অপূর্ব সাজ

অবহেলে অযতনে পথে পড়ে থাকা জীর্ণ-শীর্ণ লবেজান বাক্সটি কেড়ে নয় শিল্পীর দীঘল চোখের খেয়ালি মন,
হাতে তুলে নিয়ে রঙের প্যালেট,ভাবে চালাবে ঝাড়পোছ,চড়াবে রঙের পরত এধারে-ওধারে,ভাসবে ভাসাবে রঙের বন্যায়।
লাল ফিতে বাঁধা বেণী দুলিয়ে বাক্স ভাবে,যাক বাবা হিল্লে তাহলে এবার হয়েই গেল। সাজব এবার রঙের বাহারে,
অন্তহীন নবীনতায় অপূর্ব সাজে,দেখব নিজেকে রঙের আয়নায় ঘুরে-ফিরে,কাছে থেকে দূরে বসে,হেসে উঠবো শিউলি ঝরিয়ে।

কথা রাখেনি রাখে না শিল্পী,ব্যস্ত-সমস্ত কাল কাটে নিজ মূর্তি হাতে,শতত ব্যস্ত সে নিজ চোখের রঙ সাজাতে।

মোট পড়েছেনঃ ৯২০জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. সদা ব্যস্ত শিল্পীর চোখের রঙ উধাও। কথা দিয়ে না রাখা খুব খারাপ। নাকি ভুলেই গেলো আঁকাআঁকি?

    চড়া ভুলভাল রঙে না সেজে, না হয় রইলো এন্টিক হয়ে…

    1. কথা যদি না ই রাখবে কথা দেয়ার দরকারটা কি ! নিজে নিজে কথা দেবে আবার রাখবেও না । এ দেখছি
      মহা বিড়ম্বনা। দেখি না কী হয়।

  2. ব্যাপারনা,
    শিল্পী কি একজন নাকি ?

    কথা না রাখলে না রাখুক
    আমরা কেনো তাঁকে মনে রাখবো ?
    তিনি হয়ত অন্যকে রাঙাতেই পারেননা।

    1. অবশ্যই ব্যাপারনা।
      কৃপণ শিল্পী হয়ত, তাই এত গড়িমসি। অন্যকে রাঙাতে পারেন কিনা জানিনা নিজের রঙে নিজে রাঙিয়ে
      ঘুরে বেড়াতে পছন্দ করেন ।

    1. আপনি ই ঠিক বলেছেন, বাক্সটি এবার নিজেই সাজবে রঙ ছড়িয়ে।
      অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফুলের জন্য। সোনেলার প্রতি আপনার এ আবেগময় ভালোবাসা
      অটুট থাকুক তা কামনা করছি ।

  3. কেউ কথা রাখেনা , সোনেলার মডুরাতো আরও না। তারা ব্লেছিল ঈদের পরে জন্মদিন পালনের কথা। তোমরা ভুলেই গেছ (মল্লিকাদের নাম) থুক্কু ব্লগারদের নাম।

    1. আপনি একদম সঠিক কথা বলেছেন। এখানের মডুরা খুব পঁচা। আপনাকে নেতা বানিয়ে এই কথা না রাখা সংস্কৃতির
      বিরুদ্ধে দুর্বার আন্দুলুন গড়ে তুলতে চাই।

মন্তব্য করুন