নূর হোসেন তুমি ফিরে এসো

নূর হোসেন কবরে নয়; এবার রাজপথে চলে এসো,

রাজপথ আবার মুখরিত।

হুকুমের চাকর নব্য রাজাকারের দলেরা আবার হুঙ্কার দিয়েছে!

আত্মাহুতি নয়; বোধ মুক্তিতে তুমি বেরিয়ে এসো।

নূর হোসেন তুমি একাত্তর নও;

নও সেই নব্বই!

তুমি এবার একাত্ম হও;

আমরা তোমার স্মরণ লই!

কতোটা বেপরোয়া হলে তোমায় ডাকি

তুমি কি তা বুঝতে পারো!

যারা মারছে আর যারা মড়ছে

ওরা আমার মতো কারো ভাই বা

প্রিয় কারো আত্মীয়!

নূর হোসেন তুমি ফিরে এসো!

হুকুমকারীর হায়েনারা আজ আবারো সংহত,

রাজনীতির মাঠে ক্ষমতানীতির ছোবলে

গণতন্ত্রের মাথা নত।

নূর হোসেন তুমি আমার বোধ হয়ে এসো।

‘গণতন্ত্র মুক্তি পাক’ হৃদয়ে লিখে

জাতির পতাকায় মাথা উঁচু করে দেই আবারো!

নূর হোসেন তুমি জাতির পিতার বেশে এসো

নূর হোসেন তুমি সেনাপ্রধানের কন্ঠে মুক্তির বাণী নিয়ে ফেরো।

নূর হোসেন, কবর থেকে ডেকে নিয়ে

জাতির কাছে আমি লজ্জিত।

মোট পড়েছেনঃ ৬২৬জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

    1. সবাই শরীরী ণুর হোসেনেই ডূবে আছেন দেখছি… একটা মানুষের আত্মত্যাগ শরীরী হলে মজে পঁচে যায়, কিন্তু তার স্বত্বা তো পঁচে না, সেটাকে জাগাতে হয় বারেবারে…

      আমি দিয়েছি সম্মান একাত্তরের নূরের, দিয়েছি নব্বইয়ের, দিচ্ছি এখনকারও।

  1. নূর হোসেনরা আসে সময়ে সময়ে।
    কিন্তু আমরা তো পারি না নূর হোসেনদের লালন করতে,বাঁচিয়ে রাখতে।
    দিন শেষে আমরাই আবার নুর হোসেনদের মাটি চাপা দিয়ে গরম চায়ের উত্তাপে নির্বিবাদী সুখী স্বার্থপর মানুষ হয়ে সব ভুলে যাই।

  2. নূর হোসেন একটি নাম হাজারো কন্ঠের প্রতিবাদ।
    এখন আশায় বুক বাধি কবে আবার জেগে উঠবে এমন নূর হোসেন যারা গণতন্ত্রকে স্হির রাখবে।

  3. নুর হোসেনের রক্তদান বিফলতায় পর্যবসিত হচ্ছে। আসলে এদেশ সমাজকে ভাল করতে হলে আমাদের অনেককে নুর হোসেন হতে হবে।
    নতুবা কোনদিনই এদেশ অধিকাংশ মানুষের প্রত্যাশার জায়গায় দাঁড়াবেনা।

মন্তব্য করুন