শিশুটির চোখে অনন্ত নীলিমা
ছেঁড়া চাদর জড়িয়ে ঘুমে বিভোর দেহপসারিনী
অবিশ্রান্ত মা
পাশেই অনেকে- এবং আরও কোথাও
আরও অনেকেই যথারীতি ব্রহ্মাণ্ডের দিকে মুখ করে
পড়ে আছে নিশ্চল- অনাদিরাত
শিশুটিও বড়ো হবে
ল্যাম্পপোস্টে অসাড় হেলে থাকা
মাতাল লোকটির মতো ধুকে ধুকে ফুরোবে জীবন
সবশেষ নিঃশ্বাস
জন্মান্ধ আকাশ দেখবে না কোনোদিন
মোট পড়েছেনঃ ৮৩১জন
আজ পড়েছেনঃ ০জন
জন্মান্ধ আকাশ দেখবেনা কোনদিন। বেঁচে থাকাটাই যে কারো কারো কাছে অনেক বড়।
সুন্দর।
শু ক রি য়া @ শুন্য শুন্যালয়
শিশুটিও বড়ো হবে
ল্যাম্পপোস্টে অসাড় হেলে থাকা
মাতাল লোকটির মতো ধুকে ধুকে ফুরোবে জীবন
সবশেষ নিঃশ্বাস
লাইনটি মনে দাগ কেটে গেল। :Tears:
কৃতজ্ঞতা @ মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অসাধারন।
অনেক ধন্যবাদ @ ব্লগার সজীব
খুব সুন্দর লিখেছেন।
কৃতজ্ঞতা জানবেন @ খসড়া
থাঙ্কক্স @ আগুন রঙের শিমুল
বিভীষিকাময় আর বিষাদময় জীবন, যা থেকে এঁদের মূক্তি নাই।
ধন্যবাদ জানবেন @ আজিম
আহা দুখী বালক আকাশ দেখবেনা কোনদিন , বালক জানেনা আকাশ ও মাঝেসাঝে কম পরে যায়