অবশেষে আমি ফেইসবুকে

অবশেষে ফেইসবুক আইডি খুলেই ফেললাম 🙂
কিন্তু সমস্যা একটি হয়ে গিয়েছে । নাম হয়ে গিয়েছে লীলাবতী বতী :p কত চেষ্টা করলাম একটা বতী আর বাদ দিতে পারলাম না । ইচ্ছে হয় একটি বটি দিয়ে শেষের বতীকে কুপিয়ে কুপিয়ে আলাদা করে দেই , কিন্তু পারিনা । ৬০ দিন নাকি অপেক্ষা করতে হবে ।

ফেইসবুক আপডেট:
১। আজ পর্যন্ত আমার বন্ধুর সংখ্যা ৫৩ জন । কত্ত বন্ধু আমার 🙂
২। ইনবক্স বুঝতে তিনদিন লেগেছে । কিন্তু ইনবক্স বুঝে দুইজন বন্ধুর ওয়ালে উত্তর দিয়ে ফেলেছি :p
৩ । আমার ছোট ভাই আমার আইডি করে দিয়েছে । ১০০ টাকা নিয়েছে দুষ্টটা । সোনেলায় জেনেছিলাম ৫০০ বা ১০০০ টাকা লাগবে । ছোট ভাইকে বলায় সে বললো ‘ আপু আমাকে ১০০ টাকা দাও , আমি বাইরে থেকে করিয়ে এনে দিচ্ছি ‘ । এখন জেনে গিয়েছি  ফেইসবুক আইডি করতে কোনো টাকা লাগেনা 😀
৪ । সবাই ঘন ঘন Status  পালটায় 🙂 মজাই লাগে দেখতে ।

আমার ফেইসবুক আইডি দেখার জন্য এখানে ক্লিক করুন ।

মোট পড়েছেনঃ ৯৫২জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. ইচ্ছে হয় একটি বটি দিয়ে শেষের বতীকে কুপিয়ে কুপিয়ে আলাদা করে দেই , কিন্তু পারিনা_______ ব্যাপক বিনোদন পেলাম। কারো পৌষ মাস … কারো সর্বনাশ ! :p

  2. আজকাল মানুষকে ভাল বুদ্ধি দিতে নেই। সোনেলাতে ৫০০/১০০০ টাকা বলেছিলো ঠিকই কিন্তু কাজও হতো কাজের মত। ১০০টাকা দিয়ে আইডি খুলেছেন “বতী” তো একটা বেশি হবেই। সস্তার যে তিন অবস্থা সেটা মনে ছিলো না? আমার কাছ থেকে নিলে বতী ঠিকই থাকতো আর ভুল হলেও ষাট দিনের কোনো ঝামেলা থাকতো না। তখন বলেছিলাম ভাল লাগেনি এবার বুঝেন মজা। ……… \|/ \|/ \|/

    1. ভুলে ভুলে আপ । এক ভাইয়া ইনবক্স এ মেসেজ দিলো, আমাকে ধন্যবাদ জানিয়ে, সে নাকি নিজকে ধন্য মনে করেছে। তখন তো আর বুঝতাম না কোথায় লিখতে হবে। কিছুই না লিখে ফেইসবুক দেখছি, এরপর হটাত দেখি তার নাম। লিখলাম তার ওয়ালে, ভাইয়া আমি আপনাকে এড করেছি, এতে আপনার ধন্য হবার কি আছে ? 🙂 তিনি অবশ্য সেটা মুছে দিয়েছিলেন।

  3. মাত্র এ কদিনেই বন্ধ ৫০+ ? এত্ত বন্ধু দিয়ে কি করবেন ?
    নাম থেকে একটা বতী বাদ সোনেলার ব্লগারগন বিনা মুল্যে করে দিবেন ।
    আপনি ইউজার আইডি আর পাসওয়ার্ড এখানে দিয়ে দিন 🙂

      1. ফেসবুকে এক রকম আর এখানে অন্য রকম। এখানের সুবিধে হচ্ছে পড়া আর পড়ার ফাঁকে মতামত জানিয়ে আড্ডা। কিন্তু ফেসবুকের মতো অন্য কিছুই আর মনোযোগ কেড়ে নিতে পারে না… \|/

  4. কেউ ছাড়ে আর কেউ ধরে, নীতেশ দাদা পুরুনো ব্যবহারকারী, ছেড়ে দিয়েছেন। আমিও ছিলাম বছর চার-পাঁচ কিন্তু এখন আর থাকতে ইচ্ছা করে না।

মন্তব্য করুন