পথের সাথী

মেঘের ওপরে মেঘ
হতচ্ছাড়া আবেগ।
ইচ্ছে হচ্ছে দহন
তবু মন ভরা ফাগুণ।
কান্না কোথায় কান্না?
কোথাও খুঁজে পাচ্ছিনা।
তোমার-আমার সমাপ্তিতে…….
কবিতা গেলো সমাধিতে।

আরেকটি মোড় ঘুরলেই, আর যাবেনা দেখা অন্য মোড়।
আরেকবার সোজা পথের শেষ মাথায় দাঁড়িয়ে চাইলেও শুরুতে আর যাবেনা ফেরা।
স্মৃতি জন্ম দেয়া সহজ বড়ো অতীত থাকলেই হলো।
নি:শ্বাস স্মৃতি হতে পারেনা যে! তাই আমি হাসবো, জল ঝড়াবো।
শুধু তোমায় আমার দীর্ঘশ্বাস দেবো আর তোমার সংগী হবে আফসোস।

একাকীত্বকে যখন অভ্যেসে নিয়ে আসা হয়,
তখন আর কোনো যন্ত্রণাময় অনুভূতি ক্ষত-বিক্ষত করতে পারেনা…

** পথে হেটে হেটে  কত কিছু ভাবি আমরা।এসব পথের ভাবনা 🙂

মোট পড়েছেনঃ ৯১৪জন আজ পড়েছেনঃ ০জন

৩৪টি মন্তব্য

  1. আমার কাছে মুচকি হাসির লাইন –
    “তোমার-আমার সমাপ্তিতে…….
    কবিতা গেলো সমাধিতে।”
    আবার খুবই চিন্তাযুক্ত বা ভয়ানক লাইন –
    “একাকীত্বকে যখন অভ্যেসে নিয়ে আসা হয়,
    তখন আর কোনো যন্ত্রণাময় অনুভূতি ক্ষত-বিক্ষত করতে পারেনা…”
    ভাল লিখেছেন। (y)

  2. একাকীত্বকে যখন অভ্যেসে নিয়ে আসা হয়,
    তখন আর কোনো যন্ত্রণাময় অনুভূতি ক্ষত-বিক্ষত করতে পারেনা…এই লাইন দুইটা বেশি ভালোলাগছে আপু। শুভকামনা নিরন্তর।

  3. আপু কিছু কিছু মানুষের লেখা দেখলে আমি ছটফটায়ে *বিস্তারিত * তে ক্লিক করি। তাদের মধ্যে আপনি একজন।

    আজ ও ব্যতিক্রম হয় নি।
    আপনার লেখার জন্য সব সময় অনেক গুলা *লাইক*।
    আজকের টার জন্যও। 🙂

  4. বলার ভাষা হারিয়েছি তবু বলতে
    আরেকটি মোড় ঘুরলেই, আর
    যাবেনা দেখা অন্য মোড়।
    আরেকবার সোজা পথের শেষ মাথায়
    দাঁড়িয়ে চাইলেও শুরুতে আর
    যাবেনা ফেরা।

    ফেরা হয়নি আমার

  5. স্মৃতি জন্ম দেয়া সহজ বড়ো অতীত থাকলেই হলো। তাই কি আপু? এতো খুঁজতে কেনো হয়?
    এক একটা লাইন সব এলোমেলো করে দেয়ার মতো। পথে পথে এমন ভাবনা?
    “তোমার কিসের এতো তাড়া? রাস্তা পার হবে সাবধানে…………………”

  6. আপনার ভাবনার জগত্‍ টা বিশাল বুঝাই যাচ্ছে ।

    একাকীত্বকে যখন
    অভ্যেসে নিয়ে আসা হয়,
    তখন আর কোনো যন্ত্রণাময়
    অনুভূতি ক্ষত-বিক্ষত
    করতে পারেনা…

    ভাল লেগেছে ।

  7. একাকীত্বকে যখন অভ্যেসে নিয়ে আসা হয়,
    তখন আর কোনো যন্ত্রণাময় অনুভূতি ক্ষত-বিক্ষত করতে পারেনা… এটি আমারও ভাবনা।

মন্তব্য করুন