মুক্তো হাসি

বরফের ভেতর বরফ, স্রোতের মধ্যে স্রোত, ছবির ও ছবি থাকে ,
ক্যামেরার চোখ থাকে, চোখে দেখা থাকে, চোখের ও স্মৃতি থাকে।
সোনালী এলো চুলে বাঁকা ঘাড়ে মুখটেপা গোল চোখে বান ডাকা ঝক্‌ঝকে স্বচ্ছ হাসি থাকে;
পাঁচ-পাঁচটি বেনোজল পায়ে ঠেলে স্বপ্নচোখে কাশফুলের শুভ্রতা জেগে থাকে।
হাওয়াই-মিঠাইয়ের মিষ্টি গন্ধ মেখে বাতাস এখনও হেসে ওঠে সুরের মূর্ছনা নিয়ে
বিনিদ্র রাত্রির মধুর ঝড়ো ঝগড়ায় গভীর ভালোবাসা থাকে,
ভালোবাসা বেঁচে থাকে সকালের সোনা রোদের ভেজা চুলে।

আম্র কাননের ছায়া শীতল আলোরদ্দুরের নিশ্চুপতায় হেসে ওঠে প্রতীকী বীরেরা
মায়ের অশেষ শুশ্রূষার ছোঁয়া পেয়ে ।

মোট পড়েছেনঃ ২,৫০৯জন আজ পড়েছেনঃ ০জন

৪৫টি মন্তব্য

  1. স্বপ্নচোখে গুনা বেনোজল পায়ে ঠেলে শরৎ-এর কাশফুলের মুগ্ধতা নেওয়া কঠিন বটে। সম্পূর্ণ প্রতিকী এক সৃষ্টি, যেদিকে পাল ফেলি সেদিকেই যায়। শেষে এসে মায়ের শুশ্রূষা আম্র কাননে কিছুটা ভাবায় , আম্র কানন সম্পর্কে ভুলে গেছি, অথবা মনে করতে না পারার ব্যর্থতা। সোনা রোদের ভেজা চুলে ভালবাসা খুঁজে পাওয়া সবার হয় না কারো কারো হয়।

  2. আকাশের ও ওপারে আছে আকাশ . . .
    স্বপ্নগুলো ডানা মেলুক সেখানেও !
    বাতাসের ওপারে ও আছে বাতাস ..
    বুক ভরে নিঃশ্বাস নিবো

    কাশফুলের শুভ্রতা শরৎ নিত্য নতুন আমেজে স্পন্দন খুজে পায়. .
    আপনার লেখায় !

  3. বেশ আবেগী কথন যে
    আম্র কাননের ছায়া শীতল আলোরদ্দুরের নিশ্চুপতায় হেসে ওঠে প্রতীকী বীরেরা
    মায়ের অশেষ শুশ্রূষার ছোঁয়া পেয়ে ।

  4. ক্যামেরার চোখ থাকে,চোখে দেখা থাকে,চোখের ও স্মৃতি থাকে। বাহ্। প্রকৃতির রূপ কতো সুন্দর উপমায় বর্ননা করলেন!!! পুরোটা অনেক সুন্দর। আমি আম্রকানন দেখে বড়জোর একটা ছবি আপলোড করে দিতাম। দেখবার চোখই কি কবি কবি ভাইয়া? নাকি লিখতে বসে কবিত্ব?
    পাঁচ পাঁচটি বেনোজল মানে কি পাঁচটি পুকুর আশেপাশে?
    এবার আমার মন্তব্য কেউ যেন কপি না করে …

    1. আপনার দেখার চোখ আছে তাই সুন্দর করেই দেখেন। সবাই হয়ত এমন করে দেখতে পারে না।
      যা দেখেছি তা বলার নিষ্ফল প্রচেষ্টা মাত্র। আপনি বললে আরও সুন্দর করেই বলতেন।
      ইহা অবশ্যই কবিতা নয়।হয়ত আমার চোখের ভ্রান্তিও হতে পারে।
      ‘পাঁচ পাঁচটি বেনোজল’ বলতে অসংখ্য বাঁধা বোঝানো হয়েছে।

      কপির ব্যাপার ! সে তো একান্তই আপনাদের নিজস্ব।
      বাইরে থেকে কথা বলা ঠিক হবে না।

      আপনার লেখা কই?

  5. বাতাস এখনও হেসে ওঠে সুরের মূর্ছনা নিয়ে
    বিনিদ্র রাত্রির মধুর ঝড়ো ঝগড়ায় গভীর ভালোবাসা থাকে,
    ভালোবাসা বেঁচে থাকে সকালের সোনা রোদের ভেজা চুলে… (y)

  6. আপনার লেখা পড়ে তো ফিদা হয়ে গেলাম রে ভাই… আসলেই এটা আমার কপাল ..এমন একজন গুণী মানুষের সাথে কিছু সময় বেড়ানোর সৌভাগ্য হয়েছিল… :c

    1. হে আমার,আমারই ঈশ্বর;
      চোখ ম্যালো,একবার হলেও,
      আড় চোখে হলেও তাকাও,
      দেখ,
      তোমার নাদান নবিশ বান্দার
      এ কী হাল!

      আপনাকে বচন রানী বলাই যায়।

  7. বহু বহুদিন পর “ব্লগে” আপনার কোন পোস্ট পড়লাম। নস্টালজিক হয়ে গেলাম মামা।
    খুব ভাল বোধ করছি।
    কবিতা নিয়ে বলার কিছু নাই। জাস্ট++++++++++++++++

    সোনেলায় নিয়মিত হবো আজকে থেকে। 🙂 এটা এই ব্লগে আমার ২য় মন্তব্য।

    1. আমার প্রিয় মামাকে এখানে দেখে সত্যি ই আবেগে প্রবণ হচ্ছি ।
      মনে পড়ে সে সব ফেলে আসা সোনালী দিনের কথা।
      নিয়মিত হলে আমাদের থেকে আর বেশি আনন্দিত আর কেউ হবে না।
      শুভেচ্ছা ও ধন্যবাদ।

  8. ছবির ও ছবি থাকে , চোখের ও স্মৃতি থাকে
    কি বলা যায় এমন বাক্যকে !

    ছবির ছবি, চোখের স্মৃতি রয়ে যায় হৃদয়ের গহিনে
    কিছু মানুষ আসে ভোরের শিশিরের মুক্তোর দানা হয়ে জীবনকে স্নিগ্ধ করতে।

    শেষ লাইনে আম্মাকে এত উচ্চতায় নেয়ার জন্য কৃতজ্ঞতা।

  9. ভালোবাসা বেঁচে থাকে সকালের সোনা রোদের ভেজা চুলে…
    এই লাইনটা পড়ার সময় যে লাইনটা ভিজুয়ালাইজ হয় অইটা আমার সবচেয়ে পছন্দের একটা ভালোবাসায় মাখামাখি মুহূর্ত 🙂
    আপনার লেখা নিয়া বলার কিছু নাই , জাস্ট অসাম 🙂

  10. ভাইয়া শিরোনাম দেখে’ এক যে ছিলো সোনার কন্যা……… হাসিতে যার মুক্তো ঝরে রে…………… ‘ গানটি মনে পরলো। জানিনা কোন সোনার কন্য ছিলো কিনা লেখায়। তবে মন্তব্যে এক সোনার কন্যাকে দেখলাম 🙂 আপনার লেখার একজন ভক্ত আমি।

    1. এখানে অনেকেই অনেক ভাল লেখেন কিন্তু।
      সব লেখা আক্ষরিক অর্থে নিলে হবে না তো।

      সে কিন্তু আমাদের একজনের আম্মা হন। অতি স্বজন আমাদের।
      ধন্যবাদ আপনাকে।

  11. আচ্ছা এটা তাহলে আপনাদের আম্মা, মানে আমাদের খালাম্মাকে নিয়ে লেখা? আমি ভেবেছিলাম দেশকে নিয়ে।
    তবে আম্মা আর দেশমা একই কথা।

  12. স্নেহাতুরা কাব্য, ঠিক আছে তো শব্দটি?
    সকল মন্তব্য পড়ে একটা শব্দেই আটকে গেলাম। “নারী”—দেশমাতৃকা, মা জননী, প্রেমময়ী। -{@ (3

    শিখতে চাই লেখা আপনার থেকে। শেখান না প্লিজ। এ নিয়ে দুষ্টুমী না, যে আপনি পারেন না লিখতে…ব্লা ব্লা ব্লা—-

মন্তব্য করুন