দেবী

উদার কিছু মন খুঁজে ফিরি
নীলে- শাপলা বিহীন ঝিলে।
পাইনি।
হারিয়েছে সব বুকের চলন
বিলে।

গত রাতে কি করেছ বলতে পারো?
নাড়িয়েছ আমার দৃঢ়তার ভিত
হেসেছ স্মিত।

তখন থেকেই সে হাসি ভাঙছে আমার
হৃদয় অট্টালিকা।
আগের যাত্রায় খুইয়েছি যত
মৃত্যুর আগে তোমার ওই একটু স্মিত হাসি
ফেরত দেবে তত।

মোট পড়েছেনঃ ৭৮৯জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. সুন্দর কবিতা ———-

    সোনেলার সবাই যে কবে আপনার মত এত ভালো লিখতে পারবে ?
    এমন ভালো লিখতে না পারলে তাঁদের ব্লগে তো আপনার পদধুলি পরবে না 🙂

    1. আমি কিন্তু কয়েকদিন আগেও সোনেলার ভূত দিবস নিয়ে একটা লেখা ভাল লাগায় সরাসরি এফবি তে শেয়ার করেছি।
      ভাল খারাপ কথা না, বেশিরভাগ সময়ই ব্যাস্ত থাকি।

      তবে এটা ঠিক যে সোনেলায় মাঝে মাঝেই আসি, কিছু লেখা পড়িও, সোনেলার পাশে আছি ও থাকব, কারো পোস্টে কমেন্ট করি আর না করি 🙂

মন্তব্য করুন