অসহায় গালিভার

গালিভারকে বেঁধে ফেলেছিলো লিলিপুটের দল
হাত পা বাঁধা সেই গালিভার ,
শুয়ে আছে চিতপটাং
সারা শরীর সুতোয় পেঁচানো ।।

এক দল লিলিপুটের কিছু অদৃশ্য সুতো
‘ দাদা আমাকে তুই করে বলেন ‘
‘ ও দাদা , আমার মাথায় হাত রেখে আশির্বাদ করবে কবে ? ‘
‘ মামা , আস্থার সংকটে ভোগা আমি আস্থা রাখতে পারি শুধু আপনার উপর ‘
‘ বাবা ভুলে গেলে আমাকে ? তিনদিন হয় ফোন দাওনা তুমি ‘
‘ ছোট আব্বা দোয়া করো সব সময় ‘
‘ দাদা ভাই , এক্সাম দিতে যাচ্ছি , দোয়া করো ‘
বেঁধে ফেলেছে তাঁকে
যেনো সে সেই গালিভার
বাঁধা পরে আছে ।।

সুতো ছিড়ে ফেলতে শক্তি লাগে
আমি যে শক্তিহীন ।

মোট পড়েছেনঃ ১,০২৪জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. এতো মায়ার বন্ধন। সুতো ছিড়তে চাইবেন কেন? এই সুতোয়বাঁধা থাকার মাঝেই রয়েছেন জীবনের পরম উপলব্ধি। এমনি থাকুন সবার মধ্যমনি হয়ে।

  2. আপনি সৌভাগ্যবান, এখন তো সূতোতেও ভেজাল, খুব সহজেই ছিড়ে যায়।। যেমন আছেন থাকুন না এমনি।।
    ইয়ে ভাইয়া, এক্সাম দিতে যাচ্ছি, দোয়া করবেন … 🙂

  3. সবাই যখন এত বাঁধনে বেধেই ফেলেছে
    যাবার কি আর দরকার আছে বস।
    আত্বার পেঁচে যে আটকিয়ে গেছেন।
    পিছনে কি আর অপার সময় আছে?
    এত ডাক কেমনে ছিড়বেন বলুন, মায়ার বাধন কাটবে না …।।

মন্তব্য করুন