অবরোধ
জলাবদ্ধতা
খোঁড়াখুঁড়ি
নোটিশ বোর্ডে নির্দেশিত ‘রাস্তা বন্ধ’
খোলা আছে কোনো পথ
অন্ধগলি
গোপন ঘুপচি
ছায়ানিবিড় নির্জন আলপথ ?
সড়ক ফুরিয়ে গেছে ধর্মধামে
শ্রেণী-সংঘ
রঙমহলের মায়াবী নেশায়
কোথাও দখলি দেয়াল
সুরক্ষিত দুর্গ
খিল-আঁটা দরোজা প্রাচীর
আবদ্ধ পথে
অক্লান্ত ঘুরে ঘুরে শ্রান্ত পথচারী
কেবল ফুরিয়েছে জীবন
মেলেনি সাধের দিশা
প্রত্যাশার অনিন্দ্য গন্তব্য
চোখ বোজার আশ্রয়
যে পথিক বানাতে পারেনি পথ
এ নগর তার ঠিকানা হয়নি কোনোদিন
মোট পড়েছেনঃ ৬৯০জন
আজ পড়েছেনঃ ০জন
যে পথিক বানাতে পারেনি পথ
এ নগর তার ঠিকানা হয়নি কোনোদিন… চমৎকার লাগলো লাইনদুটো।
খুব সুন্দর। শুভেচ্ছা জানবেন।
onek dhonnobad @ Shunno Shunnaloy
পথ চীরদিন সাথী হয়ে রয়েছে আমার
জানিনা এ পথ কোন দিন দেবে কিনা ঠিকানা তোমার
Bah sundor ! @ Khosora
যে পথিক বানাতে পারেনি পথ
এ নগর তার ঠিকানা হয়নি কোনোদিন ————-অতি সুন্দর
kritoggota @ Shopno neela