হত্যা জুলুম করে আবার দোয়া হত্যাকারীর!

আমরা কোথায় বাস করছি, ভাবতে পারিনা। হত্যার কর্মসূচি দিয়ে মানুষ মারছে আবার ব্যাঙ্গ করে দোয়া দরুদ পড়ছে হত্যাকারীরা। এরা মানুষ না জানোয়ার। বিবেক বুদ্ধিকে ব্যাব্যহার করে উত্তর বা সমাধান করতে পারছিনা।  বিএনপি জামাত ঘেঁষা ২০ দলীয় জোটের অবরোধ হরতাল কর্মসূচীতে টাকার বিনিময়ে সন্ত্রাসী ভাড়া করে মানুষ হত্যা করে মানুষকে নিয়ে তামাশা করছে।

আবার সরকারী দল বা ১৪ দলীয় জোট ঠিক একই কাজ করছে। বিএনপি ও জামাত জোটের অবরোধ ও হরতাল কর্মসূচীতে মৃত্যু বরণকারীদের মাগফেরাত কামনায় সরকারী দিল গায়েবানা জানাজা করবে। আমরা কি তামাশার জাতিতে রুপান্তরিত হলাম।

আমরা কেমন মানুষ! লাথি খাব আবার দোয়াও পাব?

লাথি খা
মরে যা
দোয়া দরকার
তাও করে দেব।
জান্নাত পাবি!

মোট পড়েছেনঃ ৫৯৬জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. “গরীবের বেচে থাকার কোন অধিকার নেই তার যদি কন্যা সন্তান হয় তবেতো জন্মের শুরুতেই মেরে ফেলতে হবে”এমন একটি ডায়লগ শুনেছিলাম কোন এক ছবিতে যেন গরীব হয়ে জন্মানো পাপ।তেমনি এ দেশের সাধারণ জনগণের কোন দাম কোন কালে ছিল বলে আমার জানা নেই ক্ষমতার চেয়ারের দাম আছে মানুষের নেই অবাক বিষয়। -{@

  2. এতে সরকারের ও দোষ নেই, বিএনপি জামাতের ও দোষ নেই। দোষ আমাদের মানুষিক দুর্বলতার। আমরা সহজ সরল বাংগালী বলে আমাদের মানুষীক দুর্বলতা নিয়ে রাজনিতীবিধেরা খেলছে। যেমন রাস্তার ক্যানবাচাররা খেলে। ৫০ ভাগ জনগন যতদিন এই খেলা ধরতে না পারবে ততদিন এমনই চলবে।

    1. হ্যাঁ আপু সব সম্ভবের দেশ হলেও আমরা
      বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের
      নিকট হতে স্বাধীনতা ছিনিয়া আনিয়াছি
      সংগ্রাম রক্ত সম্ভ্রম অতঃপর জীবন দিয়ে।

মন্তব্য করুন