অরক্ষিত ঘুমের গল্প

দুর্যোগেও নাক ডেকে ঘুমুচ্ছে নগরবাসী
অরক্ষিত ইটের গাঁথুনি খসে
ভেঙে পড়ছে লোকজ মন্দির
বারোয়ারি ঘাট- পূর্বজভিটা…

কতোক শান্তিকামী মানুষ-
‘একদিন সব ঠিক হয়ে যাবে’
এই আশাবাদ রপ্ত করে করে
ভুলে গেছে রক্ত ভেজা মিছিলের দিন
আগুন ধরা স্লোগান
নিরবে ফুরিয়ে দিচ্ছে ভবিষ্যৎ
বিপন্ন আলোর সন্ধ্যারেখা

কেউ ভাবছে না-
খ্যাপা ষাঁড়- লোলুপ হায়েনা
শেকল ছেড়া পাগলা কুকুরের
অবাধ তাণ্ডব আর হুংকারে
মশারির বর্ম পরা রাত
কতোটা নিরাপত্তা দিতে পারে ঘুমের

মোট পড়েছেনঃ ৭৪৭জন আজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. মশারির বর্ম পরা রাত
    কতোটা নিরাপত্তা দিতে পারে ঘুমের…খুব ভালো লাগলো লাইনদুটো
    কিছু বলার নেই, দেখি না কি হয়… এটাই ভাবনা।।

        1. ধন্যবাদ মশাই। আপনার ব্যাকুলতার কারণ জানা থাকলে উত্তর দেয়া সহজ হতো।
          যা হোক- যেহেতু আমার নাম শক্তি বহন করে না, কাজেই কাম ছাড়া গতান্তর নেই…

মন্তব্য করুন