দিনলিপি

আজকাল ভালই কাটছে দিন আমার!

সকালের রোদের উষ্ণতা
তারিয়ে তারিয়ে খেয়ে ফেলে
আলসেমিতে চুমুক দেয়া!

নিঃস্পৃহতার চাদরে জড়িয়ে
দিনমান ফুসফুসে অন্ধকার টেনে নেয়া,
আর অদৃশ্য হওয়ার অদম্য রোখ!

বিকেলে, মৌনতার দেয়াল ভেঙ্গে আসা
অনাহুত সব অপারগতার সাথে
ইচ্ছাহীন, বিতৃষ্ণ, বিমর্ষ আড্ডা!

কখনও বা ছেলেবেলার সাথে ফেলে আসা
রোদ্দুর মাখা স্বপ্নের তুমুল নেশা চোখে নিয়ে
টলতে টলতে নিজের কাছেই ঘুম ভিক্ষে চাওয়া!

সব শেষে,
নিশুতি রাত্তিরে বদ্ধ ঘরে শুয়ে থেকে
ছাদে নক্ষত্রের অন্ধকার দেখা!

সত্যিই, আজকাল ভালই কাটছে দিন আমার!

মোট পড়েছেনঃ ৭৯২জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. সত্যিই আপনার দিন অনেক ভালো যাচ্ছে। দুনিয়া অনেক নির্মম জায়গা ভাইয়া। আপনার এমন দিনলিপি পড়েও কস্টের পরিবর্তে মনে হলো, বাহ চমৎকার লেখা।

  2. আপনি এমন লেখা থেকে আমাদের এতদিন বঞ্চিত করেছেন।
    গন আদালতে আপনার বিচার হওয়া উচিৎ।

    খুবই ভালো লেগেছে কবিতা
    দিন গুলো এমনই ভালো কাটুক জিয়া ভাই।
    শুভ কামনা।

  3. জিয়া ভাই, ভাল লেগেছে আপনার লেখাটি – যা নাজিল হয় আপনার উপর। কোথায় যেন আপনি বলেছেন কে যেন আপনাকে মাঝে মাঝে টেনে নিয়ে বসায় লিখতে – আপনি নিয়মিত ভাবে কখনও লিখতে পারেন না। এই লেখাগুলি পড়তে এবং বোঝার চেষ্টা করার মজাটা আমি একটু আলাদা করেই পাই। বোকা মানুষটিকে নাম ধরে ডাকছি জিসান ভাই এর মন্তব্যের কৃপায়। ভালকাটুক আপনার দিনগুলি। মন্দনকেও অনেকে ত্বরণ হিসাবে পায় – ঋণাত্বক ত্বরণ। ভাল থাকবেন।

  4. ভাল থাকতেও জানতে হয়, সব সময় কষ্টে আছি বলতে নেই,
    দিনকাল ভাল কাটছে জেনে ভাল লাগল..
    ভাল থাকুন সব সময়, আনন্দ/কষ্ট/সুখ/দুঃখগুলোকে সাথে নিয়ে ভাল থাকতে পারাটাই বোধ হয় জীবনের সার্থকতা..
    শুভকামনা রইলো–

  5. নাহ্‌, আপনার দিন কাল আসলেই ভাল যাচ্ছে না।
    নক্ষত্রের আশেপাশে অন্ধকারের সাথে একটু চাঁদ ও যে দেখতে হবে , তা হলেই দিনকাল ফকফকা হয়ে ধরা দেবে।

    এই নিকের ব্যবচ্ছেদ করে দেখাবেন অবশ্যই ।

মন্তব্য করুন