ভ্রম

###ভ্রম###

ভাবছি বুঝি আকাশটা মোর
হাত বাড়িয়ে ছুঁই,
মুচকি হেঁসে আকাশ বলে
আমি তো তোর নই।

ভাবছি আজি শিশির জলে
আশয়টাকে ধুঁই,
হাসছে শিশির বলছে ওরে
মোর সে সময় কই??

বলছি ডেকে জলের পাখি
সঙ্গে নেবে ভাই?
সময় পেলে কুড়িয়ে নিব
এবার মোরা যাই।

গেলাম শেষে রাতের কাছে
আপন হবি তুই?
ভেংচি কেটে আধাঁর বলে
ভ্রম ভাঙ্গ না সই?।

মোট পড়েছেনঃ ১,০৩৭জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. কোথাও স্থান নেই? সুন্দর লিখেছেন আপু। নিয়মিত লিখুন। অন্যের লেখা পড়ুন।
    তামান্না নামটি সুন্দর। বাংলায় লিখতে পারেন না বুঝি? প্রফাইলে গিয়ে এডিট করুন। না পারলে বলবেন। মডুরা ঠিক করে দেবে।

    1. সোনেলায় স্বাগতম -{@ খুব ভালো লিখেছেন ছন্দ মিলিয়ে।সবার মন্তব্যের নীচে জবাব লেখার উপর ক্লিক করে জবাব দিন,তাতে সবাইকে আলাদা আলাদা ভাবে জবাব দেয়া হবে।

  2. বাহ বেশ সুন্দর হয়েছে লেখাটি। লিখুন এমন নিয়মিত আপু। একটু সময় করে মন্তব্যের জবাব পেলে সবাই পড়তে উৎসাহিত হবে।
    শুভেচ্ছা সোনেলায় পদার্পণে -{@

মন্তব্য করুন