কথার ভীড়ে

বলি বলি করে কাটিয়ে দিলাম কতকাল।
কতদিন আমি দাঁড়িয়েছি নিজের মুখোমুখি
সেই কথাগুলো তোমাকে বলবো বলে।
সাজাতে চেয়েছি মালা
কিন্তু পারিনি। মালা আমার
ছিড়ে গিয়ে বাড়িয়েছে তব জ্বালা।

সহজ কথাগুলো
যায়না সহজে বলা। জানিনা;
এভাবে আর কতকাল চলবে আমার
সেই সব কথার ভীড়ে পথ চলা।

ফেবু পোস্টঃ https://www.facebook.com/rockstaah.maruf/posts/608337282582401?ref=notif&notif_t=like

মোট পড়েছেনঃ ১,০৭৩জন আজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

মন্তব্য করুন