কে তুমি নন্দিনী???

কে গো
ঐ দক্ষিন দুয়ারে
দক্ষিনা হাওয়ায় উড়ায়েছ শাড়ির আঁচল

তবে কি তুমি
দিয়েছ ভরে
ভালোবেসে মোর হৃদয় অতল

করেছ আলো
মোর দুয়ারে
কে তুমি, কোন রূপরানী

ছড়ায়ে দিয়েছ
স্বর্গ শোভা
কে তুমি, কোন সুহাসিনী

এসেছ অবেলা
মোর দুয়ারে
কে তুমি, সুমন্দ ভাষিনী

আসিলে ছাড়িয়া
নন্দন কানন
কে তুমি, হে নন্দিনী
???

মোট পড়েছেনঃ ৩,০৮৭জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

    1. সৌন্দর্য্য আপেক্ষিক। এক জনের কাছে যা সুন্দর তা আরেক জনের কাছে অসুন্দর হতে পারে। আপনি নিজেকে যাই মনে করুন না কেন, কারো না কারো চোখে আপনিও রূপবতী। আমি নিশ্চিত। এটা সৃষ্টির রহস্য। আমি যাকে নিয়ে লিখেছি সে আমার চোখে রূপবতী হলেও অন্য কারো চোখে হয়তো বা রূপবতী নয়। আপনার ক্ষেত্রেও ঠিক তাই। মন খারাপ করার কিছু নাই। আপনি যার চোখে রূপবতী সেই চোখ দুটো খুঁজে বের করেন। সেই মানুষটিকে বোঝার চেষ্টা করেন।
      ধন্যবাদ শুন্যালয় -{@

মন্তব্য করুন