কাঙ্ক্ষিত কম্পন

দরোজা-জানালা বন্ধ
বাইরের স্বচ্ছ আকাশে প্রার্থনামগ্ন চাঁদ

বিজন অন্ধকারে
দু’জন হাতড়ে ফিরি চেতনার গভীরতা
বিমুগ্ধ অস্তিত্বের আশ্রয়
পরস্পর ঠাই

আমরা ক্লান্ত
আমাদের হৃদপিণ্ড প্রকম্পিত-প্রবল
ঝড়ো হাওয়ার মতো প্রক্ষিপ্ত গতিবেগ…
এইতো অনুভব-
স্পর্শ পাচ্ছি পাতাল…
হঠাৎ বৃষ্টি
জলের ছাঁটে নিশ্চল ভিজে যায় দু’পাড়

মোট পড়েছেনঃ ৭৫৪জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. এইতো- টের পাচ্ছি
    টের পাচ্ছি স্পর্শ…
    ঝম-ঝম বৃষ্টি
    বৃষ্টির ছাঁটে নিশ্চল ভিজে যায় দু’পাড় ——অসাধারন মানের একটি কবিতা পড়লাম । (y) (y)

মন্তব্য করুন