দূরন্ত হাওয়া টেনে নিচ্ছে জানলার পর্দা
রাতের আকাশ ঘোলাটে
শহুরে বাতির আলোয় স্পষ্ট যাচ্ছে দেখা
পিচ ঢালা পথ ভেঁজা
কি জানি বৃষ্টি নাকি বরফ জল!
ঘুম চোখে হাওয়ার স্পর্শই উষ্ণতাকে শীতল করে দিচ্ছে
বড্ড ভালো লাগা মুহূর্ত
ভালোবাসি তাই শীতল রাত।
হ্যামিল্টন,কানাডা
১৬ জানুয়ারী, ২০১৫ ইং।
#মোবাইল ফটো
মোট পড়েছেনঃ ৬৯৫জন
আজ পড়েছেনঃ ০জন
![10868279_10205141926484165_2936556200752390021_n [640x480]1](https://sonelablog.com/wp-content/uploads/2015/01/10868279_10205141926484165_2936556200752390021_n-640x4801.jpg)
ঘুমেও সরব অনুভুতিরা।
মাঝে মাঝে এমন করে চিঠির বাইরে এলে মন্দ লাগে না।
চিঠির বাইরে আসবো মাঝে মাঝে 🙂
দারুন অনুভূতি।
ধন্যবাদ…… অরণ্য -{@
যাক এমন এক লেখা পড়লাম যা কিনা নিজের মাঝেও চিত্রকল্পটিকে সজীব করে তুলেছে। ধন্যবাদ আপু।
আপনাকেও ধন্যবাদ……… প্রহেলিকা
কানাডা তে কেমন শীত পড়ছে ?
লেখার সাথে ছবিটি মানিয়ে সুন্দর ।
প্রচুর শীত, ধন্যবাদ …………সঞ্জয় কুমার
তীব্র শীতে অস্থির হয়ে গেলাম নীলাদি,আর আপনার ভালোলাগে শীত 🙁
বাসার মধ্যে তো রুম হিটারের কারনে গরম।জানালা খুললে শীতের ঝাপটা ভালোই লাগে।আর বাইরে তো হাড় কাপানো শীত………… লীলাবতী
লেখার সাথে ছবিটি অনেক বাস্তব মনে হচ্ছে ! ছুতে পারছি আপনার শীতলতা 🙂
ধন্যবাদ মিষ্টি মেয়ে………… স্বর্ণা
🙂
-{@
ভালো লাগা রেখে গেলাম 🙂 🙂
ধন্যবাদ………… রাইসুল জজ
এই শীতের দুপুরে অসাধারণ একটি ছোট্ট কবিতায় মনটাই ভাল হয়ে গেল
শুভকামনা
মন ভালো করে দিতে পারায় ধন্য হলাম,ধন্যবাদ ………… স্বপ্ন নীলা
এর জন্য যুতসই মন্তব্য খুজে পেলাম না, ভালো লিখেছেন
তাই? ধন্যবাদ…………… হৃদয়ের স্পন্দন
ছবি পালটে গিয়েছে।এই ছবি আপনার তোলা? নীলা নীলাঞ্জনা……… নীলাকাশ……… খুবই সুন্দর ছবি।
এই ছবিটি আমিই তুলেছি,খুঁজে পাচ্ছিলামনা বলে নেট থেকে অন্য একটা ছবি দিয়েছিলাম।প্রচুর ছবি তুলি আমি,একারনে খুঁজে পেতে সমস্যা।ধন্যবাদ………… লীলাবতী
অদ্ভুত সুন্দর এক লেখা
ছবিটি সংযুক্ত হওয়ায় লেখাটি ভিন্ন মাত্রা পেয়েছে।
আমার কোন লেখা খারাপ লাগে আপনার কাছে?ধন্যবাদ নানা।
শীতল রাত্রি ভয় পাই 🙁
জীবনানন্দের মতো ভয় পাই
যেখানে সমস্ত রাত ভ’রে, নক্ষত্রের আলো পড়ে ঝ’রে যেই খানে,
পৃথিবীর কানে শস্য গায় …
তোমারে নিয়েছে কেটে কখন সময়!
চাঁদ জেগে … জেগে ওঠে হৃদয়ে আবেগ —
পাহাড়ের মতো অই মেঘ সঙ্গে লয়ে আসে মাঝরাতে
কিংবা শেষরাতে আকাশে যখন তোমারে! — মৃত কে পৃথিবী
এক আজ রাতে ছেড়ে দিল যারে!
ছেঁড়া ছেঁড়া শাদা মেঘ ভয় পেয়ে গেছে সব চলে
মন্তব্য পড়ে অবিভুত হয়ে গেলাম।ধন্যবাদ………… সাইদ মিলটন
🙂
রাতের ঘন আঁধারেও পিচ ঢালা পথ শুভ্র শীতল তুষারে
ভালোলাগার আবেশে চেয়ে থাকি জানালায় দাঁড়িয়ে, দূরে…
-{@ ধন্যবাদ………… রিমি রুম্মান
আমি মাঝে মাঝে আপনার লেখা মিস কেনো করে যাই ভেবেই পাই না।
;?
ঠান্ডায় জমে গেলাম আপু আর আপনি শীতল কে ভালোবাসছেন?! না ওই পচাঁ টা কে ভালোবাসা যাবে না। ;(
মিস করেননা তো,সব লেখায়ই তো আপনাকে পাই।আমার রুমে রুম হিটারের কারনে গরম,একারনে শীতল বাতাস মাঝে মাঝে ভালো লাগে।উত্তরবঙ্গে শীত বেশি,সাবধানে থাকবেন………… মেহেরী তাজ
একটা নিকষ কালো নিশ্চুপ শীতল রাত অনেক কিছুর সাক্ষী -{@
বুঝে ফেলেছেন 🙂 ধন্যবাদ ………… খেয়ালী মেয়ে
অসাধারন কথামালা,ছবি।
ধন্যবাদ……… সজীব
লেখাটিতে ছবির মতো শীতলতা টের পেলাম। নীল রঙ কি ঠান্ডা?
নীল রঙ মনে হয় ঠান্ডা।তবে আমি কিন্তু মোটেই ঠান্ডা নয় 🙂