“হয়ত”

“হয়ত”

হয়ত ফিরবো
কোন এক ঘোর লাগা দুপুরে,
না হয় প্রভাতে কোন
ভিজিয়ে মন শিশিরে।
হয়ত উঠবে রোঁদ
মেঘে ঢাকা আকাশে
সাত রঙ্গা ঘর হবে
হিমহিম বাতাসে।
হয়ত বাঁচবো আবার
একটুখানি মায়াতে
নীড়ে ফেরা পাখির মত
ক্লান্ত বিকেল বেলাতে।
হয়ত একদিন ঠিক হবে সব
মিথ্যে তোমার মত
আখিঁ নীরে বিলীন হবে
মিথ্যে তুমি যতো।

মোট পড়েছেনঃ ৭৬৭জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

      1. কোন ব্রাউজার ব্যাবহার করেন উনি? UC ব্রাউজার হলে, লগইন হবার সময়ে ওখানেই দেখবেন ‘ডেস্কটপ’ ।এতে ক্লিক করে লিখলে জবাব দিতে পারবেন প্রতিজনকে।

  1. অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম কবিতায়। আর এই চার লাইন আপনার জন্যঃ

    ক্লান্ত আমার
    হৃদয় পুরে,
    তোমার দাওয়াত
    আজ দুপুরে।

মন্তব্য করুন