অতঃপর আমরা

স্বাচ্ছন্দ্যের পানসীতে চড়ে নাছরিন হারামীটা কোথায় দিগ্বিদিক ঘুড়ে বেড়াচ্ছে আমাকে একলা ফেলে, কে জানে !
অনড় অমর একাকীত্বের অনন্য-সাধারণত্বে নাছোড় আমি । আমার গপ্পী চিন্তুক মন সত্ত্বর রেড এ্যালার্ট জারি করতে চায় ।

আপনারা কী বলেন ?

মোট পড়েছেনঃ ৬১০জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. তা পারলে ল্যাঠা চুকে যেত । কিন্তু আমার প্রাণের বন্ধুটি আগাই টেসে গিয়ে সে রাস্তা বন্ধ করে দিয়েছে ।
    এখন পরপারে বসে ড্যাং ড্যাং করে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে আমাকে ভুলে ।
    পড়ার জন্য ধন্যবাদ ।

  2. মনে ও নেই , একবার পড়েছিলাম এক কথায় নাকি অনেক কথা বলা যায় ।
    ভাবছি চরম সত্যকে মেনে চলাই ভাল ।
    চিন্তুক মন লেখা চালিয়ে যাক ।
    আমাদের আর কষ্ট করে লিখতেও হবে না ,আবার পড়তেও কষ্ট নেই ,দু’লাইনেই কম্ম সাবাড় ।
    কেন যে পাতা ভরিয়ে লিখি কে জানে ! কোন দরকার আছে বলে মনে হয় না ।

    1. লেখার স্বাধীনতা লেখকের । যারা তেমন লিখতে পারে না তাদের এই এত অল্প ছাড়া উপায় কি ।
      মন চিন্তুক হলেও লেখা চালিয়ে নেয়া একটু কঠিন ।
      ভালো থাকুন ।

  3. নাছরিন আছে আপনার আসে পাসেই , খুঁজে পাবেন সহসাই ।
    রেড এ্যালার্ট জারি করলে খারাপ হয়না
    আমরা নতুন কোন কিছুর সন্ধান পেলেও পেতে পারি ।

  4. গপ্পী চিন্তুক মন 😮 না আজ আপনাকে বলতেই হবে, আপনার ভান্ডারে আর কি কি আছে?
    আর নাছরিন যে আপনার ভয়েই পালিয়েছি এ আমি শতভাগ শিউর এখন, দেখুন তো কি লিখেছেন,
    অনড় অমর একাকীত্বের অনন্য-সাধারণত্বে নাছোড় আমি ।

    1. রিক্তের নিঃসীম শূন্যতায় রংছুট চিন্তুক গপ্পী মনই শুধু আছে । আর আছে স্মৃতি কথায় নাছরিন উপাখ্যান
      যা শুনে হয়ত আরব্য রজনীর হাজার রাত ও থ খেয়ে যেতে পারে ।
      নাছরিন আমার ভয়েই যদি পালাবে তবে ওদিকে বসে ডাকাডাকি করবে কেন ?
      ওর জন্যই আমার এই অনড় একাকিত্ব ।
      আপনাকে অনেকদিন পর দেখে শুকনো চোখেও মনে বল ও ভরসা পেলাম ।
      ধন্যবাদ দিতে পারব না ।

      1. আপনার উপর একহাত দেখে নিতে গিয়ে এখন নিজেই ফেঁসে গেছে। আপনার সময় নেই বলে দিন।
        আর অনড় একাকিত্ব এগুলো কি? আমরা আছি কি করতে তাহলে?
        অনেকদিন নয়, সত্যি কথা রোজই আসি, পড়ে যাই, না আসলে ভাল্লাগেনা। 🙁

        1. আমার ও আপনার মতই বলতে ইচ্ছে করে এখানে না আসলে ভাল্লাগেনা ।
          আপনারা আছেন বলেই আছি এমন করে ।

          নাছরিনকে তা আমি কী করে বলি ? মাঝে মাঝে যে বলতে ইচ্ছে করে না তা কিন্তু নয় ।
          ধন্যবাদ দিচ্ছি খোঁজ খবর নিচ্ছেন রাখছেন প্রতিনিয়ত একান্ত আপন জনের মত ।

মন্তব্য করুন