আকুতি

মৃত্যু উদ্যান
থেকে উড়ে আসছে নিষ্পাপ কন্ঠ
আমাকে বাঁচাও
আমাকে বাঁচাও বারুদের তেজস্রিয়
অগ্নি থেকে
কাস্টার বোমার স্মিন্টার থেকে
ড্রোনের বীভত্স আক্রোশ থেকে ।
দেখো ,আমার হাত পা চোখ মুখ বুক
পেট
পিঠ ঝাঁঝরা হয়ে আছে মিসাইল আর
রকেট ল্যান্সার বিস্ফোরন আঘাতে ।
আমি কোথায় যাবো ?
মায়ের কোল থেকে স্কুল ভবন
স্কুল ভবন
থেকে শরনার্থী শিবির ,হসপিটাল
বান্কার ও নিরাপদ নয় !
আমাকে খুঁজে বেড়ায় দস্যু চোখ
তাক করে ফেলা হয় মরনাস্র !
আমি দৌড়ে পালাচ্ছি ।।।
আমার পেছনে ড্রোন ,আমার
পেছনে মৃত্যুর হুলিয়
আমাকে বাঁচাও ,আমাকে বাঁচাও ।।
=================
যৌথ লেখা – মুবুনি ইসলাম আর আমি

মোট পড়েছেনঃ ৮২৭জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. ধন্যবাদ 🙂 ।কেউ এ আসছে না জানি ।তাদের চোখে শুধু রয়েছে যুদ্ধ করার মোহ । যে আক্রোশ এর বিভীষিকায় শেষ হয়ে যাচ্ছে প্যালেস্টাইনরা ।

    1. হুম ঠিক বলেছেন ।মানবতা টা আসলে বিলীন হয়ে গেছে ।মায়ের পেটে থাকা ছোট্ট শিশু পৃথীবীর আলো দেখার আগে এ নিস্তব্দ হয়ে যাচ্ছে ।

  2. যৌথ কবিদের কবিতাটি ভালো লাগলো বেশ। আপনাকে স্বাগতম সোনেলায় -{@ লিখুন আরো এমন, মুবুনিকেও লিখতে বলুন। শুভেচ্ছা ।

মন্তব্য করুন