অপ্রকাশিত ভালোবাসা

লাবণ্য,
সেদিন ভোরেও তুমি এসেছিলে ঝুল বারান্দায়।
লাবণ্য
সেদিন দুপুরে ফুপুর বাসায় যাওয়ার নাম করে হেটেছিলে আমার বাসার সামনের সে গলিতে।
লাবণ্য,
রিক্সা না পাওয়ার ছুতোয় পায়ে হেটে বাসায় ফিরতে, জানতে বলেই আমি দাড়াবো এ পথে।

লাবণ্য সেবার খুব অসুস্থ হয়ে পড়লাম। বিছানা ছেড়ে নামার উপায় নেই। বন্ধুরা বাসায় এসে বলত তুমি নাকি শুধুই ওদের দিকে তাকাও।

লাবণ্য, রহিম বলেই ফেলেছে তোমার খুব মন খারাপ, শুধু তুমি জানতে চাওনা বলে কেউ জানাতে পারেনি ইতিহাসঃ

সেবারের সে জ্বরে, আমি প্যারালাইজড হয়ে গেলাম। কথা বলতে পারতাম না, মুখের সব পেশী বেঁকে গেলো, হাটতে পারতাম না, বিছানায় শুয়ে বসে থাকতাম।
তারপর কোনো এক দিনে তোমার নাকি বিয়ে হলো, তুমি নাকি একবার দেখতে চেয়েছিলে আমায়, বন্ধুরা বলেছিলো ও দেশে নাই, ফরেনার এক মেয়ে বিয়ে করে বাবা মায়ের খোঁজ ও নেয়না, সেটা আমার ই শিখিয়ে দেওয়া কথা ছিলো। তোমার বিয়ের সময় আমি কিছুটা সুস্থ, কথা বলতে পারি, তবে উচ্চারণ আপন জন ছাড়া কেউ বুঝতো না। আজ ক্রাচ ভর করে হাটি।

শুনেছি গেলো বছর সন্তান কে দুনিয়ার মুখ দেখিয়ে তুমি গত হয়েছো।
কি করবো বলো
গরীবের সন্তান চিকিৎসার অভাবে সুস্থ হইনি আমি, আর তোমায় অপ্রকাশিত ভালোবাসা প্রকাশ করে কষ্ট দেবার ইচ্ছা ছিলোনা লাবণ্য।

লাবণ্য,
এখন তো জেনে গেছো আজো ভালোবাসি।
ক্ষমা করো প্রিয় আমি মিথ্যাবাদী

মোট পড়েছেনঃ ১,০৩৬জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. বেশ আবেগী লেখা এবং ভাল লেখা। (y)
    একটা কথা জানতে ইচ্ছে করছে। লাবণ্যদের বাড়িতে কি সত্যি সত্যি কোন ঝুল বারান্দা ছিল, নাকি আপনার কল্পনা? নাকি সে অন্য কোথাওকার ঝুল বারান্দা যেখানে লাবণ্য কোন এক ভোরে এসেছিল, নাকি সেও ফের কল্পনা? নাকি সে ছিল আসলে সাধারণ বারান্দাই কিন্তু আপনার ঝুল বারান্দা বলতে ভাল লাগছে – নেহায়েত এক শব্দবোনা? অনেক লেখাতেই আমি বারান্দা পেলেই তার আগে ঝুল পেয়ে যাচ্ছি, তাই এ কৌতুহল। বিরক্ত করলাম কি না জানিনা।

    1. বিরক্ত!!!! এ আবার কি? জানলে জানাবেন, না কোনো ঝুল বারান্দা ছিলোনা, কল্পনা ছিলো, লাবণ্য কোনো ভোরেই আসেনি, কোনো বারান্দায় তার দেখা মেলেনি আমার, ঝুল বারান্দার ব্যাপারটা আসলে এক ভ্রমনে রাঙ্গামাটির কোনো এক বাড়িতে নির্ঘুম রাত কেটেছিলো ক্ষুধার যন্ত্রনায়, সেখানে জীবনে প্রথম ও শেষ ঝুল বারান্দার দেখা পাই, শব্দ টা জীবনে কি করে এটেগেলো জানিনা

    1. লাবণ্য এ নামে কোনো মেয়ের সাথে আজো পরিচয় হয়নি, তবে ছোটো ভাই টার জন্য দোয়া করবেন নামেনা হোক এ অধমের কপালে যেনো লাবণ্যময়ী লম্বা একটা বউ আসে 😀 ধন্যবাদ আপু

    1. জেনে আমারো ভালো লাগলো, গতকাল আপনার লেখা পড়লাম, কি করে লেখেন এত সুন্দর গান? আমি কিন্তু নিজে নিজে সুর করে ফেলেছি, গলা ভালো থাকলে আমিই ফিতাবন্দী করে ফেলতাম

    1. বাহ লাবণ্য নাম টি আপনার ও পছন্দের, জেনে ভালো লাগলো। অপ্রকাশিত আর অসুম্পরন থাকলে কি ভালোবাসা নিজের চিত্ত জয় করতে পারে? প্রশ্ন রইলো

      হয়তো বা শ্রেয়

    1. এতটুকুই লেখেই যা ভাবছিলাম কেমন হয়েছে, যাক গাথুনী ভালো শুনে উতসাহ পেলাম, দোয়া রাখবেন যেনো আমি এমন করে আরেকটু বড় করে লেখা উপহার দিতে পারি

        1. চাইলে বলতে পারেন, ব্লগ বলার জন্য, আর প্রতিটা ব্লগার নিজের পোষ্টে অন্য জনের মন্তব্য পেতে মুখিয়ে থাকে আপু

  2. থাক অবশেষে লেখকের স্বীকারোক্তিতে যখন বুঝতে পারলাম এ কল্পনা ছিলো তখন মনে প্রশান্তি ফিরে আসলো। এমন টাচি লেখা নস্টালজিক করে তুলে, কোথায় যেন বলেছিলামঃ আমিও তো প্রেমিক ছিলাম কোনো কুমারীর হাতের রেখায়! যাক বুঝি আপনাকে আমি বুঝতে হয়। লেখা লেখা হয়ে থাক বাস্তবে দুঃখের প্রতিফলন যাতে না হয় সেই কামনা করি।

  3. খুব টাচি লেখা ।গত হয়ে গিয়েছে শুনে খারাপ লাগল ।

    কল্পনার লাবন্য বাস্তবে থাকেনাই এটাই অনেক ।

    এত্ত আবেগ ক্যারে আপনার :p

মন্তব্য করুন