ইচ্ছের ইচ্ছে

ইচ্ছেরও খুব ইচ্ছে করে
দিনশেষে কেউ বলুক-
এবার থামো,
অনেক হয়েছে অভিমান।
এবার নাহয় একটু হাসো।
দম নিয়ে নয় মন নিয়ে আজ
প্রাণটা ভরে খানিক বাঁচো।

ইচ্ছেরও খুব ইচ্ছে করে
কেউ থাকুক-
সময়ে বা অসময়ে
নিশ্চুপ সাথী হয়ে।
না খোঁজে শঙ্খ বরণ গোলাপ
ঘাসফুলেই বাড়তো অবুঝ প্রলাপ।
বলতো হেসে দস্যুরানী
তোমায় দিলাম আশয়খানি,
সাতরঙ্গা সব অনুভবে
আমায় নিয়ে বাঁচো।

মোট পড়েছেনঃ ১,০৩৮জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. কারো মন্তব্যের ঠিকমত জবাব না দিতে পারার জন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত।
    সাময়িক সমস্যার কারণে আমি আলাদা আলাদা ভাবে জবাব দিতে পারছি না।
    যাইহোক,সবার সুন্দর সুন্দর মন্তব্যের জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ। 🙂 (3

    1. এই পোষ্টে আপনার মন্তব্য আশা করেছিলাম আমরা।যেহেতু আপনি মোবাইল দিয়ে জবাব দিতে পারেন না।লেখাটি পড়ার অনুরোধ করছি।
      https://sonelablog.com/archives/27974

মন্তব্য করুন