঙ্গাবো কিন্তু 😀

  6. আড্ডা ভাল মতো জমছে না। 🙁
    সবাই শুধু হাজিরা দিয়ে চলে যাচ্ছে…।
    এইডা কিছু হইলো?? ;?
    চা-পানিও নাই…গলা শুকায় গেলো আমার!! ;(

    1. একটি দিন নির্দিষ্ট করে আড্ডা দিতে হবে 🙂 আড্ডায় আসা বাধ্যতামুলক হবে।নইলে ফেইসবুক থেকে ডিলিট।ডিলিট চাবি তো আমারই হাতে আপু। :D)
      মডুরা এত কিপটা কেন হয় ? ;(

      1. হুম আপু।একদিন এমন আড্ডা হবে,সেদিন সবাইকে থাকতেই হবে…।
        কিন্তু আপনার আমার মত আজাইরা পাবলিকের সংখ্যা এখানে কম মনে হচ্ছে! 🙁

  7. হাজির হলাম, তবে মডুদের বিরুদ্ধে কিছু বলা যাবে না।
    আমি মটু,জানিয়ে দিলাম।
    কিন্তু আমরা তো আপনাকেই সেরাম জানতাম। কিছু খানা পিনার ব্যবস্থা ক্রিং জলদি।

  8. ৯৯টি মন্তব্য দেখে লগইন করলাম। দেখি ১০০তম-তে মন্তব্য করে ফেলেছেন বনলতা সেন।
    কী আর করা! মনে যখন করেইছি কিছু বলব, বলেই ফেললাম।
    খুব ভাল লাগল আড্ডা।

মন্তব্য করুন