
উত্তর বাংলার একটা মজার ব্যপার হলো কার্তিক মাসের মাঝামাঝি থেকেই শীত পরে যায়। যদিও এই শীত পৌষ মাঘ মাসে গিয়ে খুব পিড়া দেয়,তবুও কেন যেন শীত কালটা আমাদের একান্তই আপন।
এই সময় এত প্রকার ফুল ফোটে যে দেখতে খুব ভালো লাগে। তার মাঝে একটা উল্যেখ যোগ্য ফুলের নাম হলো *শিউলি *।
অসাধারণ গন্ধের লাল সাদা ফুলটা দেখতেও অসাধারণ। আর এই ফুল টা কুড়িয়ে মালা গাথা বা প্রিয় কারর নাম লেখা টাও কম মজার নয়।
সাত সকালে উঠে প্রাইভেটে যাওয়া টা আমার মোটেই ভালো লাগে না। তবে পড়তে যাওয়ার আগে রাস্তায় পরে থাকা শিউলি ফুলের উপর দিয়ে হেটে যেতে খুব ভালো লাগে। প্রায় প্রতিদিনই পড়তে যাওয়ার আগে আমি কিছু ফুল কুড়িয়ে নেই। একদম আমাদের গেটের সাথে লাগোয়া একটা বড়সড় শিউলি ফুলের গাছ আছে।
প্রতিদিনের মত আজও গেলাম আমি আর আমার এক ফ্রেন্ড মিলে প্রায় সব তাজা ফুল গুলো কুড়িয়ে ফেললাম। রুমে এসে বেশ কিছু ছবি ও তুলে ফেললাম। এর তার নাম লেখার পর হঠাত আমার প্রিয় একটা নাম মনে পরে গেলো। প্রায় আড়াই মাস ধরে আমি এই নামটার সাথে জরিত। আর অনেক ভেবে ভেবে শেষে লেখেই ফেললেম আমার সেই প্রিয় নাম *সোনেলা*
সোনেলার সবাইকে আমার হাতে কুড়ানো শীতের ভোরের শিউলি জড়ানো শুভেচ্ছা ।
সোনেলা দেখছি ফুলে ফুলে ভরে উঠছে আপনাদের মত ফুলের সৌরভ নিয়ে ।
আপনাকে শিঊলি শুভেচ্ছা।
আপনাকেও শুভেচ্ছা ভাইয়া। ধন্যবাদ।
শিউলি ফুলের শুভেচ্ছা এবং আপনার শিউলি প্রীতি সাথে শিউলির সোনেলা…. চমৎকার।
কিন্তু তার বদলে শিউলি হীন শুভেচ্ছাই দিতে হচ্ছে।
শুভ কামনা জানবেন 🙂
শিউলি হীন শুভেচ্ছাতেই চলবে ভাইয়া 🙂 ধন্যবাদ।
বাহ চমৎকার। খুব ভালো লাগছে দেখতে। আপনি তো অনেক লক্ষি একটা মেয়ে। ইচ্ছে হচ্ছে মডুদের বলি, এটা সোনেলার ব্যানার বানান।
অনেক ভালো থাকুন, সোনেলাকে এমনি ভালোবাসায় ভরে রাখুন।
ধন্যবাদ আপু, মডুদের বলবেন কি? কেউ কি নিজেকে নিজে কিছু বলে ? :p
এই সোনেলা অনেক ভাললাগার জায়গা। এতাকে আপনি এত সুন্দরভাবে আনতে পেরেছন তাঁর জন্য অভিনন্দন।
শিউলি ফুলে গেথে থাক আমদের প্রিয় সোনেলা।
ব্যানার হোক না। মন্দ কি।
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
ধন্যবাদ আর শুভেচ্ছা ভাইয়া।
সোনেলার জন্য আপনার এত ভালোবাসা দেখে মুগ্ধ হলাম ।
আপনাকেও শুভেচ্ছা ।
আমিও এত সুন্দর একটি সাইটে মন খুলে লিখতে পারছি, এজন্য আনন্দিত।ফেইসবুকের বাইরে এখানেই আমার প্রথম লেখা।
ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা আপনাকেও।
ধন্যবাদ ভাইয়া। -{@
সোনেলায় কতটা মগ্ন আপনি, ফুল দিয়ে লিখে আপনি বুঝিয়েছেন। শুভেচ্ছা আপনাকেও আপু।
সব লেখা পড়ি এখানের। অল্প কয়েকদিনের মধ্যে প্রিয় হয়ে উঠেছে সোনেলা। ধন্যবাদ ভাইয়া।
ছবিটা খুবই সুন্দর হয়েছে । পুরো দশে দশ ।
দশে দশ 🙂 ধন্যবাদ ভাইয়া ।
শিউলি ফুলের শুভেচ্ছা আপনার জন্যও…………
ধন্যবাদ আপু। -{@
এমন সোনেলা ভালোবাসার জন্য আপনাকে বকুল শুভেচ্ছা।
বকুল শুভেচ্ছা পেয়ে আনন্দিত আমি। ধন্যবাদ আপু। -{@
সোনেলার জন্য এমন ভালোবাসা এই প্রথম প্রকাশ করলেন কোন ব্লগার। আপনাকেও শুভেচ্ছা আপু।
ধন্যবাদ ভাইয়া -{@
অসাধারণ পোষ্ট, ফুলেল সোনেলা দেখতে কার না ভালো লাগে! কিন্তু আপনি কই ? আপনাকে দেখি না কেন?
এইত আমি 🙂 ধন্যবাদ ভাইয়া।
আপু আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। সাথে শুভেচ্ছাও।
আপনাকেও শুভেচ্ছা, ধন্যবাদ -{@
শুভ কামনা নয় শিউলির শুভেচ্ছা রইলো
শুভ কামনা নয় কেনো ভাইয়া? ধন্যবাদ।
আমাদের জন্য নূতন কিছু লিখুন।
ভাইয়া আমি তো লেখক না, যা মনে আসে তাই লিখি। এসব বাসার কথাবার্তার মত।