সমালোচনা করুন ।

S

সমালোচনা করুন ।

গতকালের একটা পোষ্ট নিয়ে আমি বেশ সমালোচিত হয়েছি । সত্যিই বলছি অনেক কিছু শিখেছি সেখান থেকে ।
সোনেলার সবার কাছে অনুরোধ এখন থেকে অন্তত আমার লেখায় সমালোচনা করুন প্রশংসা না করলেও সমস্যা নেই । কোন বাধা নেই । কোন সমালোচনা কারী কে আমি প্রতিপক্ষ মনে করি না । বরং পরামর্শ দাতা হিসাবে সম্মান করি । অপ্রিয় সত্যি কথা শুনতে খারাপ হলেও ওটাই আসল কথা । সিক্রেট গ্রুপ নয় সোনেলাতেই আমরা শিখতে চাই । যা হবে সবার সামনেই হবে , কোন লুকোচুরি নাই ।

আসলে সবার চেয়ে হয়ত আমি বেশী শেখার প্রয়োজন অনুভব করেছিলাম । তাই নিজের প্রয়োজনে একটা অপ্রয়োজনীয় গ্রুপ খুলে বসেছিলাম । লেখালিখির ব্যাপারে আমি সত্যিই অনেক অগোছালো তাই চাইব সবাই প্রশংসার চেয়ে গঠনমুলক সমালোচনা করবেন ।

আপনাদের গঠনমুলক সমালোচনার অপেক্ষায় থাকলাম ।

ধন্যবাদ সবাইকে ।

মোট পড়েছেনঃ ৮৪৮জন আজ পড়েছেনঃ ০জন

৫৫টি মন্তব্য

  1. করুন ——–করুণ
    বাধা——–বাঁধা
    গঠনমুলক——-গঠনমূলক

    এগুলো ঠিক করুণ।
    আমি বুকাই না। তাই গ্রুপের বিপক্ষে আমার অবস্থান।

        1. আপনাকে বা আপনাদের করুণা করার মত দুঃসাহস আমার নেই ।

          আমি সমালোচনা কারীদের ই প্রকৃত বন্ধু মনে করি । আপনি আমার জন্য সময় নষ্ট করে ভুল ধরিয়ে দিচ্ছেন এজন্য আপনাকে আবারও অনেক ধন্যবাদ ।

  2. ভাই সঞ্জয়, আপনি বেশ proactive, ভাল বাংলা খুঁজে পাচ্ছি না, তাই ইংরেজীতেই লিখতে হলো। আর যারা proactive তারা একটু hyper হতেই পারে। আপনার মোটেও সময় অপচয় হয়নি, আপনি ঠিক টের পেয়েছেন। (y)

  3. সমালোচনা ১। আপনার প্রফাইলেই আপনার ফটো দেয়া আছে।পোষ্টের মধ্যে আপনার ফটোটা দেখে বিরক্ত লাগছে।পোষ্টে আপনার ছবিটা দেয়ার কারনটা বলবেন প্লিজ।

      1. অনেক ধন্যবাদ আপনাকে । এটা আসলেই একটা বাহুল্য কাজ হয়েছে । কোন প্রয়োজন ছিল না ।

        পয়েন্ট টা যখন উঠে এসেছে উত্তর দিতেই হবে ।

        কারণটা হল । আমি জানতাম এমন পোষ্টে সবাই কমবেশী মন্তব্য করবে । সমালোচনা করতে হলে অসংঙ্গতি ভুল এগুলো তুলে ধরতে হবে । এতেই বোঝা যাবে পাঠকরা লেখাটি কতটুকু পড়েছেন বিশ্লেষণ করেছেন ।
        বলতে পারেন তাই ইচ্ছাকৃত কিছু অসংঙ্গতি এবং ভুল লেখাটি তে আছে ।

        ভুল ধরিয়া দেয়ার জন্য ধন্যবাদ ।

        1. ভাইয়া সম্মানের সাথেই একটি প্রশ্ন করতে চাঁই, শুধু ভুল ধরিয়ে দেয়াই কি সমালোচনা?

          প্রিয় কবি রবীন্দ্র নাথের ”ভেঙ্গে মোর ঘরের চাবি,নিয়ে যাবি কে আমারে” বাক্যটিতে কি ভুল রয়েছে কিন্তু এই বাক্যটি নিয়ে যতটুকু জানি সমালোচনার সৃষ্টি হয়েছিলো।

        2. রবি ঠাকুরের মত বিশ্বকবির ভুল ধরা আমার পক্ষে অসম্ভব ।

          তারপরে ও যতটা মনে হয়েছে
          ঘরে তালা মারা থাকলে অযথা চাবি ভেঙ্গে কি লাভ ? এরচেয়ে বরং তালা ভাঙ্গাই সঠিক সমাধান হত । ব্যাকরণ গত ব্যাপারে ভুল থাকলে বলতে পারব না ।

          আপনার সাথে একমত । শুধু ভুল ধরাই সমালোচনা নয় ।

        3. না, সঞ্জয় সাব! এটি ঠিক নয় যে আপনি ইচ্ছে করে অসংঙ্গতি বা ভুল রেখে দেবেন এই রকম একটা প্লাটফর্মে পাঠকদের দৃষ্টি আকর্ষণ কিংবা সমালোচনার মনোভাবকে জাগিয়ে তোলার জন্য। আমিও আরও কিছু লিখতাম আপনাকে, কিন্তু এখন আর লেখার আগ্রহ পাচ্ছি না। আসলে এখানে আমার আসাটা লিখতে আসা না, মানুষ জানতে আসা, কিছুটা জীবনকেও বলতে পারেন। আই’ম রিয়েলি সরি ফর মাই কমেন্ট।

        4. আমি ইচ্ছা করলে বলতে পারতাম
          ওটা আসলেই ভুল । আমি অনিচ্ছা কৃত ভাবেই করেছি ।

          কিন্তু এতে মিথ্যা বলা হত । ।

          সত্য একটু অপ্রিয় হয় ।

          কোন সমস্যা নেই । আপনি নিঃসংকোচে যে কোন কমেন্ট করতে পারেন ।

          ধন্যবাদ আপনাকে ।

  4. সমালোচনা এ বড়ই কঠিন বিষয়। যারা জানেন এই বিষয়ে যদি এগিয়ে না আসেন তাহলে সম্ভব নয়। সমালোচনা মানেই লেখকের দোষ খোঁজা নয় বরং লেখকের লেখাটি কতটুকু prasonggik, লেখার চিত্রকল্পের সাথে কতটুকু তার দৃষ্টিকোণের মিল রয়েছে, শব্দ ও শব্দের বিন্যাস সহ সকল উয়াপাদান নিয়েই সমালোচনা করতে হয়। একটি লেখার সমালোচনার করার জন্যে লেখা পাঠের একটি মানসিকতা থাকতে হয় যা সকলের মাঝে নেই।

    1. একদম সহমত ।

      সমালোচনা মানেই দোষ খোঁজা নয় ।

      কিন্তু অনেকেই সমালোচনা কে আক্রমনাত্নক ভাবে নেন । এই ভয়েই আবার কেউ সমালোচনা করতেই চান না ।

      তাঁছাড়া নিজের খেয়ে বনের গরু তাড়ানোর এই গুরুদায়িত্ব কেউ এমনিতেই নিতে চায় না ।

        1. বেশতো আলোচনা চলুক । অনেক বিষয় জানতে পারছি এখান থেকে ।

          প্রহেলিকা ভাই আপনার উপরের প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছি । । উত্তরের নিচে আপনার কমেন্টের জন্য অপেক্ষা করছি ।

  5. এই সোনেলা ব্লগ হতে সামান্য সমালোচনায় দুজন জনপ্রিয় ব্লগার এবং কবি চলে গিয়েছেন,আমাদের তা মনে আছে। দুজনের কবিতাতেই এডাল্ট কন্টেন্ট ছিলো।খসড়া ভাইয়া বললেন যে তার অল্প বয়েসি ছেলে মেয়েও নিয়মিত সোনেলা ব্লগ দেখে,এভাবে না লেখার পরামর্শ দিলেন। ব্যাস সহ্য হলোনা সমালোচনা।চলে গেলেন এখান থেকে।

      1. আপনি তাহলে বুঝে গিয়েছেন কার কথা বলেছি।আপনার গতকালের পোষ্ট আমার ভালো লাগেনি,বলেছি তা।আপনার আজকের পোষ্ট ভালো লেগেছে,আপনি বাস্তববাদী এবং সোনেলাকে ভালোবাসেন এই পোষ্ট তার প্রমান। ধন্যবাদ আপনাকে -{@ । সমান আলোচনাই হচ্ছে সমালোচনা। ভালো এবং মন্দ দুটোই বলেছি আমি।

  6. সব কিছুই ঠিক আছে, আমার মনে হয় ধৈর্য ধরা উচিৎ আমাদের, আমাদের করা মতামত ও আলোচনার ভিত্তিতে ব্লগ কতৃপক্ষ না হয় কার্যক্রম করুক, কি বা করার আছে আংশিক সহানূভূতি পাওয়া ছাড়া

  7. যারাই মন্তব্য করেছেন বা করবেন তাদের উদ্দেশ্যেঃ

    ১। আমার প্রচুর বানান ভুল হয়, প্রচুর বাক্য গঠনের ভুল থাকে। কিন্তু এই ভুলগুলো ধরিয়ে দেয়না কেউই!
    ২। যে কোন লেখাই গড়ে কিছু একটা ভাবনা হতে। মন্তব্যে করলে দেখা যায় সেই ভাবনার মধ্যে কেউ কেউ না ঢুকেই মন্তব্য করে ফেলেন!
    ৩। অন্যখানে এই সমালোচনা করা নিয়ে অনেক কিছু হয়েছে, সত্যিকার অর্থেই সমালোচনা নেওয়ার মানসিকতা খুবই কম আমাদের।
    ৪। সমালোচনা তখনই কাজে লাগে যখন সেটা গঠনমূলক হয় এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়…
    ৫। আসুন সবাই যতোটুকু পারি নিজের ও অন্যের লেখা থেকে সেই লেখা নিয়েই কথা বলি। সহনশীল নিজে হলে অন্য কেউ তির্যক মন্তব্য করলেও একসময় সবই ঠিক হয়ে যায়…

    (সমালোচনা করার মতো কিছু জ্ঞান নেই দেখে নিজেই এইসব লিখে দিলাম 😛 )

  8. কোনো লুকোচুরি নয় সবার সামনেই খোলাসা হোক সবকিছু ।সামনাসামনিই একজনের ভুল তুলে ধরাই ভাল ।পিছনে কারো বদনামী পছন্দ না ।

    সবার মন্তব্যই ভাল লেগেছে ।
    আলোচনা চলুক ।

মন্তব্য করুন