শিউলি ও সোনেলা


উত্তর বাংলার একটা মজার ব্যপার হলো কার্তিক মাসের মাঝামাঝি থেকেই শীত পরে যায়। যদিও এই শীত পৌষ মাঘ মাসে গিয়ে খুব পিড়া দেয়,তবুও কেন যেন শীত কালটা আমাদের একান্তই আপন।

এই সময় এত প্রকার ফুল ফোটে যে দেখতে খুব ভালো লাগে। তার মাঝে একটা উল্যেখ যোগ্য ফুলের নাম হলো *শিউলি *।

অসাধারণ গন্ধের লাল সাদা ফুলটা দেখতেও অসাধারণ। আর এই ফুল টা কুড়িয়ে মালা গাথা বা প্রিয় কারর নাম লেখা টাও কম মজার নয়।

সাত সকালে উঠে প্রাইভেটে যাওয়া টা আমার মোটেই ভালো লাগে না। তবে পড়তে যাওয়ার আগে রাস্তায় পরে থাকা শিউলি ফুলের উপর দিয়ে হেটে যেতে খুব ভালো লাগে। প্রায় প্রতিদিনই পড়তে যাওয়ার আগে আমি কিছু ফুল কুড়িয়ে নেই। একদম আমাদের গেটের সাথে লাগোয়া একটা বড়সড় শিউলি ফুলের গাছ আছে।

প্রতিদিনের মত আজও গেলাম আমি আর আমার এক ফ্রেন্ড মিলে প্রায় সব তাজা ফুল গুলো কুড়িয়ে ফেললাম। রুমে এসে বেশ কিছু ছবি ও তুলে ফেললাম। এর তার নাম লেখার পর হঠাত আমার প্রিয় একটা নাম মনে পরে গেলো। প্রায় আড়াই মাস ধরে আমি এই নামটার সাথে জরিত। আর অনেক ভেবে ভেবে শেষে লেখেই ফেললেম আমার সেই প্রিয় নাম *সোনেলা*

সোনেলার সবাইকে আমার হাতে কুড়ানো  শীতের ভোরের  শিউলি জড়ানো শুভেচ্ছা ।

মোট পড়েছেনঃ ১,৬১৩জন আজ পড়েছেনঃ ০জন

৩১টি মন্তব্য

  1. শিউলি ফুলের শুভেচ্ছা এবং আপনার শিউলি প্রীতি সাথে শিউলির সোনেলা…. চমৎকার।

    কিন্তু তার বদলে শিউলি হীন শুভেচ্ছাই দিতে হচ্ছে।

    শুভ কামনা জানবেন 🙂

  2. বাহ চমৎকার। খুব ভালো লাগছে দেখতে। আপনি তো অনেক লক্ষি একটা মেয়ে। ইচ্ছে হচ্ছে মডুদের বলি, এটা সোনেলার ব্যানার বানান।

    অনেক ভালো থাকুন, সোনেলাকে এমনি ভালোবাসায় ভরে রাখুন।

  3. এই সোনেলা অনেক ভাললাগার জায়গা। এতাকে আপনি এত সুন্দরভাবে আনতে পেরেছন তাঁর জন্য অভিনন্দন।

    শিউলি ফুলে গেথে থাক আমদের প্রিয় সোনেলা।

    ব্যানার হোক না। মন্দ কি।

    আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

মন্তব্য করুন