আমার ‘বু’ ভাবনা

হারিয়ে যেতে পারলি?
কোন মন্ত্র বলে ফিরে এলি?বলতে পারবি?
কোন্‌ কষ্ট পেয়ে চলে গেলি?চলে গিয়ে কষ্ট দিলি?বলতে পারবি?
নড়নড়ে কাচে আড়াল পেলি?বলতো দেখি?
বাঁশ নয়,কঠিন পাথরে মাথা ফাটাব,মনে রাখিস।

সত্যি করে বলনা? হৃদয়ে এফোঁড়-ওফোঁড় করে কী শান্তি পাস্‌?
হৃৎপিণ্ড ছিঁড়ে দিয়ে দেব,যদি চাস্‌,বিনিময়ে ভাল থেকে ভাল রাখ্‌।
গুণ্ডি হামটি-ডামটি নাছরিন!ফের যদি হস্‌ ও মুখো,খবর আছে কিন্তু।
জানিয়ে দিচ্ছি আগাম।

হৃদফাগুনে তোর কাছে আসি,বসি তোর ছায়ে
হৃদঝড়-বৃষ্টিতে ও আসি তোর কাছে ঝাঁক বেঁধে,
ঝড়ো ঝড়ে রাখি মাথা তোরই কাঁধে
তুই তাও জানিস্‌।

বিমর্ষ ধোয়ায় আত্মিয়হীনতার ভীড়ে নৌকা বাঁধি তোর ঘাটে,
পুঞ্জীভূত সহস্রাব্দের বেদনায় চোখ মেলি তোর চোখে,
খুশির ফানুস ওড়াই তো্র ই আকাশে,
চাই না পদ্মের লাল নীল সবুজ,চাই না সোনালী আকাশ
শুধু তোকে পেলে।

আত্মঘাতী ভুঁইফোড় নিরন্ন বিষণ্ণতার রাক্ষস মুখে জ্বলন্ত ছাই ফেলে
চাঁদ মুখের হাসি নিয়ে সোনার প্রতিমা হয়ে থাক্‌,
সব উৎসবানন্দের দুঃখানন্দেও আনন্দ-ভৈরবী বাজুক তোর হৃদয়ে।

মোট পড়েছেনঃ ৮৬২জন আজ পড়েছেনঃ ০জন

৩৯টি মন্তব্য

  1. ‘সত্যি করে বলনা? হৃদয়ে এফোঁড়-ওফোঁড় করে কী শান্তি পাস্‌?
    হৃৎপিণ্ড ছিঁড়ে দিয়ে দেব,যদি চাস্‌,বিনিময়ে ভাল থেকে ভাল রাখ্‌ ‘…………… ভয় পেলাম দিদি।

  2. আত্মঘাতী ভুঁইফোড় নিরন্ন বিষণ্ণতার রাক্ষস মুখে জ্বলন্ত ছাই ফেলে
    চাঁদ মুখের হাসি নিয়ে সোনার প্রতিমা হয়ে থাক্‌,
    সব উৎসবানন্দের দুঃখানন্দেও আনন্দ-ভৈরবী বাজুক তোর হৃদয়ে।
    তাই যেন হয় দিদি -{@

  3. ভাবনার আকাশ গুলো সবকিছু ছাড়িয়ে কোথায় যেন টালমাটাল খায়, ঠিক আমার সই এর মনের মতো করে। ভাবনার সাথে হুশিয়ারী আর জুড়িয়ে দেয়া এতো মিস্টি প্রার্থনা… এ এমন লেখা আমার সই কেই মানায়।
    এবার আসি আসল ফর্মে। একদম মনের কথা বলেছেন, বাঁশ নয়,কঠিন পাথরে মাথা ফাটাব,মনে রাখিস।
    ফের যদি নাছরিন মুখো হয়েছেন তো !!!
    বুনো দির জটিল শব্দগুলো এখন ভেঙ্গে ভেঙ্গে সরল হয়ে একটা আমেজ ছড়িয়ে যায় কেমন। নাহ, কোন স্পেসিফিক লাইন না, পুরোটাই অন্যরকম।

    1. শুধু সই মুখো হয়ে থাকব বলেই এসেছি যে।টালমাটাল হলে সমস্যা নেই।তবে লেখা পড়ে যা যা মনে
      হয়েছে তা ত বলে গেলেন না।আপনার টাল খাওয়া ভাবনাগুলো দেখতে পাচ্ছি তো। লিখে দেব নাকি?
      আমি শুধুই লিখেছি মাত্র,আপনার ভাবনাগুলো এতই সুন্দর না লিখে উপায় আছে। হয়ত ভুল-ভাল করে লিখেছি।
      আপনি নিজে আপনার ভাবনা লিখলে এর থেকেও ঢের সুন্দর হত।
      এখনও পুরোপুরি লেখায় ফিরতে পারিনি, পারব ফিরতে ,ফিরতে আমাকে হবেই আবার যখন এসেই পড়েছি।
      আপনার ভাবনার দ্বিতীয় পর্ব দিয়েই হয়ত তা হতে পারে। দেখি , আপনার ভাবনা এবারে কতটা তুলে ধরতে পারি।
      আপনি তো টাসকি খেয়েছেন, অভিভূত ও হয়েছেন। তা লিখে দেয়া ঠিক হবে! জানি না জানি না।
      লিখে যে ফেলেছি ইতিমধ্যেই।

      1. ভাবনাগুলো যখন ভাবি তখন দেখতে পাই চোখে। লিখতে গেলে সেই দেখা অসম্পূর্ণ ভাবে প্রকাশ পায়। তাই ওগুলো আর প্রকাশে যাইনা। সব প্রকাশ করতেও নেই। নিজের ভাবনা অন্য কোথাও দেখতে পেলে অবাক হই, আরে!!!! এটা তো আমার ভাবনা। তাই বলে এভাবে আমাকে পড়ে ফেলছেন কি করে? কোন মন্ত্রবলে মায়াবতী? ভাবনার মিক্স আপ ও দেখতে পাচ্ছি, আপনার। গাঢ় নীলে সাদা মেশালে সেটা আরো সুন্দর এক আকাশি নীল রং ধারন করে।

        1. আরক্ত মুখের (ব্লাসিং) স্বপ্নাদেশ পেলাম। দ্বিতীয় ‘বু’ ভাবনা যা লিখে ফেলেছি তা দেয়া চলবে না, দেয়া যাবে একটু মাথার উপর দিয়ে নিতে হবে। আপনি ই বলুন এই আদেশ শুনব না নিজের কথা শুনব?
          বানিয়ে কথা বলার অভ্যাসটা পোক্ত হয়ে গেল।
          আহারে মন্তব্যেও মনের ভাবনা লিখতে পারছেন না।আপনাকে বিব্রত করে অপরাধী হচ্ছি!
          মন্ত্র-ফন্ত্র আপনার কাছ থেকেই শেখা। ভাবনায় যখন মেকআপ দেই
          তখন মিক্স আপ হতেই পারে।

        2. কিন্তু আজকাল ব্লাসিং স্বপ্নাদেশও পাচ্ছেন? কপাল নাকি পোড়াকপাল? কার উপর ভরসা করবো নিজেই চিন্তাযুক্ত। এহেন কি আছে ভাবনায় যেই স্বয়ং অহি ভেসে এলো? আমারে রক্ষা করো। নিজের কথাই শুনতে হয়, পালানো কিংবা ঘাপটি মারার কৌশল রপ্ত করেই বলছি। বাই দ্যা ওয়ে, সব পড়ে ফেলার মন্ত্র কি তাহলে এটা? অপেক্ষায় আছি আপনার বু ভাবনার। কিছু আর প্রকাশের বাকি রইলো?

        3. এবারে জন্য নিজের কথা শুনলাম না, পালিয়ে বা ঘাপ্টি মেরে সুবিধে হবে না।
          মাথার উপ্রে দিয়ে নিতে গিয়ে অঙ্গহানির দায় আমার নয়।
          কপালে পোড়া লাগানোর সুযোগ নেই।

  4. বনলতাদিন আপনার মত করে কখনোই বলতে পারি না।
    এত সুন্দর করে বলেছেন, হৃদয়ের ঝড়ে কিংবা উল্লাসে এই সোনেলায় আসতেই যে হয়।একে ছেড়ে থাকা খুব একটা সম্ভব নয়।

    1. আপনি বসে থাকলে ভালই লাগবে। তবে স্তব্ধ না হয়ে মুখ খুলে কথা তো বলতে হবে।
      ভাল হয়নি, ভাল হবে পরেরটি থেকে। আপনি এত সুন্দর করে ভাবতে পারলে আমার লিখে ফেলতে
      সমস্যা কী? দায় যেহেতু আপনার।

  5. অন্যের ভাবনা নিজে ভাবছেন নাকি নিজকে নিজের বাইরে এনে দেখছেন,বুঝলাম না ঠিক।বুঝতে আরম্ভ করি আবার তাল কেটে যায়। আরো পড়তে হবে এটুকু বুঝেছি।

  6. আরেকজনের মনের ভাবনা এভাবে লেখা যায়!!!! সব উৎসবানন্দের দুঃখানন্দেও আনন্দ-ভৈরবী বাজুক তোর হৃদয়ে। এ প্রার্থনা আমাদেরও। নড়নড়ে কাঁচের আড়ালে আর যেয়েন না, বনলতা আপুর লেখা কিভাবে পড়বো নইলে?

    1. না না ,আপনাদের ছেড়ে কোথাও যাচ্ছি না।
      দেখুন বানিয়ে ছানিয়ে লিখে দেয়া কোন কঠিন কাজ নয়। এখানে ভাল লেখার অন্ত নেই।
      তাকিয়ে দেখুন চারিদিকে।

  7. টেলিপ্যাথি চালু হয়ে গেল?
    নিজের খবর নিতে পারি না তা আবার অন্যের?
    কেউ আমাদের এই আওতায় নিয়ে আসলে মন্দ হয় না।
    জানি সবার এমন কপাল হয় না। স্কুলের ঠিকানা দিলে ভাল হত।

    ফরে এসে যা দেখাচ্ছেন তাতে আমরাও টাস্কিত।
    পরের পর্বের অপেক্ষায় আছি।

  8. ## বিমর্ষ ধোয়ায় আত্মিয়হীনতার ভীড়ে নৌকা বাঁধি তোর ঘাটে,
    পুঞ্জীভূত সহস্রাব্দের বেদনায় চোখ মেলি তোর চোখে,
    খুশির ফানুস ওড়াই তো্র ই আকাশে,
    চাই না পদ্মের লাল নীল সবুজ,চাই না সোনালী আকাশ
    শুধু তোকে পেলে। ##
    ভালো লাগলো।

    অ.ট. মন্তব্যের ঘরে কোট করার অপশন কেনো যোগ করা হয় না?

  9. শুরুতে দেখি প্রশ্নের ব্রাশফায়ার চললো, এরপর এমনি এমনি বলে গেল।

    সুন্দর, ভালোলাগা রইলো।

    ওহ! আপনার কি শব্দ ম্যানুফ্যাকচার করার কোন যন্ত্র লাগানো আছে মাথায়?

      1. নতুনদের মাঝে সবই সুন্দর তাই আপনারা যারা পুরনো তাঁরা আরো বেশী সুন্দর হয়ে আছেন অভিজ্ঞতার আলোকে। স্বাগতম বুনো আপু। মাঝে মাঝে নয় বরং প্রতিদিন অনেক সময় চাই সোনেলায়… 😀

মন্তব্য করুন