মিছে এই বারামখানা

গড়াইয়ের বুকে নেমে আসে রাত্রি ,ধীর পায়ে,সন্ধ্যার আবীর মেখে,
বালিয়াড়ি হেসে ওঠে সন্ধ্যা স্রোতে।
একাত্ম হয় মহানন্দসুখ গালে টোল ফেলে ছিপ নিয়ে মাছ ধরার ছলে।
চলনা সাঁই, ছেড়ে এই বারামখানা;
নেমে যাই,এই বান ডাকা গড়াইয়ের বেনো জলে, ভাসি ঐ দূর সাগরে ।

নিশি রাত,নৈঃশব্দে পিছু নেয় পিছু ডাকে, ফিরে তাকাই, শূন্য চোখ উধাও নয়নে।
হেঁটে যাই উষ্ণ বকুলের পথ মাড়িয়ে, খুঁজে ফিরি দেখব বলে আঁধারের নাকছাবি।

মোট পড়েছেনঃ ১,০৮৬জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. কি রঙ্গ দিলে ভাইয়া বুড়া এই বয়সে।

    চমৎকার লাগলো ভাইয়া।

    বালিয়াড়ি  অর্থ কি নাম? অন্য কিছু।

    অনেক অনেক ধন্যবাদ।

  2. মিছে বারামখানায় আমরা সব মুসাফির।এত শক্ত কথা তেমন বুঝি না….আপনি,শুন্য আপু,লীলা আপু,বনলতা সেন আপু আরো যারা শক্ত শব্দ লিখেন অনুরোধ থাকলো আপনাদের শক্ত শব্দ গুলোকে কমেন্টসের মাধ্যমে বুঝিয়ে দেন হউক না কারো কারো জানা  তাহলে কিছুটা উপকৃত হতাম আমিও ভবিষৎ পোষ্টে যোগ করতে পারতাম।

    এসেছি শিখতে শিক্ষার মাঝে লজ্জা নেই।

    ধন্যবাদ আপনাকে।

     

    1. আমি প্রতি নিয়ত শিখি আপনাদের লেখা পড়ে। শিখতে হলে আমাকে পড়তেই হয়।
      এখানে কঠিন কিছু নেই । বারামখানা হলো বৈঠক খানা। এই দুনিয়াকে বৈঠক খানা ভেবে এখানে না থেকে
      সাঁইজির সাথে অন্য জগতে যাওয়ার ইচ্ছে বোঝান হয়েছে।
      অবশ্য মন্তব্য পড়লে লেখা সম্বন্ধে ধারনা পাওয়া যায়।
      ধন্যবাদ পড়ার জন্য।

  3. গড়াই দেখলাম কয়েকদিন আগে।
    স্মৃতিতে উজ্জ্বল এখনো—

    বারামখানা শব্দটি সোনেলায় প্রথম নিয়ে এলেন
    একটি গান আছে লালনের —

     

  4. আঁধারের নাকছাবি খুঁজে কি সত্যিই পাওয়া যায়? যাবে? সবকিছু ছেড়ে চলে যেতে চাইলেও নিশি রাত নামের সে মায়া পিছু ডাকবেই। লেখাটা অনেক সুন্দর হয়েছে।

    মহানন্দা সুখ গালে টোল ফেলে ছিপ নিয়ে মাছ ধরার ছলে, এমন উপমা আপনাকেই মানায়। কোনদিন যাবার ইচ্ছেটাও রইলো গড়াই এ, এই এমন সন্ধ্যা স্রোতে…

    1. সত্যি সত্যি পাব কী না জানি না। না পেলেও খুঁজতে চাই। পিছু ডাক এড়াতে চাই।
      গড়াইয়ের তীরে গেলে আমার বিশ্বাস আপনিও এ সব দেখতে পাবেন।
      আপনি সব সময় ই মন দিয়ে পড়েন।
      ধন্যবাদ।

  5. নিশি রাত,নৈঃশব্দে পিছু নেয় পিছু ডাকে, ফিরে তাকাই, শূন্য চোখ উধাও নয়নে।
    হেঁটে যাই উষ্ণ বকুলের পথ মাড়িয়ে, খুঁজে ফিরি দেখব বলে আঁধারের নাকছাবি।

    মুগ্ধতা 🙂

  6. আহ্বানে সাড়া আসুক বারামখানায় , নূতন করেই দেখা হোক সব কিছু।

    বালিয়াড়ি হেসে ওঠে সন্ধ্যা স্রোতে।
    গালে টোল ফেলে ছিপ নিয়ে মাছ ধরার ছলে।

    এমন লাইন যেকোন পাঠকের মনে থাকে বহুদিন।

    উষ্ণ বকুলের পথ মাড়িয়ে

    অদ্ভুত সুন্দর লাইন! -{@

মন্তব্য করুন