তুমি আছো বলে

বিষণ্ণ দুপুরটাকে বেশী ভালোবাসি
তোমায় মনে পড়ে বলে

কুয়াশা ঘেরা সকাল বেশী ভালবাসি
লুকিয়ে থাকো সেথায় বলে

ঝিমিয়ে পড়া বিকেল ছুঁয়ে যায় দুচোখ
নিঃসঙ্গে তুমি সঙ্গী বলে

নিজেকে বড্ড বেশী ভালো লাগে
তুমি আমার আছো বলে।

মোট পড়েছেনঃ ৯৯১জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. আমি এক গরীব কবি। কোন মতে পোস্ট করে চলে আসি। খুব কম মেগাবাইট নিয়ে থাকি। তাই মন্তব্য করতে পারি না।
    তবে আমার মনের মন্তব্য নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছে যায়। যার আমার লেখার প্রশংসা করেন তাদের বলবো আপনাদের দোয়ায় আমার লেখার মান ভালো হয় । তবে গঠন মূলকসমলাচোনা করলে খুশী হব ।

মন্তব্য করুন