ফ্লুয়িড (লীলাবতী’র জন্মদিনে তাকে উৎসর্গ কৃত)

এই যে সুখের
নদী বয়ে চলে সমান্তরালে,
কাল-মহাকালে- অভিমানের
নীলাবতী ছুটি-
হালকা শীতের আঙুল ছুঁয়ে ছুঁয়ে,
ছুঁয়ে যাওয়া মোহনার রঙ,
বুকের বেহালা- আমিই কৃষ্ণ সয়ং।
তুমি সহ যেন আজ পৃথিবী’র শেষ
পাখি দু’টি।

অরণ্য এখানেই গড়া,
এখানেই মেহগনি হাসে-
চাপা অবকাশে
এখানেই থমকেছে ক্ষোভ।
নীলাবতী প্রণয়ের পাশে-
হার মানে জগতের বাকী সব লোভ।

সে’কি উচ্ছ্বাসে!
আঁচড়ে আঁচলে আঁকি ছবি-
তুমি যেন অঢেল জোছনার চাঁদ,
আমি প্রজ্জ্বলিত পুরোহিত- গনগনে রবি।

মোট পড়েছেনঃ ৭১৫জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. গতকাল সম্ভবত জিসান ভাইর এফবি পোস্টে দেখলাম লীলার জন্মদিন, আমি সোনেলা ছাড়া আর কোন ব্লগে যাইনা, সহ ব্লগারের জন্মদিনে তাই কবিতায় শুভেচ্ছা জানালাম।
    ধন্যবাদ ও ভালবাসা সবার জন্যে।

    জন্মদিনে আবারো শুভেচ্ছা লীলাবতী। ভাল কাটুক আপনার প্রতিটি দিন।

মন্তব্য করুন